গুলিস্তানে তৃতীয় দিনের মতো ডিএসসিসি’র হকার উচ্ছেদ অভিযান

এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা রাজধানীর গুলিস্তান ও আশপাশ এলাকায় আজ তৃতীয় দিনের মতো দুপুরের দিকে অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেয়।

ডিএসসিসির পক্ষ থেকে হকারদের ফুটপাতে থাকা জিনিসপত্র সরিয়ে নিতে বলা হলেও তারা নির্দেশ উপেক্ষা করে আজ সকালে ফুটপাতে দোকান নিয়ে বসে। তাই দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্ব উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় হকাররা দোকানের মালামাল নিয়ে সরে গেলেও তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স, টিনের ছাউনি ইত্যাদি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব জানান, হকাররা কৌশল অবলম্বন করে টুকরিতে মালামাল নিয়ে বসেছে। নির্দেশনা উপেক্ষা করে যেসব হকার গুলিস্তান ও পার্শ্ববর্তী এলাকার ফুটপাতে নির্ধারিত সময়ের আগেই দোকান নিয়ে বসেছিলেন, তাদের উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত হকারমুক্ত রাখা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *