Category: আন্তর্জাতিক

  • ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

    ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭২

    এবিএনএ : ইকুয়েডরে শক্তিশালী ৭.৮ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২ জনে। দেশটির ভাইস-প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে এবিএনএ জানিয়েছে আহত হয়েছে আরো ২৫০০ জনেরও বেশি। ।

    ইকুয়েডরের সমুদ্র-তীরবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প বিষয়ক যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইকুয়েডরে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল ১৯ দশমিক ২ কিলোমিটার। ইকুয়েডরের পার্শ্ববর্তী পেরু ও কলম্বিয়ায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

    জানা গেছে, ভূমিকম্পের পরপরই ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের খবর পেয়েই ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশের নাগরিকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি।

    ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কিটো থেকে ১৬০ কিলোমিটার দূরের মুইসন শহর। ভূমিকম্পে রাজধানী ভয়ংকরভাবে কেঁপে ওঠে। এর পর থেকেই রাজধানীর কিছু অংশ বিদ্যুৎহীন রয়েছে। মানতা শহরের বিমানবন্দরের টাওয়ারও বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরনগরী গুয়াকুইলের অনেক ওভারপাস ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিটোর বাসিন্দা জইলা ভিলেনা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্পের পরপরই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে বাড়িঘর থেকেও কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এ সময় তাঁর বাড়ির বিভিন্ন জিনিস মেঝেতে ছড়িয়ে পড়ে।

    ইকুয়েডরের ভূমিকম্পে সুনামির আশঙ্কায় উপকূল অধিবাসীদের এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরের সমুদ্রের তীর থেকে ৩০০ কিলোমিটার গভীর সমুদ্র পর্যন্ত বড় ঢেউ দেখা যেতে পারে, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে দশমিক তিন মিটার বেশি হতে পারে। এ ছাড়া পেরুর উত্তর উপকূলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

  • ইকুয়েডরে ভূমিকম্প : নিহত ৪১, জরুরি অবস্থা জারি

    ইকুয়েডরে ভূমিকম্প : নিহত ৪১, জরুরি অবস্থা জারি

    এবিএনএ : ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। শনিবার রাতে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস।

    ভূমিকম্পের পর ছয়টি প্রদেশে ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

    ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রাজধানী কুইটো থেকে ১শ’ ৬০ কিলোমিটার দূরে মুইসনি শহরে। যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    এদিকে, ভূমিকম্পের কারণে বন্দর শহর গুয়াকুইল শহরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেশ কিছু এলাকার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে উপকূলীয় শহর মুয়েসনের একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

    প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলীয় প্রায় ৩শ’ কিলোমিটার এলাকাজুড়ে বিপজ্জনক ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

  • জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে নিহত ২৯

    জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে নিহত ২৯

    এবিএনএ : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর পর দুই দিন শক্তিশালী দুটি ভূমিকম্পে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আরো বহু সংখ্যক ব্যক্তি ধসে যাওয়া ভবনের নিচে আটকে আছে বলে জানা গেছে।

    বিভিন্ন ভবনের বাসিন্দারা জিমনেশিয়াম ও হোটেল লবিতে আশ্রয় নিয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, শনিবার উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। কুমানাতো শহরের কর্মকর্তা তোমোইউকি তানাকা বলেন, প্রতি ঘণ্টায় নিহতের সংখ্যা বাড়ছে।

    সর্বশেষ স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ২৫ মিনিটে আঘাত হানা ৭.৩ মাত্রায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এছাড়া আরো ১ হাজার আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। । বৃহস্পতিবার রাতে একই শহরে ভূমিকম্পের আঘাতে ১০ জন নিহত হয়েছিল এবং ৮০০ জন আহত হয়েছিল। শক্তিশালী এই ভূমিকম্পের পরে শনিবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত হানে। তবে জাপানের আবহাওয়া অধিদপ্তর মনে করছে ৭.৩ মাত্রার ভূমিকম্পটিই ছিল মূল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। এই কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বেশি।

    জাপানের গণমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ২ লক্ষ বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পানীয় জল পাওয়া যাচ্ছে না আক্রান্ত এলাকায়। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, ভবন ধসে আটকা পড়া ব্যক্তিদের কাছ থেকে পুলিশের কাছে কমপক্ষে ৪০০টি ফোন এসেছে। ১৬০০ সেনা উদ্ধার কাজে যোগ দিয়েছে।

    ভূমিকম্পের পরে কিউশু সেন্দাই পারমাণবিক কেন্দ্রর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

  • দুর্নীতির বিরুদ্ধে গিয়ে সংকটে ইরাকি প্রধানমন্ত্রী

    দুর্নীতির বিরুদ্ধে গিয়ে সংকটে ইরাকি প্রধানমন্ত্রী

    এবিএনএ : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি বলেছেন, রাজনৈতিক সংকটের কারণে দায়েশ বা আইএসআইএল বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্নীতি মোকাবিলায় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে রাজনৈতিক সংকটের মুখে পড়েছে দেশটির সরকার।

    দুর্নীতি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সরকার মন্ত্রিসভায় রদবদল করেছে। মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত বিলের উপর ভোটাভুটি নিয়ে সংসদ সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। গত বুধবার বিলের ওপর ভোটাভুটির প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। গতকালও (বৃহস্পতিবার) ভোটাভুটির উদ্যোগ ব্যর্থ হলে অধিকাংশ সাংসদ স্পিকারকে পদচ্যুত করার পক্ষে রায় দেয়।

    আগামীকাল তারা নয়া স্পিকার নির্বাচন করবে বলে ঘোষণা করেছে। এরপর থেকেই দেশে রাজনৈতিক উত্তেজনা বেড়ে গেছে। রাজনৈতিক সংগঠন ‘হেজবে ইসলামি’ হুঁশিয়ারি দিয়ে বলেছে, স্পিকারকে পদচ্যুত করার সিদ্ধান্তের কোনো বৈধতা নেই।

    ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সংসদের আহ্বানেই মন্ত্রিসভায় পরিবর্তন এনে নয়া মন্ত্রিদের তালিকা সংসদে পেশ করেছেন। কিন্তু একদল সাংসদ প্রশাসনে তাদের প্রভাব ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় মন্ত্রিদের তালিকা পাসের বিষয়ে ভোটা

  • কূটনীতিক বিড়াল!

    কূটনীতিক বিড়াল!

    এবিএনএ : সাম্প্রতিককালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় পররাষ্ট্র দপ্তরের সদরদপ্তরে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ একটি বিড়াল ভাড়া করেছে। বেওয়ারিশ এই বিড়ালটি পাওয়া গিয়েছিল লন্ডনের রাস্তায়। কর্মকর্তারা বলছেন, বিড়ালটি এখন পেস্ট নিয়ন্ত্রণকারীদের সহায়তা করবে যাতে ইঁদুরের সংখ্যা বাড়তে না পারে।

    ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনের প্রখ্যাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই লর্ড প্যামারস্টনের নামে বিড়ালটির নামকরণ করা হয়েছে। বিড়ালটি এখন আছে বিড়াল ও কুকুরের একটি আশ্রয় কেন্দ্রে। আগামীকাল বুধবার দুপুরে বিড়ালটি পররাষ্ট্র দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

    লন্ডনের রাস্তা থেকে উদ্ধারের পর বিড়ালটিকে এই আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল।

    কর্তৃপক্ষ বলছে, বিড়ালটি বেশ আত্মবিশ্বাসী এবং তার গায়ে বেশ জোরও আছে।

    কর্মকর্তারা আশা করছেন, প্যামারস্টন খুব সহজেই পররাষ্ট্র দপ্তরের ভবনে তার শত্রু ও মিত্রদের চিহ্নিত করতে পারবে।

    যে আশ্রয় কেন্দ্রটিতে প্যামারস্টন ছিলো তার কর্মকর্তারা বলছেন, বিড়ালটি খুব আমুদে, সে মানুষজনের সঙ্গে থাকতে পছন্দ করে।

    “ঈগলের মতো তীব্র চোখ তার। কোনো ইঁদুরই তাকে ফাঁকি দিতে পারবে না,” বলেছেন কর্মকর্তা লিন্ডসে কুইনল্যান।

    বিড়ালটি এখন থাকবে ব্রিটেনের অত্যন্ত বিখ্যাত একটি ঠিকানায় যেখানে দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিক ও মন্ত্রীরা কাজ করেন। ডাউনিং স্ট্রিটে পাঁচ বছর আগে ল্যারি নামের বিড়ালটিকেও আনা হয়েছিল এই আশ্রয় কেন্দ্রটি থেকে।

  • মোদীর সঙ্গে ডিনারে ‘রক্ষণশীল’ পোশাকে কেট

    মোদীর সঙ্গে ডিনারে ‘রক্ষণশীল’ পোশাকে কেট

    এবিএনএ : দিল্লির ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে দমকা বাতাসে কাপড় নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। হলিউড তারকা মেরিলিন মনরোর বাতাসে স্কার্ট ওড়ানোর বিখ্যাত একটি ছবির সঙ্গে তুলনা করে একে অনেক রসিক ব্যক্তিই ‘মেরিলিন মোমেন্ট’ বলছেন।

    তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নৈশভোজে গিয়ে এমন বিব্রতকর মুহূর্তে যেন না পড়তে হয় তাই একটু রক্ষণশীল পোশাকেই দেখা গেল কেটকে।

    ব্রিটেনের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজেকে রক্ষণশীলভাবে উপস্থাপন করতে সি গ্রিন লেসের পোশাকটিতে বাড়তি কাপড় যুক্ত করেছেন কেট। পোশাকটি দেখে মনে হয়েছে গলার দিকটাতে আর উরুর অংশে বাড়তি কাপড় লাগিয়েছেন ডাচেস।

    ৭৯৫ পাউন্ড মূল্যের যে পোশাকটি তিনি পরেন তার মূল ডিজাইনে লেসের অনেক বেশি ব্যবহার রয়েছে। গলা থেকে শুরু করে কোমর পর্যন্ত লেস থাকার কথা ছিল সেটিতে। আর এর জন্য পোশাকটির সঙ্গে ব্রা পরিধান করাও সম্ভব হত না। ধারণা করা হচ্ছে, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই করতেই পোশাকে পরিবর্তন আনেন কেট।

  • কেঁপে উঠলো ভারত পাকিস্তান আফগানিস্তান

    কেঁপে উঠলো ভারত পাকিস্তান আফগানিস্তান

    এবিএনএ : ভারতের কেরালায় মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক নিহতের রেশ কাটতে না কাটতেই শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠেছে পাকিস্তান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

    পাকিস্তানে আঘাত হানা ভূকম্পন উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে অনুভূত হয়েছে। একই সঙ্গে আফগানিস্তানও কেঁপে উঠেছে এই কম্পনে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ অঞ্চল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ওই কম্পনের উৎপত্তি হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, কাশ্মীর, চন্ডিগর প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে।

    পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউন বলছে, কম্পনের সময় আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। গত বছরের অক্টোবরে পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

  • বিতর্কের মুখে আয়করের তথ্য জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    বিতর্কের মুখে আয়করের তথ্য জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    এবিএনএ : বিতর্কের জেরে নিজের আয়কর ও আর্থিক বিষয়ে তথ্য প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিডক্যামেরন। ২০১৪-১৫ সালের এই নথিতে দেখা যায়, ওই বছর দুই লাখ পাউন্ডের বেশি আয়ের জন্য তিনি কর দিয়েছেন প্রায়৭৬ হাজার পাউন্ড। ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য এমন নথির প্রকাশ এই প্রথম এমন খবর প্রচার করছে এবিএনএ ।

    খবরে বলা হয়, নটিংহিলের পারিবারিক বাড়ির ৫০ শতাংশ লভ্যাংশ থেকে ডেভিড ক্যামেরনের আয় হয়েছে ৪৬ হাজার ৮৯৯ পাউন্ড।
    সম্প্রতি পানামা পেপারস শীর্ষক আর্থিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশ হাওয়ার পর ডেভিড ক্যামেরনের বাবার অফশোর অ্যাকাউন্ট এবং এটি থেকে তাঁর লাভবান হওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গেলেও পরে অফশোর অ্যাকাউন্ট বাল্টিমোর হোল্ডিংস থেকে লাভবান হওয়ার কথা স্বীকার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

    তবে একই সঙ্গে ডেভিড ক্যামেরন দাবি করেন, তিনি ও তাঁর বাবা অফশোর অ্যাকাউন্টের বিপরীতে ব্রিটেনের আয়কর পরিশোধ করেছেন। তবে আয়কর নথি প্রকাশের মাধ্যমে সমালোচকদের মুখ বন্ধ হলো বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
    ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আয়কর নথি থেকে আরো জানা গেছে, ২০১০ সালে বাল্টিমোর হোল্ডিংস বিক্রি থেকে তিনি ও তাঁর স্ত্রী ১৯ হাজার পাউন্ড লাভবান হন। এর মধ্যে ডেভিড ক্যামেরন নিজে পান নয় হাজার ৫০১ পাউন্ড। ওই সময় আয়কর প্রদানের সর্বনিম্ন সীমা ছিল ১০ হাজার ১০০ পাউন্ড।

    ২০১০ সালে বাবার মৃত্যুর পর ডেভিড ক্যামেরন তিন লাখ পাউন্ড সম্পত্তি পান। পরে সম্পত্তি বণ্টনে ভারসাম্য করা হলে ২০১১ সালের মে ও জুলাই মাসে মায়ের কাছ থেকে এক লাখ পাউন্ড করে অর্থ পান ডেভিড ক্যামেরন। ২০১৪-১৫ সালে দুই লাখ ৩০৭ পাউন্ড আয়ের বিপরীতে ডেভিড ক্যামেরন আয়কর দেন ৭৫ হাজার ৮৯৮ পাউন্ড।

  • ভারতে মন্দিরে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৯০

    ভারতে মন্দিরে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ৯০

    এবিএনএ : ভারতের কেরালা রাজ্যের কোল্লাম এলাকার পুতিঙ্গাল মন্দিরে আতশবাজি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৫০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মীয়াপুরম ও কত্তিয়ামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একটি উৎসব উপলক্ষে সারারাত বাজি পোড়ানো হয়, যা দেখতে জড় হয়েছিলেন হাজার হাজার মানুষ।

    ভারতীয় পুলিশের বরাত দিয়ে দেশটির টিভি চ্যানেল ও সংবাদমাধ্যমগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে এবিএনএ জানিয়েছে, মন্দিরে উৎসবের জন্য জড়ো হয়েছিল ১৫ হাজার মানুষ। আর এই উৎসবকে কেন্দ্র করে জড়ো করা হয়েছিল আতশবাজি আর সেই আতশবাজির স্তূপে বিস্ফোরণ ঘটলে শনিবার রাত ৩টার পর এই আগুনের সূত্রপাত হয়। আজ রবিবার ভোরে মন্দিরে ধর্মীয় উৎসব উদযাপনকালে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ আতশবাজির স্তূপের ওপর পড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আতশবাজি ফোটানোর বিষয়ে আগেই মন্দির কর্তৃপক্ষকে সাবধান করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ ছেনিথালা। ঘটনাস্থল পরিদর্শনে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী। অবস্থার অবনতি হলে যাতে তিরুঅনন্তপুরম ও এনারকুলামে নিয়ে যাওয়ার তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে, কেরলের স্বারষ্ট্রমন্ত্রী রমেশ ছেনিথালা। এদিকে ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, কেরালার অগ্নিকাণ্ডের ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডীর সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন। অপরদিকে ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছে স্বরাষ্ট্রমন্ত্রী রানজাথ সিং। এ ছাড়া কেরলের সব জনসভা বাতিল করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • হোটেলে নয়, মোদি রাত কাটান বিমানে

    হোটেলে নয়, মোদি রাত কাটান বিমানে

    এবিএনএ : বিদেশ সফরে গেলে প্রধানমন্ত্রীর ব্যাগ–বাক্স নাকি এয়ার ইন্ডিয়ার বিমানেই থাকে। চেক ইন করা ব্যাগ সচরাচর হয়তো বিদেশের মাটিতে নামে। কারণ রাতে বিদেশি হোটেলের বদলে বিমানেই ঘুমোন প্রধানমন্ত্রী।

    সময় বাঁচাতে রাতেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করেন নরেন্দ্র মোদি। দিনে সারেন বিদেশ রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক আর শীর্ষ সম্মেলন।

    ৩০ মার্চ বেলজিয়াম, আমেরিকা আর সৌদি আরব সফরে গেছিলেন তিনি। ফিরেছেন ২ এপ্রিল। এর মধ্যে মাত্র ২ রাত হোটেলে ছিলেন। আর বাকি ৩ রাতই কাটিয়েছেন বিমানে।

    প্রবীণ এক সরকারি কর্মকর্তা বললেন, সেকারণেই অল্প দিনে এত বেশি দেশে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। ক্ষমতায় আসার পরের ২ বছরে ৯৫ দিন বিদেশে কাটিয়েছেন। ঘুরেছেন ৪০টি দেশে। সেখানে মনমোহন সিং প্রথম ইউপি এ সরকারের আমলে ১৮টি দেশে এবং দ্বিতীয়বারে ২৪টি দেশে সফর করেছেন।