Category: খেলাধুলা
-

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ রনিয়েরি
এ বি এন এ : মাত্রই দলকে জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা। এবার পেলেন ব্যক্তিগত পুরস্কার। অবনমনের খরায় থাকা লেস্টার সিটি তাদের ক্লাব ইতিহাসের ১৩২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোয় প্রিমিয়ার লিগ বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন তিনি।একই দিন ইতালিয়ান এই কোচের হাতে ওঠে বর্ষসেরা লিগ ম্যানেজারের পুরস্কারও। ৬৪ বছর বয়সী রনিয়েরি দ্বিতীয় কোনো কোচ যিনি এই শিরোপা জিতলেন। এর আগে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ২০০২ ও ২০০৪ সালে এই অ্যাওয়ার্ডটি জিতেছিলেন।প্রিমিয়ার লিগ চলাকালীন রানিয়েরি তিনবার ‘মাসের সেরা কোচ’ নির্বাচিত হয়েছিলেন। আর মৌসুম শেষে নিজ দেশ ইতালির বর্ষসেরা কোচের পুরস্কারও দেওয়া হয়ে তাকে। -

টি-টোয়েন্টি দর্শকদের জন্য ১ হাজার ফ্রি মোবাইল
এ বি এন এ : টি-টোয়েন্টির রমরমা বানিজ্যে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে হংকং ব্লিটজ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। হংকংয়ে ক্রিকেটকে আরো এগিয়ে নিতে এমন ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছেন হংকং।
এই টুর্নামেন্টে কাওলুন কান্তুনসের হয়ে খেলবেন সাবেক অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এত কষ্ট করে খেলা দেখতে আসার জন্য দর্শকদের জন্যেও থাকছে উপহার। যারা খেলা দেখতে আসবে তাদের প্রত্যেককেই ফ্রিতে দেয়া হবে একটি করে মোবাইল সেট।
আগামী ২৮মে এবং ২৯মে দু দিন ব্যাপী এই টুর্নামেন্টে খেলা দেখতে আসা ১ হাজার জনকে দেয়া হবে ডিটিএসের তরফ থেকে মোবাইল সেট। এমনটাই জানিয়েছে কোম্পানিটি।
ডিটিএস মোবাইল কোম্পানির প্রধান বলেন, ‘মাইকেল ক্লার্কের মত তারকারা টুর্নামেন্টে খেলতে আসার ফলে চাইনিজ মানুষদের মাঝে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে। মোবাইল সেটটাও দারুণ। আশা করছি টুর্নামেন্টটি ভালোই উপভোগ্য হবে।’
প্রথম দিনের জন্যে ৫০০ টিকেট এবং পরবর্তী দিনের জন্য ৫০০টিকেট বরাদ্দ রয়েছে। যারা টিকেট কেটে খেলা দেখতে আসবে কেবলমাত্র তাদেরকেই দেয়া হবে মোবাইল সেট।
-

পাঞ্জাবের বিপক্ষে শুরুতেই বিপদে মুম্বাই
এ বি এন এ : আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের আর হারলে চলে না। শেষ চারে খেলতে হবে। ১১ ম্যাচে পয়েন্ট ১২। ওদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থা তো খুব খারাপ। পয়েন্ট টেবিলের তলানীর দল তারা। ১০ ম্যাচে মোটে তিনটি জেতায় পয়েন্ট ৬। এই অবস্থায় দুই দলেরই চাই জয়। বিশাখাপত্তমে লড়াই নেমেছে তারা। টস জিতে ব্রাট করতে নামা মুম্বাই শুরুতে ধাক্কা খেয়েছে। ৭ ওভারে ২ উইকেটে ২৬ রান তাদের। দুই পেসার সন্দিপ শর্মা ও মোহিত শর্মা হেনেছেন আঘাত। দ্বিতীয় ওভারে উন্মুক্ত চাদকে (০) ফিরিয়ে দিয়েছেন মোহিত। পরের ওভারে সন্দিপ শিকার করেছেন আম্বাতি রাইডুকে (০)। ৮ রানে ২ উইকেট হারানোর পর দারুণ সতর্ক হয়েছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা দায়িত্ব নিয়ে খেলছিলেন।
-

গোলাপি বলের টেস্টের বিরুদ্ধে দাঁড়ালেন ওয়ার্নার
এ বি এন এ : সমস্যাটা ত্রিভুজ। ক্রিকেট অস্ট্রেলিয়া চাচ্ছে এই গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকার সাথে দেশের মাটিতে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা খেলতে চাচ্ছেন না। আর এই প্রথম অস্ট্রেলিয়ার খেলোয়াড় হয়েও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার প্রকাশ্যে দিবারাত্রির টেস্টের বিরুদ্ধে দাঁড়ালেন। বললেন, দিবারাত্রির টেস্ট খেলার আইডিয়া ভালো। কিন্তু বলের উন্নতি না হওয়া পর্যন্ত খেলা ভালো না।
“ধারণাটা দারুণ। দেখার জন্যও ভালো। কিন্তু আমরা যারা খেলি তাদের জন্য সঠিক বলে খেলটা আসল। ওয়ার্নার বলেছেন, “এটা লাল বলের খেলা না বলে কথা হবেই। লাল বলের মতো এটা শাইন করা যায় না। টেস্টে ফিল্ডিংয়ের সময় লাল বল ঠিকভাবে ব্যবহার করতে হয়। সুইং করানো জরুরি থাকে। কিন্তু শাইন ফিরে আসে না বলে গোলাপি বলে তা সম্ভব হয় না।” ব্যাটসম্যানের দৃষ্টিকোণ থেকে ওয়ার্নার বলেছেন, “গত বছর ব্যবহৃত বলে সিম দেখার কোনো উপায় ছিল না। ব্যাটসম্যানের জন্য সিম দেখা দরকারি। বল কাছে আসতে আসতে সিম দেখে ঠিক করা যায় কোনদিকে এটা সুইং করবে।”
পাকিস্তান বছরের শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এখনো রাজি না। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ডের কথার মানে গোলাপি বলের টেস্ট হতেই হবে। ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টটি গত বছরের শেষে আ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলেছে। প্রোটিয়াদের সাথে গোলাপি বলের টেস্ট খেলতে কতোটা আগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া তা বোঝা যায় সাডারল্যান্ডের কথায়, “উদাহরণ হিসেবে ওয়ানডে ক্রিকেটের কথা বলছি। আযোজক হিসেবে ওয়ানডে ম্যাচটা সকাল ১০টায় শুরু হবে না দুপুর ২:৩০ মিনিটে তা আমাদের ব্যাপার। এ নিয়ে অন্য কারো কিছু বলার নেই। তাহলে টেস্ট ম্যাচের বেলায় কেন একই কাজ আমরা করতে পারবো না?”
-

বৃহস্পতিবার ডিপিএলে মুখোমুখি আবাহনী-মোহামেডান
এ বি এন এ : আবাহনী-মোহামেডান মানেই যেন বাড়তি কিছু। আগের মতো সেই আমেজ না থাকলেও ক্রীড়াঙ্গনে এই দুই দলের দ্বৈরথ উপভোগ করেন সবাই। ক্রিকেট, ফুটবল বা হকি, আবাহনী-মোহামেডান মানেই টানটান উত্তেজনা, রুদ্ধশাস জয় কিংবা পরাজয়ের বেদনা। সমর্থকদের মধ্যে তর্কের ঝড়।ক্রিকেট মাঠে সেই ঝড় তুলতে এবার মিরপুরে মুখোমুখি হচ্ছে মুশফিকুর রহিমের মোহামেডান ও তামিম ইকবালের আবাহনী।লিগে তামিম ইকবালের রান ৫ ম্যাচে ২১৯। মুশফিকুর রহিম অবশ্য কিছুটা এগিয়ে। ৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২৫০ রান। তাই দলগত লড়াইয়ে বাইরেও জাতীয় দলের এ দুই ব্যাটসম্যানের মধ্যে যে ব্যাটিংয়ের লড়াই হচ্ছে তা নিশ্চিত করেই বোঝা যাচ্ছে।তবে মূলত লড়াই দলগত। মোহামেডানের কোচ সোহেল ইসলাম জানিয়ে দিলেন, লিগের সবগুলো ম্যাচই তার কাছে গুরুত্বপূর্ণ। আবাহনীর বিপক্ষে খেলছে বলে বাড়তি উন্মাদনা ছড়ালেও তা নিয়ে চিন্তা নেই তার শিষ্যদের।পাঁচ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মোহামেডান। পাঁচ ম্যাচের চারটিতেই জয় তাদের। অন্যদিকে আবাহনী পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে, হেরেছে দুটিতে।বর্তমান পরিসংখ্যানের হিসাবে আবাহনীকে পিছিয়ে রাখতে হবে। তবে মোহামেডান কোচ সমীহ করছেন দলটিকে। তার ভাষ্য, ‘আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। তাদের দলটি ব্যালান্স।’আবাহনীকে সমীহ করলেও নিজেদেরকে পিছিয়ে রাখছেন না সোহেল ইসলাম। শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা ও অধিনায়ক মুশফিকুর রহিম ভালো ব্যাটিং করছেন। দুই বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম জুনিয়র দারুণ বোলিং করছেন। পেস বোলিংটা ভালো সামলাচ্ছেন শুভাশিষ রায়। সব মিলিয়ে মোহামেডানের রয়েছে পূর্ণ ‘প্যাকেজ’, যা যেকোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। -

২০২৬ সালে ৪০ দলের বিশ্বকাপ
এ বি এন এ : ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে ৪০ হলে কেমন হবে? ২০২৬ সাল থেকেই ফুটবলপ্রেমীরা চল্লিশ দলের বিশ্বকাপ উপভোগ করতে পারেন! এ বছরের অক্টোবরে ফিফা তাদের নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপে টিম সম্প্রসারণের প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই ওয়ার্ল্ডকাপে আরো আটটি দল যোগ করার ইঙ্গিত দিয়েছিলেন ইনফান্তিনো। এবার তা বাস্তবায়নের পথে! এদিকে, এক ঘোষণায় ২০২৬ বিশ্বকাপের নিলাম প্রক্রিয়াটিও জানিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মেক্সিকো শহরে চলমান ফিফা কংগ্রেসে চার ধাপে বিশ্বকাপের (২০২৬) নিলাম প্রক্রিয়া সম্পন্নের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের মে মাসে আয়োজক দেশের নাম চূড়ান্ত হবে। এক বিবৃতিতে ফিফা জানায়, নতুন কর্মকৌশল ও অালোচনা পর্ব (মে ২০১৬- মে ২০১৭), নিলাম প্রক্রিয়া (জুন ২০১৭-ডিসেম্বর ২০১৮), নিলাম মূল্যায়ন (জানুয়ারি ২০১৯-ফেব্রুয়ারি ২০২০) ও ২০২০ সালের মে মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপের (২০২৬) জন্য আলোচনা পর্বে চারটি বিষয়ে জোর দেওয়া হবে, যা ২০১৭ সালের মে মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বিশ্বকাপে দলের সংখ্যা, ফরম্যাট ও কনফেডারেশনগুলোর যোগ্যতার বিষয়ে আসছে অক্টোবরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় ফিফা।
ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক মাস পর গত মার্চে ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপে দলের সংখ্যা আরো বাড়াতে হবে। এই ধারণাটা ২০২৬ (বিশ্বকাপ) থেকে শুরু হতে পারে। আমরা এ বিষয়ে খেলোয়াড়, ফিফা কাউন্সিল সবার সঙ্গে কথা বলবো। শুধুমাত্র অংশগ্রহণের সম্ভাবনার (বাছাইপর্ব) ক্ষেত্রে অনেক দলকে সুযোগ দিলেই হবে না, বিশ্বকাপের মূল মঞ্চে আরো বেশি টিমের অংশগ্রহণের নিশ্চয়তাও দিতে হবে।’
রাশিয়াতে ২০১৮ সালে ২১তম বিশ্বকাপ আসরের পর্দা উঠবে। ২০২২ বিশ্বকাপ হবে কাতারে। পরের আসরেই কিন্তু টিমের সংখ্যাটা ৩২ থেকে ৪০-এ সম্প্রসারিত হওয়ার জোরালো সম্ভাবনাই দেখা যাচ্ছে!
-

মুম্বাইকে হারালো মুস্তাফিজের হায়দরাবাদ
এ বি এন এ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’র চলমান নবম আসরের ৩৭তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৫ রানে হারিয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে সানরাইজার্সকে ব্যাটিংয়ে পাঠান।
মুম্বাইয়ের বিশাখাপতনমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে হায়দরাবাদ। ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৬.৩ ওভারেই গুটিয়ে যায় রোহিত শর্মাদের ইনিংস। ৯২ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিন বাংলাদেশের কাটার মাস্টার ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।
-

‘মানুষ’ মুস্তাফিজে মুগ্ধ মুডি
এ বি এন এ : দুজনের দেখা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। মুস্তাফিজুর রহমানকে তখনই খুব কাছ থেকে দেখেছিলেন টম মুডি। হায়দরাবাদ সানরাইজার্সের কোচ হিসেবে বাংলাদেশি পেসারকে আগে থেকেই জানতেন, তবে পরিচয় ছিল না। এর পর মুস্তাফিজ এলেন আইপিএলে, আর সেখানেই তাঁকে খুব কাছ থেকে দেখা। বোলার মুস্তাফিজ আইপিএলে কী করেছেন, সেটা সবাই জেনে গেছেন। শুধু একজন ক্রিকেটার মুস্তাফিজেই নন, মানুষ মুস্তাফিজেও মুগ্ধ মুডি।
আইপিএল শুরুর আগেই মুডি বলেছিলেন, মুস্তাফিজের দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে সমস্যা হবে না। মুডির কথা যে ঠিক, মুস্তাফিজের মাঠের পারফরম্যান্সই তো সেই কথা বলে। কাল ২ উইকেট নিয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে দলকে জেতাতে বড় অবদান রেখেছেন। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নিজের আগের কথাটাই মনে করিয়ে দিলেন, ‘মানুষ হিসেবে সে দারুণ। সে খুবই সুন্দরভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সে বেশ মজার ছেলে।’
আইপিএলে মুস্তাফিজের ইংরেজি নিয়ে শুরু থেকেই কী সব মজার গল্প চলছে। মুডি তো আছেনই, অধিনায়ক ওয়ার্নার ও মেন্টর ভিভিএস লক্ষ্মণও মুস্তাফিজের জন্য বাংলায় টুইট করেন। কাল পুনের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুডি অবশ্য দাবি করেছেন, এই ব্যাপারটা এখন বড় কিছু নয়, ‘ওর ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। সে ইংরেজিতে ঠিক স্বচ্ছন্দ নয়, আমরাও সেভাবে বাংলা বলতে পারি না। তবে ক্রিকেটের ভাষা সর্বজনীন, দিন শেষে আমাদের যোগাযোগ করতে তাই কোনো সমস্যা হয় না।’
হায়দরাবাদ দলের সঙ্গে অনেক দিন হয়ে গেল মুস্তাফিজের। মুডি তাই মানুষ হিসেবেও মুস্তাফিজকে দেখার সুযোগ পেয়েছেন। তাঁর সেই অভিজ্ঞতায়ও মুগ্ধতার রেশ, ‘তার রসবোধ দারুণ। সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারে। মাঠে সে যা করেছে সেটা এরই মধ্যে সবার নজর কেড়েছে। আর মাঠের বাইরে সে যা করছে সেটাও দলের জন্য দারুণ।’
-

মাঠে লুটিয়ে পড়লেন ফুটবলার, অতঃপর মৃত্যু (ভিডিও)
এ বি এন এ : ডায়নামো বুখারেস্ট ও ভিটরুল কনস্টানটার ম্যাচের তখন ৬৯ মিনিট। টিভি পর্দায় আর মাঠে যাঁরা ম্যাচটা দেখছেন, হঠাৎ করেই সবাই স্তম্ভিত। ডায়নামোর ক্যামেরুনিয়ান ফুটবলার প্যাট্রিক একেং হঠাৎ করে টলে পড়লেন মাঠে। সঙ্গে সঙ্গেই তাঁকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু এক ঘণ্টা পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরতরে চলে গেলেন একেং।
কাল রোমানিয়ার লিগে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ২৬ বছর বয়সী একেংইয়ের এমনিতে কোনো সমস্যা ছিল না। স্থানীয় প্রচারমাধ্যম জানাচ্ছে, হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। ডায়নামোর খেলোয়াড় ও স্টাফরা সবাই জড়ো হয়েছিলেন হাসপাতালে, অনেকেই ভেঙে পড়েছেন কান্নায়। পরে ডায়নামো তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তারা একেংকে চিরতরে হারিয়েছে।
একেংয়ের আগে স্পেনের কর্দোবা, সুইজারল্যান্ডের লুসান ও ফ্রান্সের লা মান্সে খেলেছিলেন। গত বছর দুইটি প্রীতিম্যাচে ক্যামেরুন জাতীয় দলের হয়ে মাঠেও নেমেছিলেন। তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানকে রেখে এসেছিলেন প্যারিসে। মঙ্গলবার রোমানিয়ান কাপের ফাইনাল শেষে তাঁর সেখানেই উড়ে যাওয়ার কথা ছিল।
ফুটবল মাঠে এমন দুঃখজনক ঘটনা এটাই প্রথম নয়। ডায়নামো আর ক্যামেরুনের খেলোয়াড়েরা আগেও এমন ঘটনার শিকার হয়েছেন। ২০০০ সালে ডায়নামোর অধিনায়ক কাতালিয়ান হিলদান মাঠে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছিলেন। ২০০৩ সালে কনফেডারেশনস কাপে ক্যামেরুনের মার্ক ভিভিয়ান ফোও একইভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন।
-

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
এবিএনএ : বিদেশ বিভুঁইয়ে অনবরত সাফল্যের খবর দিয়ে যাচ্ছেন বাংলাদেশের অনুর্ধ্ব-১৮ দলের কিশোরী ফুটবলাররা। সুদুর তাজিকিস্তানের দুশানবেতে এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারেরমত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। হারিয়েছে চীর প্রতিদ্বন্দ্বী ভারতকে, ৪-০ গোলের বিশাল ব্যবধানে।
বাংলাদেশের হয়ে এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচিং। গ্রুপ পর্বেও ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শুধু ভারতই নয়, এই টুর্নামেন্টে অন্য দলগুলোর বিপক্ষেও গোলের বন্যা বইয়ে দিয়েছিল কিশোরী ফুটবলাররা।
গ্রুপ পর্বে ভারতকে ৩-১ গোলে হারানোর পর নেপালকে হারিয়েছিল ৯-০ গোলের বিশাল ব্যবধানে। এফএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের আগের আসরে নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল মারজিয়ারা। এবার ফাইনালে ভারতে পেয়ে ৪ বার বল জড়ালো তাদের জালে।