৩৮তম বিসিএস প্রিলির ফল মার্চের প্রথম সপ্তাহে

এবিএনএ : ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে রেকর্ড ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। তখন এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।
গত বছরের ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *