রিকশায় চড়ে ভোট কেন্দ্রে অর্থমন্ত্রী

এবিএনএ: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ১৫নং ওয়ার্ডের বাসিন্দা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নগরীর দুর্গাকুমার পাঠশালায় ভোট প্রদান করেছেন।সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি রিকশায় চড়ে ভোট কেন্দ্রে আসেন। এরপর ১০টা ৫৫ মিনিটে তিনি ভোট প্রদান করেন। সকাল ৮টা থেকে সিসিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ১৩৪টি কেন্দ্রের ৯২৬টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড় কাউন্সিলর পদে ১২৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জন  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *