Category: আন্তর্জাতিক
-

‘যৌন-সংবেদনশীল’ কলা খাওয়ার দৃশ্য সম্প্রচার নিষিদ্ধ করল চীন
এ বি এন এ : যৌনাকাঙ্ক্ষা উদ্রেক করে এমন ভঙ্গিতে কলা খাওয়ার দৃশ্য ‘লাইভ’ অনলাইনে দেখানো নিষিদ্ধ করেছে চীনের বেশ কিছু ওয়েবসাইট। চীনের ‘নিউ এক্সপ্রেস’ পত্রিকাকে উদ্ধৃত করে একথা জানিয়েছে।শুধু ‘কলা খাওয়ার’ দৃশ্য নয়, মোজা পরা এবং এরকম আরও অসঙ্গত যৌন উত্তেজক কোন কিছুর দৃশ্য লাইভ স্ট্রিমিং করার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত এপ্রিলে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় বেশ কিছু জনপ্রিয় ‘লাইভ স্ট্রিমিং’ সাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এসব সাইটে অশ্লীল এবং সহিংস ভিডিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছিল। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় মনে করছে এর ফলে সমাজের নৈতিক অবক্ষয় হতে পারে।তবে সরকারের এসব পদক্ষেপ সত্ত্বেও চীনে এ ধরণের সাইটগুলোর জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে সেসব সাইটের, যেখানে ওয়েবক্যামের সামনে তরুণীরা নানা অঙ্গ-ভঙ্গী করে তাদের পুরুষ দর্শকদের বিনোদন দেয়ার চেষ্টা করে। তবে ‘কলা খাওয়ার’ দৃশ্যের ওপর নিষেধাজ্ঞার খবরে চীনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কিভাবে কলা খেলে সেটা যৌন সুড়সুড়ি আর কিভাবে খেলে নয়, সেটা কে ঠিক করবেন?, জানতে চেয়েছেন একজন।আরেকজনের প্রশ্ন, পুরুষরা কি তাদের কলা খাওয়ার দৃশ্য লাইভ স্ট্রিমিং করতে পারবে? কেউ কেউ মন্তব্য করেছেন, কলা খাওয়া নিষিদ্ধ হওয়ার পর এখন হয়তো তারা ভিন্ন পথ খুঁজবে। ‘কেউ যদি শসা খায়, তখন কি হবে? আরেকজনের প্রশ্ন। -

ইউরোপের প্রথম মুসলিম মেয়র সাদিক খান
এ বি এন এ : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সিটি নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত সাদিক খান। ফলে প্রথমবারে মত মুসলিম ও এশিয়ান মেয়র পেল লন্ডনবাসী। তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রার্থী জ্যাক গোল্ডস্মিথকে ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
সবমিলিয়ে এটি একটি ঐতিহাসিক বিজয়। কেননা শুধু লন্ডনেই নন, তিনি ইউরোপেরও প্রথম মুসলিম মেয়র। ইউরোপের কোনো শহরে এর আগে মুসলিম মেয়র দেখা যায়নি। নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়েছিল ক্ষমতাসীন কনজারভেটিভ দল। তাকে তথাকথিত ‘সন্ত্রাসী’ তকমা দেয়ারও চেষ্টা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিন্তু লন্ডনবাসী ওইসব অপপ্রচারে কান দেয়নি। ফলে রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাদিক খান।
শুক্রবার মধ্যরাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, মোট ১ কোটি ৩১ লাখ ১৪৩ ভোট পেয়ে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। তার আগে লন্ডনের কোনো মেয়র এত বিপুল পরিমাণ ভোট পাননি। মোট ভেটের ৫৭ ভাগ পেয়েছেন সাদিক খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোল্ডস্মিথ পেয়েছেন মাত্র ৪৩ ভাগ ভোট। এই বিজয়ের ফলে লন্ডনের সিটি হলে কনজারভেটিভ দলের আট বছরের শাসনের সমাপ্তি ঘটল।
লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ায় সাদিক খানকে অভিনন্দন জানিয়েছেন লেবার দলের নেতা জেরেমি কোরবিন। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই টুইটারে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন,‘অভিনন্দন সাদিক খান। আমি আপনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমরা সবাই মিলে লন্ডনকে সকলের জন্য কল্যানকর শহর হিসেবে গড়ে তুলব।’
নিজের প্রতিক্রিয়া জানিয়ে লন্ডনের নতুন মেয়র সাদিক খান বলেছেন,‘নির্বাচনকে ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু লন্ডনবাসী আমার ওপর আস্থা রেখেছে। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হওয়ার আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী গোল্ডস্মিথ তাকে চরমপন্থী মুসলিমদের সমর্থক হিসেবে চিহ্ণিত করার চেষ্টা করেছিলেন। তার এই নেতিবাচক প্রচারণা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছিল। এসব অভিযোগের জবাবে সাদিক খান বলেছিলেন,‘ভয় আমাদের নিরাপত্তা দিতে পারবে না। এটা কেবল আমাদের আরো দুর্বল করে তুলবে। আমরা এ শহরে আতঙ্ক ছড়ানোর রাজনীতিকে স্বাগত জানাবো না।’ তার এই আহ্বানে লন্ডনবাসী সাড়া দিয়েছে এবং তারা সব দ্বিধা কাটিয়ে একজন মুসলিম ধর্মাবলম্বীকে নিজেদের মেয়র নির্বাচিত করেছে।
সাদিক খান লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ায় তাকে আরো অভিনন্দন জানিয়েছেন প্যারিসের মেয়র অ্যানে হিদালগো ও নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও।
-

সিরিয়ায় আবারো বিমান হামলা, নিহত ২৮
এ বি এন এ : রাশিয়া ও যুক্তরাষ্ট্রের চাপে সিরিয়ার সরকার দুই দিনের অস্ত্র বিরতি পালনে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পড়েই বিমান হামলা চালানো হল দেশটির একটি শরণার্থী ক্যাম্পে। সেখানে মারা গেছে ২৮ জন শরণার্থী। উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা অঞ্চলে এই বিমান হামরা চালানো হয়।কিছু রিপোর্ট অনুসারে হামলা সিরিয়ার সরকার বা রাশিয়া চালিয়েছে। কিন্তু এর কোন প্রমাণ পাওয়া যায়নি।ফেব্রুয়ারি মাস থেকে সিরিয়ার সরকারের সঙ্গে সরাকর বিদ্রোহীদের সমঝোতার চেষ্টা করে আসছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু গত দুই সপ্তাহে আলেপ্পো শহরে বিমান হামলার পর থেকে আবারো সেই শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। জাতিসংঘ এই হামলার প্রসঙ্গে এক বিবৃতিতে জানায়, হামলা এখনই বন্ধ করা না গেলে আরো ৪ লাখ মানুষ সিরিয়া ছেড়ে তুরস্ক ও ইউরোপের দিকে পা বাড়াবে। -

ছেলেকে বিয়ে করাতে গিয়ে বিয়ে করলেন বাবা নিজেই!
এ বি এন এ : বোঝো ঠ্যালা! ছেলেকে বিয়ে করাতে নিয়ে গিয়ে ক্ষোদ পাত্র হলেন বাবা। শুধু তাই নয়, ছেলের আগেই টোপর পড়ে বিয়ের আসরে বিয়ে সারতে হল নিজের।কেন এমনটা করতে হল বরের বাবাকে?
মেয়ের বাড়িতে হাজির বর পক্ষ। ছেলের সঙ্গে বাবা ও তার পরিবার। মেয়ে বাড়িতে সবই ঠিক, হঠাৎ বাধ সাধল মেয়ের মা। নিজের ছোট মেয়ের বিয়ের আগে বড় মেয়ের বিয়ে হতে হবে, যতদিন না বড় মেয়ের বিয়ে হচ্ছে ছোট মেয়ের বিয়ে দেবেন না তিনি।
ছেলেও নাছোড়বান্দা। বিয়ে করেই বাড়ি ফিরবে। কোনও উপায় না দেখে বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেন ছেলের বাবা। এই প্রস্তাবে রাজিও হয়ে যান মেয়ের মা। ব্যস। বাবা ছেলে একই আসরে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদিতে।
-
![গণতন্ত্র রক্ষায় পদযাত্রা সোনিয়া-রাহুল-মনমোহন আটক, পরে মুক্ত [ভিডিও]](https://abnanews.com/wp-content/uploads/2016/05/arrest_congress_leader_12040_1462528957-400x225.jpg)
গণতন্ত্র রক্ষায় পদযাত্রা সোনিয়া-রাহুল-মনমোহন আটক, পরে মুক্ত [ভিডিও]
এ বি এন এ : গণতন্ত্র রক্ষায় ভারতের সংসদ ভবন ঘেরাও কর্মসূচি থেকে দেশটির বিরোধী দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও সহসভাপতি রাহুল গান্ধীকে আটক করে পুলিশ।
শুক্রবার সকালে রাজধানী দিল্লির যন্তরমন্তরে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে অবশ্য থানায় নিয়ে গিয়ে পুলিশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের ছেড়ে দেয়। গাড়িতে তারা সংসদের দিকে রওনা হন। তবে পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতাদের ধরে নিয়ে যাওয়ার পর বাইরে ব্যাপক বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। তারা পুলিশ ব্যারিকেড টপকে থানার ভেতরে ঢোকার চেষ্টা করে। এদিকে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘দমন-পীড়ন চালিয়ে কংগ্রেসকে ভীত-সন্ত্রস্ত করা যাবে না।’ তিনি বলেন, ‘আমাদের ভয় দেখাবেন না, অপবাদ দেয়ার চেষ্টা করবেন না। লড়াই কীভাবে করতে হয় তা আমি আমার জীবন থেকেই শিখেছি।’
সরকারের সঙ্গে একমত না হলে তাদেরই হয়রানি করা হচ্ছে অভিযোগ করে সোনিয়া বলেন, বিজেপির দিন ফুরিয়ে এসেছে। হয়রানি বন্ধ না করলে জনগণ তাদের শিক্ষা দিয়ে ছাড়বে। বিজেপি সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কংগ্রেসকে দুর্বল মনে করে ভুল করবেন না। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল বা ধ্বংস হতে দেব না। মূলত আগাস্টাওয়েস্টল্যান্ড কেলেংকারির অভিযোগে সংসদের চলতি অধিবেশন শুরু থেকেই উত্তাল। সেখানে সোনিয়া গান্ধী, আহমেদ প্যাটেলসহ কংগ্রেসের শীর্ষ নেতাদের সমালোচনায় মুখর বিজেপি নেতারা।
বিজেপিকেও পাল্টা আক্রমণ করছে কংগ্রেস এবং বিভিন্ন রাজ্যে তার সহযোগী দলগুলোও। কংগ্রেস বলছে, ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত করিয়ে সরকার প্রমাণ করুক, সোনিয়া গান্ধী কেলেংকারিতে জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছেন বলেও কংগ্রেস অভিযোগ করছে। আর এই অভিযোগ তুলেই শুক্রবার ‘সেভ ডেমোক্র্যাসি মার্চে’র ডাক দিয়েছিল কংগ্রেস। অবশ্য বিজেপি বলেছে, কংগ্রেসের এই পদযাত্রা আসলে কেলেংকারির দিক থেকে নজর ঘোরানোর চেষ্টা।
-

নামাজ না পড়ায় বিয়ের ৫ দিনের মধ্যে স্বামীকে তালাক!
এবিএনএ : নামাজ না পড়ায় সদ্য বিবাহিত স্বামীকে তালাক দিয়েছেন এক নারী। মাত্র পাঁচ দিন আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
স্বামী নিয়মিত নামাজ না পড়ায় ওই সৌদি নারী ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন। তার এই সিদ্ধান্ত নিয়ে সৌদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।একজন জানিয়েছেন, নামাজের ব্যাপারে ইসলামের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নারী এমন একজনের সাথে থাকতে চাননি, যিনি ফরজ আদায় করতে চান না। তার জন্য যত তাড়াতাড়ি করা সর্বোত্তম যে কাজটি করা সম্ভব ছিল তিনি তা-ই করেছেন।
খালিদ নামের আরেকজন বলেন, ওই নারী ঠিক কাজটিই করেছেন।
ফাতিন নামের আরেকজন বলেছেন, পুরুষদের বিয়ে করা হয় তাদের সম্পদ বা ক্ষমতার জন্য নয়, বরং তাদের নৈতিকতা ও ধর্মীয় অনুশীলনের জন্য। -

নাইরোবিতে ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার
এবিএনএ : কেনিয়ার রাজধানী নাইরোবিতে চারদিন আগে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভিতর থেকে দেড় বছর বয়সের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ওই ভবনটি ধসে পড়ে। এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখান থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
বিধ্বস্ত ভবনটি থেকে এ পর্যন্ত প্রায় ১৩৫ জনকে উদ্ধার করা হয়েছে।
নাইরোবিতে থাকা বিবিসি’র সাংবাদিক ইমানুয়েল ইগুনজা ভবন ধসের চারদিন পর জীবিত শিশু উদ্ধারের ঘটনাকে ‘অলৌকিক’ বলেছেন।
-

স্ত্রী ১৩ জন, সবাই সন্তানসম্ভবা
এবিএনএ : ছবিতে এতগুলো নারীর মাঝে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি এদের সবার পতি। গুনলে নারীর সংখ্যা ১৩ হবে। অর্থাৎ ভদ্রলোক এই ১৩ নারীকে নিয়ে সংসার করছেন। আরো মজার তথ্য হচ্ছে, এই ১৩ নারীই একসঙ্গে সন্তানসম্ভবা।
মধ্যযুগে এ ধরনের গল্প খুঁজে পাওয়া গেলেও এবার একবিংশ শতাব্দীতে এ ধরনের সংবাদ জানিয়েছে নাইজেরিয়া একটি সংবাদমাধ্যম। এতে ছবির ব্যক্তি ও তার স্ত্রীদের নাম-পরিচয় কিংবা তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, ভদ্রলোক ১৩টি বিয়ে করেন। এখন তার স্ত্রীরা সবাই সন্তানসম্ভবা। তার স্ত্রীরা জানিয়েছেন, স্বামীকে তারা খুবই ভালোবাসেন। তারা সবাই পরস্পরের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলেন। এ ছাড়া তারা সবাই মিলেমিশেই স্বামীর দেখভাল করেন।
বহু বিবাহ ওই ব্যক্তির দেশে বৈধ হলেও একসঙ্গে ১৩ স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার ঘটনা এটাই প্রথম। তাদের গর্ভধারণের সময়ের ব্যবধান তিন থেকে চার সপ্তাহ।
-

সিরিয়া নিয়ে হিমশিম খাচ্ছেন কেরি
এবিএনএ : সিরিয়ার যুদ্ধ নানা দিক দিয়ে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নাজুক যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নতুন করে জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘ ও আরবের কূটনীতিকদের সঙ্গে আলোচনার পর কেরি এ কথা বলেন। তিনি বলেন, আলেপ্পোয় সহিংসতা কমিয়ে আনার পরিকল্পনা চলছে। এতে সফলতা পেতে আরও কাজ করতে হবে।
কেরি বলেন, সিরিয়ায় পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের পর সহিংসতা কিছুটা কমলেও সম্প্রতি আবার তা মাথাচাড়া দিয়ে উঠেছে। গত নয় দিনে আলেপ্পোয় সহিসংতায় ২৫০ জন নিহত হয়েছে।
জেনেভায় স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকের পর জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তাফান দা মিসতুরাকে কেরি বলেন, সহিসংতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সিরিয়া পরিস্থিতি এখন উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি বলেন, দেশটিতে নয় সপ্তাহ ধরে সহিংসতা বন্ধ ছিল। এর একটি ইতিবাচক প্রভাব ছিল। অনেকের জীবনও রক্ষা হয়েছে।
আলেপ্পোর একটি হাসপাতালে সম্প্রতি বিমান হামলার জন্য সিরিয়া সরকারকে দোষী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সহিংসতা ও পরিস্থিতির জন্য তিনি দুই পক্ষকেই দায়ী করেন।
জেনেভা ছাড়ার আগে কেরি ফোনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে কথা বলেন। রাশিয়াও সহিসংতা কমানো ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার পক্ষে মত দিয়েছে। আজ মঙ্গলবার মিসতুরার রাশিয়া সফরের কথা।
-

উত্তরাখণ্ডে দাবানল নিয়ন্ত্রণে, নিহত ৭
এবিএনএ : ভারতের উত্তরাখণ্ডে দাবানলে কমপক্ষে ৭ জন মারা গেছেন। আজ সোমবার দেশটির সংবাদ মাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় আগুনের তীব্রতা আরও বেড়েছিলো। উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ হয়ে জম্মু-কাশ্মীর পর্যন্ত ছড়িয়ে পড়ে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর উড়োজাহাজ এমআই-১৭ চপার। আকাশ থেকে পানি ঢালায় আগুন এখন নিয়ন্ত্রণে, জানাচ্ছে কর্তৃপক্ষ।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার জানাচ্ছে, দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখণ্ডের বনাঞ্চলে অন্তত ২০০টি এলাকা, আর গোটা উত্তর ভারতের প্রায় ১৩০০টি এলাকার বন থেকে বনান্তর। গত তিন মাসে ওই দাবানলে উত্তরাখণ্ডের তিন হাজার একরেরও বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে প্রধান বন সংরক্ষক প্রেম নাথ বলেন, পূর্বাভাস বলছে আগামী দুই দিন ওই এলাকায় বৃষ্টি হবে। এতে পরিস্থিতি একেবারে আমাদের হাতের মধ্যে চলে আসবে। তাছাড়া মৌসুমী প্রভাবে পাহাড়ি এলাকায় আগুন একেবারে নিভিয়ে ফেলা কঠিন হয়ে পড়বে। বর্তমানে সেনা সদস্য, বিমানবাহিনী এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তিনটি বাহিনীসহ মোট ছয় হাজার ব্যক্তি আগুন নেভাতে কাজ করছে।