মালিবাগে বিস্ফোরিত বোমাটি ককটেলের চেয়ে শক্তিশালী : ডিএমপি কমিশনার

এবিএনএ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, একটি স্বার্থানেষী মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর মালিবাগে যে বোমার বিস্ফোরণ ঘটেছে এটি সাধারণ ককটেলের চাইতে শক্তিশালী।

প্রসঙ্গত, রবিবার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়ির কাছে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত এক নারী পুলিশ ও রিকশা চালকসহ তিনজন আহত হয়। এদিকে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *