‘দুঃসময়ের কাণ্ডারীকে’ অশ্রুচোখে বিদায় জানালো আ. লীগ

এবিএনএ: এমপি হিসেবে শপথ নেওয়ার জন্য সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি পাঠিয়েছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম; সেই সংসদ ভবনের প্রাঙ্গণে তিনি এলেন, কফিনবন্দি হয়ে। রোববার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে অশ্রু চোখে বিদায় জানালেন তার সহকর্মীরা। ৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *