বিয়ের আগেই একান্তে তারা

এবিএনএ: ভালোবাসা বাতাসে ভেসে বেড়ায়। ফারহান আখতার এবং শিবানী দান্ডেকরের দৈনন্দিনে এখন এই কথাটা নাকি একেবারে খাঁটি। ভালবাসার সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করছেন এই জুটি। প্রমাণ সোশ্যাল মিডিয়ায় যুগলের ছবি। আপাতত বিয়ের আগেই কোনও এক সমুদ্রের পাড়ে একান্তে ছুটি কাটাচ্ছেন ফারহান-শিবানী। সেখানে কয়েকদিন একসঙ্গে থাকছেনও তারা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক রোমান্টিক হলিডের ছবি শেয়ার করছেন। খুব তাড়াতাড়িই নাকি এই সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাবেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *