ট্রাম্পের বিরুদ্ধে এবার পর্নো তারকার অভিযোগ

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ এনেছেন দেশটির এক পর্নো তারকা। রোববার সকালে সাংবাদিক সম্মেলন ডেকে জ্যাসিকা ড্রেক নামের ওই তারকা ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

ওই পর্নো তারকা বলেছেন, ১০ বছর আগে নাভেদায় আয়োজিত একটি গল্ফ প্রতিযোগিতার সময়ে প্রায় সারাদিন ধরে তাকে নানা ভাবে হয়রানি করেছিলেন ট্রাম্প। ওই দিন খেলার পরেই ক্লাবে আয়োজিত মধ্যাহ্নভোজ। সেখানে, হঠাৎ ঘরে ঢুকে সবাইকে চুমু খেতে শুরু করেন।

জ্যাসিকা ড্রেক বলেন, ওই সময় কারো অনুমতি নেননি ট্রাম্প। সেই ঘটনার পরেই সবাই ঘরে চলে যায়। পরে আবার ফোন করেন ট্রাম্পের অ্যাজেন্ট। জ্যাসিকাকে ট্রাম্পের স্যুটে আসতে বলেন। তবে তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জ্যাসিকাকে টাকার প্রস্তাব দেন ট্রাম্পের এজেন্ট। ১১ হাজার মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত রাজি হননি জ্যাসিকা।

এই নিয়ে ১১জন জনপ্রিয় নারী রিপাবলিকান দলীয় প্রার্থী ও মার্কিন ধনকুবের ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

এদিকে, নির্বাচনের আগে যৌন হয়রানির অভিযোগকারী নারীদের বিরুদ্ধে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন ট্রাম্পের আইনজীবী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *