এক দিনেই ৭০ লাখ দর্শক, রেস থ্রির গান ভাইরাল

এবিএনএ : গত ১৫ মে ‘রেস ৩’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সাড়া ফেলেছে বিনোদন দুনিয়ায়। এবার মুক্তি পেল ছবির একটি গান ‘হিরিয়ে’  মুক্তির পরেই শোরগোল ফেলেছে গানটি। শুক্রবার গানটি মুক্তির পরেই এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন সালমান-জ্যাকলিনের এই ডান্স নাম্বার। সালমান খান নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন সেই ভিডিও। সেই পোস্টের তলাতেও ছয় হাজারের ওপরে কমেন্ট জমা পড়েছে এরই মধ্যে। প্রায় তিন মিনিটের এই গানটিতে সুর দিয়েছেন মনমীত সিংহ ও হরমীত সিংহ। গানের কথা কুমারের। গানটিতে জ্যাকলিন দেখিয়েছেন পোল ডান্স-এর আকর্ষণীয় ‘মুভ’। পাশাপাশি সালমান ছিলেন নিজের চেনা নাচের ছন্দেই।

রেস ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি ছবিই বক্স অফিসে সাফল্য এনেছিল। তিন নম্বরটিতে রয়েছেন বলিউডের ‘ভাইজান’। এই ছবিটি কি বাকি দুটিকেও টপকেও যাবে? জবাব পেতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ট্রেলার ও ‘হিরিয়ে’ গানটির জনপ্রিয়তা দেখে এটুকু বোঝাই যাচ্ছে, দর্শক অধীর আগ্রহে অপেক্ষায়, কবে শুরু হয় রুদ্ধশ্বাস ‘রেস’।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *