রাখাইনে প্রবেশের অনুমতি চাইল জাতিসংঘ

এবিএনএ : উত্তর রাখাইনে মানবাধিকারকর্মীদের প্রবেশের অনুমতি দিতে মিয়ানমার সরকারের কাছে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের খাদ্যবিষয়ক সংস্থা জানায়, সংঘাতকবলিত এলাকায় প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত মধ্য রাখাইনে সহায়তা কার্যক্রম চালাবে তারা।
বিপুলসংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেয়া বাংলাদেশের প্রতি সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন শরর্ণাথীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মেহেকিক।
সংস্থাটির হিসাবে সেনা অভিযানে এ পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সংঘাত চলমান থাকায় এখনো অব্যাহত রয়েছে রাখাইন থেকে রোহিঙ্গাদের ঢল।
গত ২৫ আগস্ট পুলিশচৌকিতে হামলার জেরে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। পুড়িয়ে দেয়া হয় রোহিঙ্গা অধ্যুষিত ২শর বেশি গ্রাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *