কারবালায় ইরাকি বাহিনীর গুলিতে নিহত ১৪, আহত ৮৬৫

এবিএনএ: শিয়াদের পবিত্র নগরী কারবালায় ইরাকি নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮৬৫ জন। সোমবার রাতভর কারবালায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এ ঘটনার পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় আরও তিন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কারবালার স্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন, সংঘর্ষে ৬৬ জন নিরাপত্তাকর্মীসহ মোট ১২২ জন আহত হয়েছেন। তবে কারবালার পুলিশ প্রধান নিহতের খবর অস্বীকার করে জানিয়েছেন, অন্য একটি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, এসব উস্কানিমূলক ভিডিও মিথ্যা।

গত ১ অক্টোবর থেকে দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির সরকারের বিরুদ্ধে চলতি প্রতিবাদ শুরু হয়। প্রধানমন্ত্রী মাহদির হুঁশিয়ারি সত্বেও হাজার হাজার বিক্ষোভকারী বাগদাদের রাস্তায় নেমে আসে। নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসব ঘটনার পর বাগদাদে কারফিউ জারি করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *