জলবায়ু ইস্যুতে রাশিয়া-চীনের সমালোচনায় ওবামা

এবিএনএ: যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ২৬। জলবায়ুর পরিবর্তন রোধে বিশেষ করে বৈশ্বিক তাপমাত্রা কমাতে এতে বিশ্বের প্রায় সব দেশের নেতারাই সরাসরি অংশ নিয়েছেন। তবে বিশ্ব রক্ষায় গুরুত্বপূর্ণ এ সম্মেলনে সরাসরি অংশ না নিয়ে রাশিয়া ও চীন তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে। বিশ্বের শীর্ষ দুই কার্বন নিঃসরণকারী দেশ রাশিয়া ও চীন। পাশাপাশি দেশ দুইটি অর্থনৈতিক ও সামরিকভাবেও শক্তিশালী। কিন্তু ধরত্রী রক্ষার শেষ সুযোগকে কাজে লাগাতে এতে সরাসরি যোগ না দিয়ে ভার্চুয়ালি অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং।

বারাক ওবামা তাদের সমালোচনা করে বলেন, জলবায়ু সম্মেলনে তাদের অংশগ্রহণ না করাটা অন্যদের নিরুৎসাহিত করছে। তারা মূল কার্যধারায় যোগ দিতে দেয়নি এবং তাদের জাতীয় পরিকল্পনায়ও ভয়াবহ ঘাটতি রয়েছে। এছাড়া তারা শুধু বিদ্যমান অবস্থা বজায় রাখতে চান যা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।

ওবামা বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো ‘উন্নত অর্থনীতির’ দেশগুলোর জলবায়ু পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন ছিল। রাশিয়া, চীন ও ভারতের মতো দেশগুলোরও একই কাজ করা উচিত ছিল। এই ইস্যুতে রাশিকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন, যেমনটা প্রয়োজন ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের। কাউকে পাশে বসিয়ে রেখে আমরা সফলতা অর্জন করতে পারি না। এর আগে গত ২ নভেম্বর জলবায়ু সম্মেলন চলাকালে এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ুর মতো বড় ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *