Author: Admin

  • চিতলমারীতে হামলার শিকার জামায়াতের ওয়ার্ড সভাপতি

    চিতলমারীতে হামলার শিকার জামায়াতের ওয়ার্ড সভাপতি

    এবিএনএ, বাগেরহাট:
    বাগেরহাটের চিতলমারীতে আব্দুস সবুর হাওলাদার (৫৫) নামে এক ব্যাক্তি হামলার শিকার হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নিজাম উদ্দিনের বারাশিয়া গ্রামের বাড়ির উঠানে তিনি এ হামলার শিকার হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আব্দুস সবুর হাওলাদার ওই গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি। খবর পেয়ে চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ আহত আব্দুস সবুর হাওলাদারকে হাসপাতালে দেখতে যান।

    আহত আব্দুস সবুর হাওলাদার হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদের বলেন, ‘আত্মীয়তার সুবাদে সকালে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখের বাড়িতে গেলে তাঁর ভাইপো তরিকুল শেখ, মফিজুল শেখ ও হাফিজুল শেখ অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে আমাকে গুরুতর আহত করেছে।’

    তরিকুল শেখ বলেন, ‘সকালে আব্দুস সবুর হাওলাদার আমাদের বাড়িতে আসেন। একটি বিষয় নিয়ে তিনি উচ্চস্বরে বকাবকি শুরু করেন। তাঁকে নিষেধ করায় মারামারি হয়।’

    বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমরা আহতর খোঁজ-খবর নিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।’

    চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আহতকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।’

  • মোরেলগঞ্জে সুন্দরবন সুরক্ষায় গণশুনানি

    মোরেলগঞ্জে সুন্দরবন সুরক্ষায় গণশুনানি

    এবিএনএ, বাগেরহাট:

    বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ গণশুনানীর আয়োজন করে।

    সুন্দরবন সুরক্ষায় গঠিত ইয়ুথ ফোরাম সভাপতি কলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারি খন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাব সভাপতি এইচ.এম মইনুল ইসলাম, সহসভাপতি জামাল হোসেন বাপ্পা ও ইয়ুথ ফোরামের সদস্যবৃন্দ।

  • পিরোজপুরে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করছে পিরোজপুর পৌর বিএনপি

    পিরোজপুরে ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম করছে পিরোজপুর পৌর বিএনপি

    এবিএনএ: পিরোজপুরের পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই করে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাচাই কার্যক্রম করেছে পিরোজপুর পৌরসভা বিএনপি। আজ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

    সভায় পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব মো: ছরোয়ার হোসেন হাওলাদার। এসময় পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলমান আছে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে আমরা কমিটি করে ফর্ম দিয়েছিলাম সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে। এর মধ্যে যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। আগামী দিনে ওয়ার্ড বিএনপির যে কাউন্সিল হবে সে কাউন্সিলে জন্য যে সদস্য প্রয়োজন তাদেরেরেখে বাকিরা আমাদের দলের সদস্য হিসেবে থাকবে। আমাদের পৌর ওয়ার্ড কমিটি হবে ৭১ সদস্য বিশিষ্ট্য। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফর্ম নিয়ে ফিলাপ করে দিয়েছে।