দ্বিতীয় ওয়ানডেতে খেলছেন না মোস্তাফিজও

এবিএনএ : প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর সিরিজে টিকে থাকে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। তবে এ ম্যাচে নামার আগে বড় ধাক্কা হয়ে এসেছে মুশফিকুর রহিমের ইনজুরি।  তবে শুধু মুশফিকই না নেলসনে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মোস্তাফিজুর রহমানকেও।

দল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। ফলে তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে পেসার শুভাশীষ রায়ের।

কিন্তু রুবেল হোসেনের মত অভিজ্ঞ বোলার থাকতেও মোস্তাফিজের জায়গায় শুভাশীষকে খেলানোর সিদ্ধান্ত জন্ম দিচ্ছে  প্রশ্নের। বিপিএলে দারুণ বোলিং করেছেন রুবেল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তার রেকর্ডও দারুণ। তবে জানা গেছে, কোচের প্রবল চাওয়াতেই সুযোগটা পাচ্ছেন শুভাশীষ।

এছাড়া ফর্মের কারণে দ্বিতীয় ওয়ানডের দল থেকে বাদ থেকে পড়তে পারেন সৌম্য সরকার। তার জায়গায় ওয়ানডে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *