ঘরের গাছ বারবার শুকিয়ে যাচ্ছে? ৫টি সহজ নিয়ম মানলেই সবুজ থাকবে ইনডোর প্ল্যান্ট!

এবিএনএ:  ঘরের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্ট অনেকেই বেছে নেন। তবে দেখা যায়, কয়েকদিনের মধ্যেই গাছগুলো শুকিয়ে বা পচে মরে যাচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে সঠিক পরিচর্যার অভাব। ইনডোর গাছ সুস্থ রাখতে চাই কিছু সহজ নিয়ম মেনে চলা।

১. পানি দিন নিয়ম মেনে, কিন্তু জমতে দেবেন না:
ইনডোর গাছে অতিরিক্ত পানি দেওয়া মানেই ডেকে আনা গাছের মৃত্যু। প্রতিদিন একটু একটু করে পানি দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ—টবের নিচে যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করুন।

২. আলো হতে হবে ‘হালকা’ ও ‘পর্যাপ্ত’:
অনেকেই গাছকে একেবারে অন্ধকার কোণে রেখে দেন। আবার কেউ জানালার গা ঘেঁষে কড়া রোদে রাখেন। দুটি ক্ষেত্রেই গাছ ক্ষতিগ্রস্ত হয়। গাছ এমন স্থানে রাখুন, যেখানে পরোক্ষ আলো সব সময় পৌঁছায়।

৩. এসির নিচে গাছ নয়:
বাতানুকুল কক্ষে গাছ রাখা গেলেও সরাসরি এসির নিচে নয়। ঠান্ডা হাওয়া গাছের স্বাভাবিক বৃদ্ধি রোধ করে। তাই এসি থেকে দূরত্ব বজায় রাখুন।

৪. পাতায় ধুলা জমলে, গাছ নিঃশ্বাস নিতে পারে না:
গাছের পাতা নিয়মিত পরিষ্কার করা দরকার। ভেজা নরম কাপড়ে হালকাভাবে পাতা মুছুন। এতে গাছ সুন্দর দেখাবে, সঙ্গে স্বাস্থ্যও ভালো থাকবে।

৫. পোকামাকড় দূর রাখতে প্রাকৃতিক উপায়:
টবে পোকামাকড় দেখা দিলে ব্যবহার করুন কাঁচা দুধে হলুদ গুঁড়ো মিশিয়ে তৈরি একটি প্রাকৃতিক মিশ্রণ। এটি গাছের গোড়ায় প্রয়োগ করলে পোকামাকড় দূর হয়।

ইনডোর গাছের যত্নে এই নিয়মগুলো অনুসরণ করলে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই গাছও থাকবে সবুজ ও সতেজ। আর বাড়ির পরিবেশ হয়ে উঠবে আরও স্বাস্থ্যকর ও প্রশান্তিময়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *