Category: আমেরিকা

  • হিলারিকে কটাক্ষ ট্রাম্পের

    হিলারিকে কটাক্ষ ট্রাম্পের

    এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে থাকা ডোনাল্ড ট্রাম্প এবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তিনি হিলারিকে ‘অসৎ’ বলে মন্তব্য করেন।

    মাত্র একদিন আগে দলের সিনিয়র নেতাদের গোপন বৈঠকে তার সহযোগী জানিয়েছিলেন, ট্রাম্প তার ভাবমূর্তিতে পরিবর্তন আনবেন। অথচ তিনি বিরোধী দলীয় প্রার্থীকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। গতকাল শনিবার এই সাক্ষাত্কারটি প্রচার করা হয়। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতীয় কল সেন্টার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

    ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যদি প্রেসিডেন্টও হই তাহলেও মানুষ বিরক্ত হবে। তিনি বলেন, তিনি এজন্য দুশ্চিন্তা করেন যে সমর্থকরা নির্বাচনে অবহেলা করতে পারে বা তাদের মধ্যে অলসতা আসতে পারে। ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন এমন একজন ব্যক্তি যার অনেক অনেক খুঁত আছে। হিলারি সম্ভবত নারীদের সবচেয়ে খারাপ প্রতিনিধি। ট্রাম্প মূলত এই সাক্ষাত্কারে প্রাইমারি নির্বাচন থেকে সরিয়ে ৮ নভেম্বরের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেন। ট্রাম্প আরো বলেন, হিলারি মূলত নারীদের ব্যবহার করতে চাইছেন। তাকে আমরা অসৎ হিলারি বলি। কারণ তিনি অসৎ মানুষ। তিনি সবসময়ই অসৎ। পেনসিলভানিয়ায় এক সমাবেশে হিলারির কাছে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।

    ডেলাওয়ারে এক ভাষণে ট্রাম্প বলেন, ক্রেডিট কার্ড সংস্থার কাস্টমার কেয়ারে কথা বলতে গেলেই ফোন ধরেন ভারতের কোনও কল সেন্টার কর্মী। ট্রাম্প বলেন, এই কথা সত্যি কিনা আমি পরীক্ষা করতে চাইছিলাম। আমি ফোন করলাম, আমার কার্ডের ব্যাপারে কথা বললাম। শেষে জিজ্ঞাসা করলাম, আপনি কোন দেশের?’ এরপরই ভারতীয় কল সেন্টার কর্মীকে নকল করে ট্রাম্প বলেন, কল সেন্টার কর্মী বললেন, আমরা ভারতের। আমি বললাম, ঠিক আছে। খুব ভালো। এটাই শুনতে চেয়েছিলাম। ফোন কীভাবে কাটলেন, সেটাও নিজের ভাষণে অভিনয় করে দেখান ট্রাম্প।

  • ‘আমার দুই যৌনাঙ্গ ছিল’

    ‘আমার দুই যৌনাঙ্গ ছিল’

    এবিএনএ : এক নারীর দুই যৌনাঙ্গ- এমনটা কী সম্ভব? এমনই এক নারী ফ্যায়ি উইলকিনস সম্প্রতি তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি জানান, জন্মগতভাবেই তিনি দুটি যৌনাঙ্গ পান। শুধু তাই নয়, তার ছিল দুটি জরায়ু এবং সন্তান ধারণের অন্যান্য অঙ্গ।

    বর্তমানে ৩১ বছর বয়সী মার্কিন নারী উইলকিনস জানান, অল্পবয়সে যখন তার অন্য বান্ধবীদের মাসিক শুরু হয় তখন তার তা শুরু হয়নি। তার বদলে ১৪ বছর বয়সে প্রচণ্ড পেটব্যথা শুরু হয়। এরপর চিকিৎসক জানান, তার দুটি যোনি রয়েছে। এ ছাড়া তার রয়েছে দুটি গর্ভ ও গলদেশ।

    পেট প্রচণ্ড ব্যথা হওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তার দুটি যোনিকে একটিতে রূপান্তর করা হয়। এ সময় চিকিৎসকরা জানিয়েছিলেন তার পরবর্তীতে আর সন্তান নাও হতে পারে।

    তিনি বলেন, ”অপারেশনের পর চিকিৎসকরা আমাকে বলেছিলেন যে, আমার গর্ভধারণের অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকের তুলনায় অর্ধেক হওয়ায় আমার পক্ষে পরবর্তীতে সন্তান ধারণ করা কঠিন হতে পারে।”

    যদিও গর্ভধারণের জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। এতে ছয়বার গর্ভপাত হওয়ার পরে তার সফলভাবে গর্ভধারণ সম্ভব হয়। এভাবে তিনি দুই সন্তান নিতে সক্ষম হন। বর্তমানে তার দুই সন্তান। সাত বছর বয়সী মেয়ের নাম মলি ও দুই বছর বয়সী ছেলের নাম জর্জ। এ দুই সন্তান তার দুটি ভিন্ন গর্ভে জন্ম নিয়েছে।

    তিনি বলেন, ”এটা খুবই স্বস্তিকর যে, আমার দেহে অত্যন্ত আশ্চর্যজনক অবস্থা থাকার পরও দুটি সন্তান জন্ম দিতে পেরেছি এবং তারা সুস্থও রয়েছে।’

  • যুক্তরাষ্ট্রে গুলির বলি এবার একই পরিবারের ৮ জন

    যুক্তরাষ্ট্রে গুলির বলি এবার একই পরিবারের ৮ জন

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গতকাল শুক্রবার একই পরিবারের আটজনকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কিশোরও রয়েছে।

    গুলি থেকে ওই পরিবারের তিন শিশু রক্ষা পেয়েছে। তাদের বয়স চার দিন, ছয় মাস ও তিন বছর।

    পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার সাংবাদিকদের জানান, প্রথমে সাতজনের লাশ ইউনিয়ন হিল রোড হোমস এলাকার বাড়িতে পাওয়া যায়। পরে বাড়ি থেকে একটু দূরে আরেকজনের লাশ পাওয়া যায়। তাঁরা একক একটি পরিবারের সদস্য।

    কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    ওহাইওর অ্যাটর্নি জেনারেল মাইক ডেউইনের ভাষ্য, প্রত্যেককে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটা বলা যায় যে তাঁরা কেউ আত্মহত্যা করেননি। এক বা একাধিক ব্যক্তি তাঁদের হত্যা করতে পারে।

    পাইক কাউন্টির শেরিফ রিডার বলেন, গুলি করে হত্যার সময় অনেকে বিছানায় শুয়ে ছিলেন।

    পাইক কাউন্টি ও এর আশপাশের এলাকার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

    যুক্তরাষ্ট্রে প্রতিবছর গড়ে প্রায় ৩০ হাজার মানুষ আগ্নেয়াস্ত্রের মাধ্যমে খুন হয়।

  • যুক্তরাজ্যকে ইইউতে থাকার পরামর্শ ওবামার

    যুক্তরাজ্যকে ইইউতে থাকার পরামর্শ ওবামার

    এবিএনএ : সন্ত্রাসবিরোধী কার্যক্রম আরও জোরাল করতে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন না ছাড়ার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

    তিন দিনের সফরে ওবামা বৃহস্পতিবার যুক্তরাজ্যে যান। এই সফর শেষে তিনি জার্মানি যাবেন।

    সফরে শুক্রবার যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামা মধ্যাহ্নভোজে অংশ নিবেন। পরে তারা ডিউক ও ডাচেস অব কেমব্রিজের সঙ্গে ডিনার করবেন।

    এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনেও অংশ নেয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

    এদিকে, যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুদিনের সফরে সৌদি আরব যান। সেখানে তিনি সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন।

    এ ছাড়া উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে যোগ দিয়ে ওবামা জঙ্গিগোষ্ঠি আইএস মোকাবেলায় আরব মিত্র দেশগুলোর কাছে আরও সহযোগিতা চান।

  • পর্নোগ্রাফিকে গণস্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করলো উটাহ

    পর্নোগ্রাফিকে গণস্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করলো উটাহ

    এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য পর্নোগ্রাফিকে গণস্বাস্থ্য ঝুঁকি হিসেবে ঘোষণা করেছে। রাজ্যের গভর্নর বলেছেন, এই উদ্যোগ আমাদের পরিবার ও তরুণদের রক্ষার জন্য।

    এই বিলে অবশ্য সংখ্যাগরিষ্ঠ মর্মন খ্রিস্টানদের এই রাজ্যে পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়নি। তবে পর্নোগ্রফি দেখা ও আসক্তি বন্ধে আহ্বান জানিয়েছে বিলটি। বিলে বলা হয়, পর্নোগ্রফি যৌনতার একটি বিষময় পরিবেশ তৈরি করছে এবং বয়ঃসন্ধিতে থাকা কিশোরদের মধ্যে অবাধ যৌনতা ছড়িয়ে পড়ছে।

    মহামারী আকারে এই স্বাস্থ্য ঝুঁকি ছড়িয়ে পড়ার আগে গোষ্ঠী ও সামাজিক ক্ষেত্রে শিক্ষা, গবেষণা ও নীতি পরিবর্তনের পদক্ষেপ নিতে হবে। হবে কিভাবে সে পদক্ষেপ নেয়া হবে এই বিষয়ে কিছুই বলা হয়নি।

    রাজ্যের রিপাবলিকান গভর্নর গ্যারি হার্বাট বিলটি স্বাক্ষরের সময়ে বলেন, সমাজে উপস্থিত পর্নোগ্রাফির সংখ্যা অনেক বেশি। ২০০৯ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের অনলাইন পর্নোগ্রাফি সাবস্ক্রাইবার জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি উটাহ অঙ্গরাজ্যে।

  • সৌদি আরব সফরে ওবামা

    সৌদি আরব সফরে ওবামা

    এবিএনএ : উপসাগরীয় দেশগুলোর সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফরে রওয়ানা হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বিকেলে তার রিয়াদে পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বন্ধুত্বতার সম্পর্ক জোরদার করতেই তিনি এ সফরে রওয়ানা হয়েছেন। ওই একই উদ্দেশে এর আগেও বেশ কয়েকবার সৌদি সফরে গেছেন ওবামা

    মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ সফরের প্রথম দিনে বুধবার ৮০ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে এক ব্যক্তিগত সাক্ষাতে মিলিত হবেন। বৃহস্পতিবার তিনি সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের নেতৃবৃন্দের উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। এই সফরে ওবামার সঙ্গে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার। এক বিবৃতিতে তিনি বলেছেন, এই সফরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীল তৎপরতা’ রুখতে সেখানে সামরিক ও নৌ অভিযান নিয়ে সৌদি নেতাদের সঙ্গে কথা বলবেন।

    সাম্প্রতিক সময়ে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়া, ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ, সিরিয়ার ভবিষ্যৎ এবং ইয়েমেনের সঙ্গে সৌদির যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে দু দেশের সম্পর্কে ফাটল ধরেছে। ওবামার এই সফর সেই ফাটল কতটা জোড়া লাগাতে পারে সেটাই এখন দেখার বিষয়।

    সৌদি আরব সফর শেষে যুক্তরাজ্য ও জার্মান সফরে যাবেন ওবামা।

  • নিউইয়র্কে হিলারি ও ট্রাম্পের জয়

    নিউইয়র্কে হিলারি ও ট্রাম্পের জয়

    এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

    মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ওই বাছাইপর্বের ভোট নেয়া হয়। এই জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প নিজ নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী পদে মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন। প্রার্থীতা বাছাই পর্বের ৯৫ শতাংশ ভোট এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৬০ শতাংশ জয় ট্রাম্পের। তবে হিলারির জয়ের হার ৫৮ শতাংশের কিছু কম।

  • যুক্তরাষ্ট্র-ইরানের রুদ্ধদ্বার বৈঠক!

    যুক্তরাষ্ট্র-ইরানের রুদ্ধদ্বার বৈঠক!

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে তিন ঘন্টা ব্যাপি রুদ্ধদ্বার বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও জন কেরি।

    যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের ম্যানহ্যাটান সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে খবর প্রচার করছে এবিএনএ।
    বৈঠকের পর কেরি বলেন, পরমাণু সমঝোতা যে ভাবে বাস্তবায়নের কথা ছিল সে ভাবে যেন বাস্তবায়ন হয় এবং সব পক্ষ যেন এর সুফল পায় যে বিষয়ে ইরান ও আমেরিকা সম্মত হয়েছে।

    তিন ঘণ্টার এ বৈঠকের পর জারিফ সাংবাদিকদের বলেন, পরমাণু চুক্তি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় তা নিয়ে বেশির ভাগ আলোচনা হয়েছে। এতে সবপক্ষ বিশেষ করে ইরানের মানুষের বৈধ অধিকার যেন আদায় হয়।

    পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়ন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শুক্রবার পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

  • ৫৬ লাখের বেশি টাকা ব্যয়ে বার্বি সাজলো মা-মেয়ে

    ৫৬ লাখের বেশি টাকা ব্যয়ে বার্বি সাজলো মা-মেয়ে

    এবিএনএ : ছোটবেলায় বার্বি নিয়ে খেলার শখ সব মেয়েরই থাকে। কিন্তু, কেউ যদি নিজেকে বার্বি বানাতে চায়? বার্বির মত ঠোঁট, বার্বির মত মুখ, চুল, স্তন, নিতম্ব বানাতে চায়? আমেরিকার দুই নারী এমনটাই করেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

    চার সন্তানের জননী ৩৯ বছর বয়সী জর্জিনা ক্লার্ক ও তার ২১ বছর বয়সী কন্যা কায়লা মরিস এ কাণ্ড ঘটিয়েছেন। দুজনে মিলে ৫৬ লাখ ৬৪ হাজার ৮৯৫ টাকা খরচ করে অস্ত্রোপচার করিয়েছেন ঠোঁটে। করিয়েছেন চিক ফিলার ও বোটক্স। তারপর টিভি শোতে অংশ নিয়েছেন।
    তবে এখানেই শেষ নয়, গর্বিত মা-মেয়ে বলেছেন, ‘এরপর বুব জব, নোজ জব, লাইপোসাকশন, ফ্যাট ট্রান্সফার ও ব্রাজিলিয়ান বাট ফিট করাব।’

  • আলোচনার কেন্দ্রে ট্রাম্প

    আলোচনার কেন্দ্রে ট্রাম্প

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী শেষ পর্যন্ত কে হচ্ছেন, তা নিয়ে বিরামহীন আলোচনা চলছে। এ আলোচনার কেন্দ্রে রয়েছেন আলোচিত-বিতর্কিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। দলীয় মনোনয়ন নিশ্চিত করতে যে পরিমাণ ডেলিগেট দরকার, ট্রাম্প তা শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারবেন বলে দলের অনেকেই মনে করেন না।

    মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন-প্রক্রিয়ার বাছাইপর্বের পর জাতীয় সম্মেলনে প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। আগামী জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

    অঙ্গরাজ্য পর্যায়ের বাছাইপর্বে ট্রাম্প এককভাবে ১ হাজার ২৩৭টি ডেলিগেট সংগ্রহ করতে পারলে সম্মেলনে তাঁর মনোনয়নপ্রাপ্তি নিশ্চিত হতে পারে। বাছাইপর্বে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ট্রাম্পকে বিভক্তির সম্মেলনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বাছাইপর্বে ট্রাম্পের সংগ্রহে এ পর্যন্ত ৭৪৪টি ডেলিগেট রয়েছে।

    বিতর্কিত ভাবমূর্তির জন্য খোদ রিপাবলিকান পার্টির ভেতরে ট্রাম্পের ব্যাপারে বিরোধিতা রয়েছে। বিরোধীরা চান, বাছাইপর্বে ট্রাম্প বিপাকে পড়ুন। সে ক্ষেত্রে দলের জাতীয় সম্মেলনে গণেশ উল্টে দেওয়া সম্ভব হবে। এত সব হিসাবনিকাশের মধ্যেও ট্রাম্প চমক দেখাতে পারেন বলে মনে করেন কেউ কেউ। ট্রাম্পকে ঠেকাতে মরিয়া হয়ে লড়ছেন সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কেইসিক।

    কাল মঙ্গলবার থেকে পরের বাছাইপর্বগুলোতে ট্রাম্প যদি বাজিমাত করতে পারেন, তবে ক্রুজ ও কেইসিকের স্বপ্নভঙ্গ হতে পারে। যুক্তরাষ্ট্রের দলীয় রাজনৈতিক ব্যবস্থার হিসাব জটিল। প্রতিটি অঙ্গরাজ্যে প্রধান দুই দলের ডেলিগেট সংগ্রহের ব্যবস্থাও ভিন্ন। বিশ্লেষকেরা এখন জটিল নির্বাচনী অঙ্ক মেলাতে ব্যস্ত। আর প্রার্থী বাছাইয়ের হিসাব মেলাতে সাধারণ ভোটাররাও খাচ্ছেন হিমশিম। সব অঙ্ক আর বিরোধিতাকে তুড়ি মেরে ট্রাম্পই কি রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন, নাকি তাঁকে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে—এই প্রশ্ন সর্বত্র ঘুরপাক খাচ্ছে এখন।