নজর কেড়েছে দুই প্রেসিডেন্টের রসায়ন

এবিএনএ : মাঠে হাড্ডাহাড্ডি লড়াই, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফুটবলারদের অনুপ্রেরণা জোগাতে গ্যালারিতে উপস্থিত দুই দেশের দুই প্রেসিডেন্ট। শুধু অনুপ্রেরণা নয়, ফুটবলের প্রতি দু’জনের আলাদা ভালোবাসাও আছে। যা তাদের উচ্ছ্বাসই প্রমাণ করে দিয়েছে। কিন্তু কাপ একটাই। ক্রোয়েশিয়াকে চোখে পানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। হতাশ হয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টও।

                 তাদের দেখে মনে হয়েছে বিশ্বকাপটা যেন দুই দলই জিতেছে!

কিন্তু দলের জয়োল্লাসে মেতে উঠা ফরাসি প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে ভোলেননি তিনি। তাকে আলিঙ্গনে বেঁধেছেন, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেছেন। দুই প্রেসিডেন্ট খুঁনসুটি নজর কেড়েছে সবার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *