লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাস কর্মকর্তার গোপন বৈঠক: আলোচনার ইঙ্গিত কী?
লন্ডনের এক হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। আলোচনা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে


এবিএনএ:
লন্ডনের এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।
মঙ্গলবার (স্থানীয় সময়) এই বৈঠকে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়েই আলোচনা হয়েছে।
প্রসঙ্গত, অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরের শুরুতেই এমন এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ দেশীয় ও আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি করেছে।




