Tag: সাফ চ্যাম্পিয়নশিপ

  • ইতিহাসের মুকুট সাবিনাদের মাথায়, সাফ নারী ফুটসালের ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

    ইতিহাসের মুকুট সাবিনাদের মাথায়, সাফ নারী ফুটসালের ট্রফি তুলে দিলেন কাজী সালাউদ্দিন

    এবিএনএ: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নতুন ইতিহাস রচনা করল বাংলাদেশের নারী ফুটসাল দল। দক্ষিণ এশিয়ার প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে লাল-সবুজের পতাকা উড়াল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল।

    রোববার অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ও সাবেক বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

    এর আগে দিনের প্রথম ম্যাচেই মালদ্বীপকে ১৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। দিনের শেষ ম্যাচে নেপাল ও ভুটানের মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামে এই ঐতিহাসিক আসরের।

    পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন কাজী সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণসহ সাফ ও থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

    প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে রৌপ্যপদক অর্জন করে ভারত, আর তৃতীয় স্থান লাভ করে নেপাল। যদিও ব্যক্তিগত কোনো পুরস্কার ছিল না, তবে মাঠের নৈপুণ্যে সবার নজর কেড়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। পুরো আসরে ১৪ গোল করে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা।

    টানা দুইবার সাফ নারী ফুটবল জয়ের পর এবার ইনডোর ফুটসালেও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল বাংলাদেশের মেয়েরা। এই অর্জন নারী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করল এবং যোগ করল আরেকটি ঐতিহাসিক মাইলফলক।

  • নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার দোরগোড়ায় যুবারা

    নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার দোরগোড়ায় যুবারা

    এবিএনএ:   সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ যুব দল। ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত সেমিফাইনালে নেপালকে ২-ব্যবধানে হারিয়ে চূড়ান্ত পর্বে পা রাখে বাংলাদেশের যুবারা।

    ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল নেপাল, তবে বাংলাদেশি গোলকিপার ইসমাইল হোসেনের অসাধারণ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ২২ মিনিটে রিফাত কাজীর প্রচেষ্টা এবং ৩৩ মিনিটে মোরশেদ আলীর ফ্রি-কিকও গোলে রূপ নেয়নি।

    প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে। ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদার নেওয়া কর্নার থেকে আশিকুর রহমানের দুর্দান্ত হেডে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ৮১ মিনিটে আরও একবার আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে মোহাম্মদ মানিকের নিখুঁত পাসে গোল করেন নাজমুল, ব্যবধান দাঁড়ায় ২-০।

    শেষ দিকে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ দল। ৮৭ মিনিটে নেপালের হয়ে সুজন ডাঙ্গোল একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত ২-গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সেমিফাইনালে এই জয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল টিকিট।

    এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উঠে আসে।

    আগামী রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত বা মালদ্বীপ – যারা সেদিনের আরেক সেমিফাইনালে মুখোমুখি হয়।

    বাংলাদেশের যুবারা এখন সাফ শিরোপার একেবারে দোরগোড়ায়। দলীয় ঐক্য, রণকৌশল দৃঢ় মানসিকতায় ভর করে এই স্বপ্ন পূরণের অপেক্ষায় গোটা দেশ।