গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে শোকজ আওয়ামী লীগের

এবিএনএ: সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ। রবিবার (৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি মেয়র জাহাঙ্গীর আলমের গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এ ঘটনার জেরে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *