বাংলাদেশে কোনো তালেবান-জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে তালেবানও নেই জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের (উওর) সভাপতি হাজি ইমতিয়াজ, সভাপতি পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফয়জল হক, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *