পদ্মা সেতু স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা

এবিএনএ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো রঙিন স্বপ্ন নয়, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। আজ শনিবার সকালে পিলারের ওপর প্রথম স্প্যান ( সুপার স্ট্রাকচার) বসানোর পর মন্ত্রী একথা বলেন।মন্ত্রী বলেন, পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির (পিলার) ওপর প্রথম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসানো হয়েছে। ৩৯,  ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে।

২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের প্রায় ৪৭ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ  এ সেতুতে ৪২টি  পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।এ সেতু নির্মাণে ব্যয় হবে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *