তিতাস উপজেলা নির্বাচন স্থগিত

এবিএনএ: কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রাতে ব্যালটে সিল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া এবং ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ তৈরিসহ একাধিক ঘটনায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়।

রবিবার বিকালে ভোটগ্রহণ শেষের আধা ঘণ্টা আগে  বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ দফা নির্বাচনে রবিবার কুমিল্লার সাতটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণের শুরুতেই তিতাসে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, রাতে ব্যালটে সিলসহ অভিযোগে উপজেলার দাসিকান্দি, পোড়াকান্দি, বন্ধরামপুর ও জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে। এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্নভাবে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, বিভিন্ন অভিযোগে তিতাস উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করা হলেও নির্বাচন কমিশন আমাদেরকে কোনো লিখিত দেয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *