জার্মানিতে ৭৬ বছর পড়ে থাকার পর বিস্ফোরিত হলো বোমাটি

এবিএনএ: জার্মানির মিউনিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে চারজন আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর। রেলওয়ে টানেলের জন্য ড্রিল করার সময় বোমাটি বিস্ফোরিত হয়। বুধবার (১ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। অর্থাৎ বোমাটি এখানে অন্তত ৭৬ বছর ধরে পড়ে ছিল।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত বোমা পাওয়া জার্মানিতে সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা এসব বোমা নিষ্ক্রিয় করে থাকেন। তবে ২৫০ কেজি ওজনের এই এরিয়াল বোমাটি আগে কখনো পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *