এবিএনএ : বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে রাতে বৈঠকে বসছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন।
Blog
-

রাতে সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসছেন খালেদা
-

‘ইউপি নির্বাচনে পরীক্ষার্থীদের ক্ষতি হবে না’
এবিএনএ : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা বলে জনিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সকাল সাড়ে ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য।মন্ত্রী বলেছেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় অতীতের ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ একসঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হেঁটে বেড়িয়েছেন মন্ত্রী। কখনও জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছেন পরীক্ষার্থীদের। কখনো দরজার সামনে দাঁড়িয়েছেন। কর্তব্যরত শিক্ষকদের ডেকে জানতে চেয়েছেন হাল-হকিকত।
অবশ্য এর আগে ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি পরীক্ষার হলে প্রবেশ করবেন না।এর আগে থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
-

তুরস্কে কুর্দিদের হামলায় ৬ সেনা নিহত
এবিএনএ : তুরস্কের দক্ষিণ-পূর্বের মারদিন প্রদেশে বোমা বিস্ফোরণে ৬ জন সেনা নিহত হয়েছে। দোগান সংবাদ সংস্থা জানিয়েছে, এই হামলার পিছনে রয়েছে কুর্দিশ বিদ্রোহী গ্রুপ পিকেকে।
এবিএনএ খবরে প্রচার করছে, নিহত সেনাদের মধ্যে স্পেশাল ফোর্সের এক সদস্য ছিলেন। নিহত সেনারা প্রদেশের নুসাইবিন শহরে পিকেকের বিরুদ্ধে একটি সেনা অভিযানে অংশ নিচ্ছিলেন।
উল্লেখ্য, মাত্র দুইদিন আগে তুরস্কের দিয়ারবাকির প্রদেশে বোমা হামলায় ৭ জন পুলিশ নিহত ও আরো ২৭ জন আহত হন। ১৯৮৪ সাল থেকে তুরস্ক থেকে আলাদা হয়ে কুর্দি রাষ্ট্র গঠনের লক্ষ্যে অস্ত্র তুলে নেয় পিকেকে। ২০১৩ সালের মার্চে দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতি স্বাক্ষর হয়।
-

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা
এবিএনএ : সোয়া ১২ লাখ শিক্ষার্থী অংশ গ্রহনে দেশব্যাপী শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি ও সমমানের পরীক্ষা। রোববার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। যা গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষায়।
এবার মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।এ বছর ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১২ সালে প্রথম শুধু বাংলা প্রথম পত্রের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। গত বছর ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর নতুন ছয়টি বিষয়ের ১১টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।
-

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাপস পালকে অভিনন্দন
এবিএনএ : বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট তাপস পাল বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি’র সেক্রেটারী নির্বাচিত হওয়ায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আজ সন্ধায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুলসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
-

মালয়েশিয়ায় শতাধিক বাংলাদেশি আটক
এবিএনএ : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। এসময় মালয়েশিয়া পুলিশ অন্তত তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করে।
শুক্রবার (১ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কুয়ালালামপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত বাংলাদেশিদের মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- লক্ষ্মীপুরের রাজীব, কক্সবাজারের জাহিদ হাসান, ময়মনসিংহের আবদুল আউয়াল ও চট্টগ্রামের রানা।
খোঁজ নিয়ে জানা যায়, কুয়ালালামপুরস্থ বুকিত বিন্তানের সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট প্লাজা ল আত, সুঙ্গাই ওয়ান, টাইমস স্কয়ার এলাকায় অবৈধ অভিবাসীদের আটক করতে বড় ধরনের অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অসংখ্য নাগরিককে আটক করা হয়। আটক অভিবাসীদের মধ্যে অনেক নারীও রয়েছে।
সূত্র জানায়, অভিযানকালে প্রথমে পুলিশ লয়াত প্লাজার গেট বন্ধ করে দেয়। প্রথম তলা থেকে শুরু করে ৪র্থ তলা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় বিদেশি নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, এর আগে একাধিকবার লয়াত প্লাজায় পুলিশি অভিযান চললেও ২০০৮ সালের পর মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের এটিই সবচেয়ে বড় অভিযান বলে ধারণা করা হচ্ছে।
-

সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ
এবিএনএ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আগামী সোমবার (৪ এপ্রিল) রাজধানীসহ দেশের সকল জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
শনিবার (২ এপ্রিল) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সদ্য মনোনীত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গত বুধবার (৩০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেয়া হয়।
গত বছরের ১৯ মার্চ মামলাটিতে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।চার্জশিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনকে আসামি করা হয়েছিল। এদের মধ্যে ২৮ জন পলাতক থাকায় বুধবার আদালত চার্জশিট আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীর ডেমরা রোডে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলায় ৩১ জন দগ্ধ হয়। পরে ওই ঘটনায় নুর আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হলে এই মামলাটি দায়ের করা হয়।
একই ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় একই আসামিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক আরও দু’টি চার্জশিট দিয়েছে পুলিশ। তিনটি চার্জশিটেই খালেদা জিয়াকে প্রধান ও হুকুমের আসামি দেখিয়ে তাকে পলাতক দেখানো হয়।
-

এসএমই মেলা শুরু রোববার
এবিএনএ : ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে জাতীয় এসএমই মেলা-২০১৬ শুরু হচ্ছে।
আগামীকাল রোববার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচদিন ব্যাপী এ মেলা শুরু হবে। এদিন সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শনিবার এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা সর্বজনস্বীকৃত। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই প্রতিষ্ঠান অনেক উন্নত ও মাণসম্পন্ন পণ্য উৎপাদন করছে। কিন্তু বিপণন সুযোগ-সুবিধার অভাবে উদ্যোক্তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশি এসএমইদের জন্য পণ্য বিপণনের সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন।
মেলায় সারাদেশ থেকে ১৮৩টি এসএমই প্রতিষ্ঠান ১৯৩টি স্টলে তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নিচ্ছে বলে জানান সফিকুল ইসলাম। এছাড়া মেলায় ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ, রক্তদান কর্মসূচি, মিডিয়া সেন্টার, তথ্য কেন্দ্রের স্টল থাকবে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মত এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনি আরো জানান, মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। কোনো বিদেশি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করা হবে না।
এছাড়া মেলায় সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’ দেবে এসএমই ফাউন্ডেশন। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন উদ্যোক্তাকে এ সম্মাননা।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় কোনো প্রবেশ মূল্য নাই।
-

চলচ্চিত্র দিবসকে ঘিরে শিল্পকলার আয়োজন
এবিএনএ : জাতীয় চলচ্চিত্র দিবস আগামীকাল রোববার, ৩ এপ্রিল। এবারের চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বর্ণিল আয়োজন হাতে নিয়েছে। তারমধ্যে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে আলোচনা, চলচ্চিত্রের গানের অনুষ্ঠান, চলচ্চিত্রের, পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী।
আগামীকাল বিকেল ৫টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী থাকবে। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠান হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়করাজ রাজ্জাক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
এই দিবসটি উপলক্ষে আগামী সোমবার, ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাথে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
তারমধ্যে ৪ এপ্রিল ‘বৃহন্নলা’, ৫ এপ্রিল ‘মৃত্তিকা মায়া’, ৬ এপ্রিল ‘উত্তরের সুর’, ৭ এপ্রিল ‘গেরিলা’, ৮ এপ্রিল ‘গহীনে শব্দ’, ৯ এপ্রিল ‘মনপুরা’ এবং ১০ এপ্রিল ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
-

ওবামার মেয়েদের মেসির জার্সি উপহার
এবিএনএ : সম্প্রতি আর্জেন্টিনা সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন বলেছিলেন, তার দুই মেয়ে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সাথে দেখা করতে চায়। মেসি আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু বাস্তব কারণে তখন দেখা হওয়া সম্ভব ছিল না। তবে এবার মেসি ওবামার দুই মেয়েকে নিজের সই করা জার্সি উপহার দিলেন।
মেসি ও ওবামার মেয়েদের সাক্ষাৎটা তখন অবশ্য সম্ভবও ছিল না। কারণ, মালিয়া অ্যান ওবামা ও শাশা ওবামা আর্জেন্টিনা সফরে বাবার সাথে ছিলেন না। আর তখন মেসি ছিলেন চিলিতে। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিলেন।বিষয়টাকে মেসি অবশ্য গুরুত্ব দিয়েছেন খুব। হয়তো এই গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসরে খেলতে যাবেন তখন দেখা হবে। তবে তার আগে হোয়াইট হাউসের দুই ভক্তের জন্য উপহার পাঠালেন। ১৮ বছরের মালিয়া ও ১৫ বছরের শাশার নাম লেখা আর্জেন্টিনার জার্সিতে সই করে তা পাঠিয়েছেন মেসি।