যমুনা গ্রুপের চেয়ারম্যানের জানাজা সম্পন্ন

এবিএনএ : দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বাদ জোহর রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে আঞ্জুমান মফিদুল ইসলামর তত্ত্বাবধানে তার গোসল সম্পন্ন করা হয়েছে। জানাজার পরে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়।এরপর বনানী কবরস্থানে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হবে। সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *