বলিউডে বয়কটের শিকার হয়েছিলেন সানি

এবিএনএ : গায়ে পর্ন ছবির অভিনেত্রীর ট্যাগ। তাই তার পাশে দাঁড়ালে জাত যাবে! সানি লিওন তখন বলিউডে নতুন। প্রথম অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন। সেখানেই বিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছিলেন এ অভিনেত্রী। খবর জিনিউজ এবং এবিপি লিভের।খবরে বলা হয়, ‘নো ফিল্টার নেহা’ নামের এক শোতে বলিউড নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটান সাবেক পর্নস্টার বলিউড ডিভা সানি লিওন। শো সঞ্চালক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে খোলামেলা আলোচনায় তিনি জানান, বলিউডের একটা অ্যাওয়ার্ড শো’তে তাকে বয়কট করা হয়।

সানি আরও জানান, প্রথম প্রথম যখন কেউ বলিউডে পা রাখেন, তাকে নিয়ে একটা জড়তা থাকে। বিশেষ করে তার অতীত যদি ততটা পছন্দ না হয়। তার পর্ন ছবির অতীতের কারণে তাকে ঘিরে কৌতূহল ছিলই। কিন্তু মহিলারা খুব একটা পছন্দ করতেন না। সেদিন তাই মঞ্চের পিছনে অনেকক্ষণ তাকে বসে থাকতে হয়, অপেক্ষায়। কারণ উদ্যোক্তারা কাউকে পাচ্ছিলেন না, যার তার সঙ্গে মঞ্চে উঠতে আপত্তি নেই। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার এ ব্যাপারে তাকে জানান।শেষমেষ এগিয়ে আসেন চাঙ্কি পান্ডে। তাকে সানির ব্যাপারে জানাতে রাজি হয়ে যান তিনি। চাঙ্কির সঙ্গেই মঞ্চে ওঠেন সানি।বলিউডে তার কোন ‘প্রকৃত’ বন্ধু নেই বলেও জানান বেবি ডল’ খ্যাত এ অভিনেত্রী। কিন্তু বিপদের দিনে প্রথমবার পাশে এসে দাঁড়ানোর জন্য চাঙ্কি পাণ্ডের প্রতি এখনও কৃতজ্ঞ তিনি।এখন সানি বলিউডে নিজস্ব জায়গা করে নিয়েছেন। আর কারও তার প্রতি ছুঁতমার্গ নেই। তবে নেহার এই ‘টক শো’তেই কোচিতে তাকে ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল সে বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় সানিকে। কোচির মানুষ যেভাবে তাকে স্বাগত জানিয়েছে, সানির কথায় সেটা হল, প্রেমের জোয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *