Blog

  • নীল ছবি দেখার ক্ষেত্রে টেক্কা দিচ্ছে নারীরাও

    নীল ছবি দেখার ক্ষেত্রে টেক্কা দিচ্ছে নারীরাও

    এবিএনএ : এতদিন পুরুষরাই নীল ছবির প্রতি আকৃষ্ট বলে বদনাম ছিল। কিন্তু, তথ্য-পরিসংখ্যান বলছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই যুগের নারীরাও কোন অংশে কম যায় না।

    মার্চের আন্তর্জাতিক নারী দিবসে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল নীল-দুনিয়ায় রাজ করা পর্নহাব ওয়েবসাইট। বুধবার তারা একটি পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, দুনিয়াজুড়ে নীল ছবি দেখার ক্ষেত্রে সমান তালে টেক্কা দিচ্ছে নারীরাও।
    উন্নত বিশ্ব তো বটেই, ভারত-পাকিস্তান-বাংলাদেশের মতো আংশিক রক্ষণশীল দেশগুলিতে আঁধার নামতে পর্নে আসক্ত হয়ে পড়ছেন নারীরা৷ পর্নহাবের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পর্নহাবের নিয়মিত মোট দর্শকের ২৪ শতাংশ হচ্ছে নারী৷ সংখ্যার হিসেবে প্রায় প্রতিদিন দুনিয়াজুড়ে ৬ কোটি নারী নিয়মিত নীলছবি দেখেন।

    পর্নহাব প্রকাশিত সমীক্ষা বলছে, তারা নীলছবিগুলিকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছেন। বিশ্বজুড়ে ‘Lesbian’ নীলছবি দেখতে সবচেয়ে পছন্দ করে নারীরা। ভারতের অধিকাংশ মেয়েরাই এই ক্যাটাগরির নীলছবি দেখতে খুবই পছন্দ করে। ভারতের মতোই লেসবিয়ানে আসক্ত পাকিস্তান এবং বাংলাদেশের মেয়েরা। জার্মানি, তুর্কির মেয়েরা বেশি পছন্দ করে ‘Teen’ ক্যাটাগরি নীল ছবি দেখতে। ওই সমীক্ষায় ধরা পড়েছে, চেক রিপাবলিকের মেয়েরা বেশি পছন্দ করে ‘female friendly’ ক্যাটাগরির পর্ন ছবি দেখতে।

  • তারণ্য ধরে রাখতে বাদ দিতে হবে যে খাবারগুলো

    তারণ্য ধরে রাখতে বাদ দিতে হবে যে খাবারগুলো

    এবিএনএ : আপনি যা খাচ্ছেন, তার প্রভাব আপনার চেহারার উপর পড়ে। কিছু খাবার ত্বকের বলিরেখা সৃষ্টি করে এবং নানাভাবে ত্বকের প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখায়। ত্বকের এ বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়ার পেছনে যে খাবারগুলোর ভূমিকা রয়েছে সেগুলো নির্ণয় করে সতর্কভাবে সেগুলো গ্রহণ করলে ত্বকের তারুণ্য ধরে রাখা সহজ হয়। এ লেখায় রয়েছে তেমন কিছু খাবারের তথ্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

    গ্লুটেন
    ময়দার খাবারে গ্লুটেন পাওয়া যায়। এটি মূলত এক ধরনের প্রোটিন, যা পেটের নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এটি রক্তে মিশে যায় এবং পরবর্তীতে তা দেহ ফুলে যাওয়ার মতো প্রভাব সৃষ্টি করে। সাধারত গ্লুটেনের প্রভাবে দেহে কালো দাগ পড়ে। বিশেস করে মুখমণ্ডল ও থুতনিতে গ্লুটেনের প্রভাবে কালো দাগ পড়ে। অতিরিক্ত গ্লুটেন খাওয়ায় অনেককেই তাই বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখা যায়। এ কারণে বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি গ্লুটেন খাবার থেকে বাদ দিয়ে তার বিকল্প খাবার গ্রহণ করতে হবে।

    ডেইরি পণ্য
    গরুর দুধ মূলত এমন একটি খাবার, যা গরুর জন্যই সবচেয়ে উপযোগী। মানুষের জন্য গরুর দুধ খুব একটা উপযোগী নয়। কারণ গরুর দুধে রয়েছে প্রায় ৬০ ধরনের হরমোন। এটি মানুষের দেহে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দেহে ব্রণ সৃষ্টি ও চোখের পর্দা ফুলে যাওয়া। এছাড়া মুখেও বয়সের ছাপ পড়ে অতিরিক্ত দুগ্ধজাত পণ্য গ্রহণে। চোখের চারপাশে ডার্ক সার্কল তৈরির জন্যও অনেকাংশে দুগ্ধজাত সামগ্রী দায়ী। এসব কারণে বুড়িয়ে যাওয়া রোধ করতে ডেইরি পণ্য গ্রহণ সীমিত করতে বলছেন বিশেষজ্ঞরা।

    অ্যালকোহল
    বয়স্ক ব্যক্তিদের মাঝে যারা ওয়াইন কিংবা অ্যালকোহল জাতীয় অন্যান্য পণ্য গ্রহণ করেন তাদের চেহারায় সে ছাপ পড়ে যায়। অ্যালকোহল ত্বকের শুষ্কতা বাড়িয়ে দেয়। এতে ত্বকে বলিরেখা পড়া সহ নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এসব লক্ষণের মাঝে রয়েছে ভ্রু ও মুখের মাঝে ভাঁজ পড়া ও স্থানে স্থানে সামান্য ফুলে ওঠা। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পানে মুখে বেশ কিছু সূক্ষ্ম ভাজ বা বলিরেখার সৃষ্টি হয়। এসব প্রক্রিয়ার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বয়স্ক দেখায় অ্যালকোহল সেবনকারীদের।

    চিনি
    চিনি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই স্বাভাবিক খাবার হিসেবে গ্রহণ করতে দেখা যায়। অনেকেই জানেন না, চিনি মানুষের চেহারায় বয়সের ছাপ বৃদ্ধি করে। চিনির বিপজ্জনক প্রভাব নিয়ে সচেতনতারও অভাব রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আপনি যত বেশি চিনি গ্রহণ করবেন, আপনার দেহে তত বেশি বয়সের ছাপ পড়বে। বেশি চিনি যারা খান তাদের মুখে দ্রুত বলিরেখা পড়ে। এতে চোখের পাতা ঝুলে পড়ে এবং সংলগ্ন ত্বকেও বয়সের ছাপ বৃদ্ধি করে। তবে অনেকেই চিনি সম্পূর্ণভাবে খাবার থেকে বাদ দিতে চান না। এক্ষেত্রে যথাসম্ভব চিনি গ্রহণ কমিয়ে দেয়া উচিত।

  • গোপন আর্থিক আঁতাত? পানামা তালিকায় পুতিন, শিনফিং, মেসি, বচ্চন!

    গোপন আর্থিক আঁতাত? পানামা তালিকায় পুতিন, শিনফিং, মেসি, বচ্চন!

    এবিএনএ : দুনিয়ার অ(সৎ) কি এক হয়ে গেলেন, অন্তত একটা ব্যাপারে?

    আয়কর ফাঁকি দিয়ে বিদেশে নামে ও বেনামে কোম্পানি খুলে কালো টাকা জমানোর ‘বস্তুবাদে’ কারই-বা আস্থা নেই?

    তাতে যেমন আগ্রহ রয়েছে চিনের কমিউনিস্ট প্রেসিডেন্টের, তেমনই এ ব্যাপারে আগ্রহে ঘাটতি নেই ঘোর কমিউনিস্ট-বিদ্বেষী রুশ প্রেসিডেন্টেরও! যার ওপর ভরসা রাখেন আমেরিকার ‘কাছের লোক’ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আস্থা রাখেন বলিউডের মেগা স্টার অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই আর ফুটবলার লিওনেল মেসিও। এই ‘বস্তুবাদে’ অন্তত কোনও ‘দ্বন্দ্ব’ নেই!

    কালো টাকা জমানোর নেশা ভূগোলের সব বেড়ি-বাঁধনকেই কি তা হলে ভেঙে দিল?

    একটি সর্বভারতীয় সংবাদপত্র সহ বিশ্বের একশোটিরও বেশি সংবাদ মাধ্যমের চালানো ওই যৌথ তদন্তে উঠে এসেছে ওই সব চাঞ্চল্যকর তথ্য।

    সেই তদন্তে দেখা গিয়েছে, নামে-বেনামে ওই রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, শিল্পপতি, ফুটবলার, ফিল্ম স্টার সহ সমাজের মান্যগণ্য ব্যক্তিরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিদেশে কালো টাকা জমিয়ে চলেছেন। নামে ও বেনামে একের পর এক খুলে চলেছেন বেআইনি কোম্পানি। আর দিয়ে চলেছেন আয়কর ফাঁকি। এই ‘বস্তুবাদে’ আস্থা রয়েছে কম করে ৫০০ জন বিশিষ্ট ভারতীয়ের। আর নাম রয়েছে বিশ্বের অন্তত ১৪০ জন রাষ্ট্রপ্রধান ও প্রথম সারির রাজনীতিকের।

    তবে সকলের নজর কেড়ে নিয়েছেন মূলত দু’জন। যাঁদের এক জনের রাজনীতি ‘বস্তুবাদে’র পক্ষে। চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। অন্য জন রাজনীতিতে রয়েছেন একেবারেই তাঁর বিপরীত মেরুতে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    ওই তদন্ত জানাচ্ছে, চিনের কমিউনিস্ট পার্টির নেতাদের বেআইনি সম্পত্তির রা্শ টানতে হালের দুর্নীতি-বিরোধী অভিযানের ‘হোতা’ প্রেসিডেন্ট শি চিনফিং আর তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বেশ কয়েকটি ‘বেআইনি’ সংস্থার হদিশ মিলেছে বিদেশে। সে ক্ষেত্রে অনেক ‘সাবধানী’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তদন্তে যাঁর নাম উঠে এসেছে তিনি রুশ প্রেসিডেন্টের ‘ডান হাত’। যিনি ‘বাঁ হাতে’ অন্তত দু’শো কোটি ডলার পাচার করেছেন বিদেশে। আর সেই ব্ল্যাক মানি হয় রেখেছেন কোনও বিদেশি ব্যাঙ্কে। না হলে তার একাংশ ব্যবহার করেছেন কোনও বেআইনি কোম্পানি খুলতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আত্মীয়ের নামে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত চারটি বেআইনি সংস্থা।

  • সিনেমার জন্য টাক হবেন কারিনা?

    সিনেমার জন্য টাক হবেন কারিনা?

    এবিএনএ : চলচ্চিত্রের কাহিনীর সাথে সামঞ্জস্য রেখে বলিউডের সকল নায়ক-নায়িকাদের বিভিন্ন সময় নিজেদের শারীরিক গঠনে পরিবর্তন আনতে দেখা যায়। কেউ নিজেদের ওজন বৃদ্ধি করে আবার কেউ ওজন কমানোর চেষ্টায় মত্ত থাকে।
    এছাড়াও প্রতিটি সিনেমায় তাদের বিভিন্ন স্টাইল অবলম্বন করতে দেখা যায়। নিজেদের পোশাক ও চুলের স্টাইলে অবশ্যই তারা ভিন্নতা রাখেন। তাই বলে টাক!
    কারিনা কাপুর খানকে সবসময় নিজের স্টাইলের সাথে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায়। সে সবসময় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে চায় এবং তা বরাবর সফলতার সাথে করেও আসছেন। এবারের ল্যাকমি ফ্যাশন সপ্তাহে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিভিন্ন ফ্যাশন ব্লগ, কমার্শিয়াল ফিল্ম এবং চলচ্চিত্রে তিনি বরাবর ভিন্নতা আনার চেষ্টা করেন। তবে কোন ক্যারেক্টার এর জন্য টাক হতে বলা হলে তা তার পক্ষে সম্ভব নয়।

  • তিন ধাপে কমছে তেলের দাম

    তিন ধাপে কমছে তেলের দাম

    এবিএনএ : অবশেষে জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে ফার্নেস অয়েলের দাম কমানো হয়েছে। এরই ধারবাহিকতায় অকটেন, কেরোসিন, ডিজেল ও পেট্রোলের দাম কমছে। সব ধরনের তেলের প্রতি লিটারের দাম গড়ে সাড়ে ১১ টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে সর্বোচ্চ সাড়ে ১৩ টাকা কমানোর সুপারিশ করেছে অর্থমন্ত্রণালয়।

    তিন ধাপে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে আজ সোমবার সাংবাদিকদের জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।

    এরআগে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চাহিদা অনুযায়ী অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ সুপারিশ তৈরি করে তা অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। অর্থমন্ত্রীর সাড়া পেয়েই তেলে দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

    ডিজেলের প্রতি লিটার সর্বোচ্চ দাম কমছে ১৩ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হয় ৬৮ টাকায়। এতে সরকারের লাভ হয় ২৩ টাকা ৩২ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম কমিয়ে ৫৪ টাকা ৪০ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ৯ টাকা ৭২ পয়সা।

    প্রতি লিটার অকটেনে দাম কমছে ৯ টাকা ৯০ পয়সা। বর্তমানে প্রতি লিটার অকটেন ৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটা ৮৯ টাকা ১০ পয়সা বিক্রি করার প্রস্তাব করা হয়েছে। চলতি বছর জানুয়ারি-মার্চ সময়ে প্রতি লিটার অকটেনে সরকারের লাভ হয়েছে ৩৭ টাকা । দাম সমন্বয়ের পর প্রতি লিটারে লাভ হবে ২৭ টাকা ১১ পয়সা।

    প্রতি লিটার কেরোসিন দাম কমছে ১৩ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার কোরোসিন বিক্রি হচ্ছে ৬৮ টাকা। এতে সরকারের লাভ হয় ২২ টাকা ৭১ পয়সা। কেরোসিনের দাম কমিয়ে ৫৪ টাকা ৪০ পয়সা করার সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ৯ টাকা ১১ পয়সা।

    প্রতি লিটার পেট্রোলের দাম কমছে ৯ টাকা ৬০ পয়সা। বর্তমানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬ টাকায়। এতে সরকারের লাভ হয় ৩৩ টাকা ৫০ পয়সা। প্রতি লিটার পেট্রোলের দাম ৮৬ টাকা ৪০ পয়সা বিক্রির সুপারিশ করা হয়েছে। এতে সরকারের লাভ হবে ২৩ টাকা ৯০ পয়সা।

    ফার্নেস অয়েলের দাম ইতিমধ্যে কমানো হয়েছে। দাম কমানোর আগে প্রতি লিটার বিক্রি হতো ৬০ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৪৮ টাকা। দাম কমানোর আগে প্রতি লিটারে লাভ হতো ২৬ টাকা ২৩ পয়সা। দাম কমানোর পর লাভ হচ্ছে ১৪ টাকা ২৩ পয়সা।

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয় করার দাবি অনেক দিনের। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর পুঞ্জিভূত লোকসান ও বিভিন্ন ব্যাংকে বিপুল অংকের ঋণ পরিশোধের অজুহাতে জ্বালানি তেলের দাম আর সমন্বয় করা হয়নি। ইতিমধ্যে বিপিসি তাদের ঋণ পরিশোধ করার পর বর্তমানে লাভজনক অবস্থানে আছে। এ অবস্থায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

    অর্থসচিবের সুপারিশে বলা হয়েছে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দরপতনের ফলে অকটেন এবং পেট্রোল বিক্রয়ে বিপিসি’র লাভ হচ্ছে ৩৭ টাকা ১ পয়সা ও ৩৩ টাকা ৫০ পয়সা। এ দুটি জ্বালানি সমাজের উচ্চবিত্তরা ব্যবহার করলেও লাভ বিবেচনায় ১০ শতাংশ কমানো যৌক্তিক হবে প্রতীয়মান হয়। এতে করে অকটেনের দাম দাঁড়ায় ৮০ টাকা ১০ পয়সা এবং পেট্রোলের দাম ৮৬ টাকা ৪০ পয়সা। দেশে বর্তমানে ক্রমবর্ধমান সিএনজি চালিত যানবাহনের সংখ্যা বাড়ছে এবং পরিবেশের উপর এর বিরূপ প্রভাব বিবেচনায় এ দুটি জ্বালানির দাম বর্ণিত হারে কমানো যেতে পারে। দাম কমানোর পরও এ দুটি জ্বালানি বিক্রয়ে লাভ হবে লিটার প্রতি প্রায় ২৭ টাকা ১১ পয়সা এবং ২৩ টাকা ৯০ পয়সা।

  • ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ

    ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইইউ

    এবিএনএ : অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া প্রায় ৮০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
    সোমবার ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসার মেয়াদ না থাকা, ছাত্রত্ব শেষ হয়ে যাওয়াসহ নানা কারণে এসব বাংলাদেশি ‌‌ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়েছেন।

    এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল। ইইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলারের নেতৃত্বে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

  • ‘তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই’

    ‘তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই’

    এবিএনএ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    কুমিল্লা সেনানিবাসে এই হত্যাকাণ্ডের ১৫ দিন পর সোমবার প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করে কুমিল্লা মেডিক্যাল কলেজের চিকিৎসক দল। আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়েছে চার দিন আগে। সেই প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. কে পি সাহা বলেন, প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত নেই। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা যায়নি। শরীরে যে দুটি আঘাতের চিহ্ন রয়েছে তা মৃত্যুর জন্য যথেষ্ট কারণ নয়। এ ছাড়া ভিসেরা প্রতিবেদনে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি। তিনি আরো বলেন, ২১ মার্চ ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা প্রথম ময়নাতদন্ত সম্পন্ন করেন। উল্লেখ্য, কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় ২০ মার্চ রাতে একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ। তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলাটির তদন্ত এখন ডিবি করবে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী তনু কলেজ থিয়েটারে যুক্ত ছিলেন। তিনি টিউশনি করে ফেরার পথে খুন হন।

  • বিশ্বকাপের সেরা স্কোয়াডে মুস্তাফিজ

    বিশ্বকাপের সেরা স্কোয়াডে মুস্তাফিজ

    এবিএনএ : সদ্য শেষ হওয়া টি ২০ বিশ্বকাপের সেরা স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি।

    সোমবার ঘোষিত এই দলে একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে স্থান করে নিয়েছেন বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান। তবে তাকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে। ইনজুরির কারণে এই বিশ্বকাপে মুস্তাফিজ মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পান। এতেই তিনি তার জাত চিনিয়ে ৯ উইকেট তুলে নেন। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজ ২২ রানে তুলে নেন ৫ উইকেট।

    এটি এই বিশ্বকাপের সেরা বোলিং ফিগার। তিনি ছাড়া অস্ট্রেলিয়ার জেমস ফকনার শুধু ৫ উইকেট পেয়েছেন, পাকিস্তানের বিপক্ষে। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে সেরা একাদশে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দু’জন এবং রানারআপ ইংল্যান্ডের তিনজন সুযোগ পেয়েছেন। ভারত থেকে কোহলি এবং পেসার আশিষ নেহেরা সুযোগ পেয়েছেন। বিস্তারিত আসছে…

  • ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে চায় ইইউ

    ৮০ হাজার বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে চায় ইইউ

    এবিএনএ : ইইউভুক্ত দেশগুলো থেকে ৮০ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের গ্লোবাল ইস্যু বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিস্টিয়ান লেফার। ইইউ-ভুক্ত বিভিন্ন দেশে প্রায় আড়াই লাখ বাংলাদেশি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই প্রদিনিধিদলের সদস্যরা। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে।

    অভিবাসী ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ ঢাকা এসেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটির সফরকালে বিভিন্ন পর্যায়ে সিরিজ বৈঠকও করবেন। এই প্রতিনিধিদলটি অভিবাসনের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করেছে। সঙ্গতকারণেই সেখানে বাংলাদেশিদের বিষয়টি এসেছে। এবার বাংলাদেশের সভাপতিত্বে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম চলছে। বছরের সমাপনীতে ঢাকায় জিএফএমডির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইইউ টিমের সঙ্গে আলোচনায় জিএফএমডির বিষয়টি স্থান পায়। প্রতিনিধিদলের সফর এবং বাংলাদেশের প্রস্তুতি বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রসচিব এম শহীদুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে ইইউ টিমের গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজনের সূচি নির্ধারিত রয়েছে। সফরকালে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গেও তাদের সাক্ষাৎ হতে পারে। মন্ত্রণালয় সূত্র মতে, ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ হয়ে পড়া কিংবা অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে একটি চাপ রয়েছে। বাংলাদেশ কূটনৈতিকভাবে সেটি মোকাবিলায় কাজ করছে। ইইউ প্রতিনিধিদলের আলোচনায় সেটি আসতে পারে এমন আভাস দিয়ে দেশীয় এক কূটনীতিক বলেন, বাংলাদেশের তরফে অবৈধদের রি-রেজিস্ট্রেশন বা বৈধকরণের অনুরোধ বরাবরের মতো এবারও ব্যক্ত করা হবে। ঢাকা সফরকালে ইইউর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

  • চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়েছে বিএনপি

    চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারে সাহায্যের হাত বাড়িয়েছে বিএনপি

    এবিএনএ : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া ৮শ কোটি টাকা উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংককে সহযোগিতা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে গবেষণামূলক একটি প্রতিবেদন ও সিডি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছে দিয়েছে দলটি।

    সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে প্রতিবেদনটি হস্তান্তর করে। সোমবার দুপুর ১টায় গভর্নরের কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিএনপির অর্থনৈতিক বিষয়ক আব্দুস সালাম। প্রতিনিধি দলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনিও ছিলেন।

    এরআগে গত ২৯ মার্চ ‘বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুণ্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে চুরির এই ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি বলে আখ্যায়িত করেছিল বিএনপি।

    সোমবার আব্দুস সালাম বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের। জনগণের এই টাকা লোপাটে বিএনপি উদ্বিগ্ন। সেজন্য ঘটনা ঘটার পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে দলের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন এ বিষয়ে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করার জন্য। আমাদের দলের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে এ বিষয়ে গবেষণামূলক একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি আরো বলেন, ‘আমরা চাই, লোপাটকৃত এই টাকা অনতিবিলম্বে উদ্ধার হওয়ার পাশাপাশি জড়িতরা গ্রেফতার হোক। এ লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করতে চাই। সেজন্য এ সংক্রান্ত আমাদের গবেষণামূলক প্রতিবেদন ও সিডি রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের কাছে হস্তান্তর করেছি। আশা করছি, এটি তারা পর্যবেক্ষণ করলে দোষীরা ধরা পড়বে।’

    বাংলাদেশের রিভার্ভের বিপুল পরিমাণ টাকা চুরি যাওয়ার ঘটনাটি প্রকাশ না করায় সমালোচনার মুখে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদে থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান। এরপর নতুন গভর্নরের দায়িত্ব পান সাবেক অর্থ সচিব ফজলে কবির।

    বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘আমরা গভর্নরকে বলেছি, একটি বিশেষ অবস্থায় আপনি এখানে (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) দায়িত্বে এসেছেন। আপনার প্রধান কাজ হবে, এটা (টাকা উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করা) বের করে আনা। এ লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আপনার কাছে পাঠিয়েছেন।’

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাম বলেন, ‘গভর্নর সাহেব খুব খুশি হয়েছেন। তিনি বলেছেন, এক্ষেত্রে আপনাদের (বিএনপি) সহযোগিতা অবশ্যই কাম্য। আপনারা যে সহযোগিতা করলেন তার জন্য আপনাদের ধন্যবাদ।’

    গবেষণা প্রতিবেদনের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গর্ভনরের কাছে দেয়া হয়েছে বলে জানান আব্দুস সালাম।

    উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশে ব্যাংকের রিজার্ভের টাকা থেকে ৮শ কোটি টাকা হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয়া হয়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা করলেও ফিলিপাইনের একটি সংবাদ মাধ্যমে তা ফাঁস করে দেয়। মূলত ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোর মাধ্যমে এ টাকা পাচার করা হয়েছে।