Category: লিড নিউজ

  • পুড়ে যাচ্ছে সুন্দরবন!

    পুড়ে যাচ্ছে সুন্দরবন!

    এবিএনএ : বাগেরহাট জেলাধিন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় ফের আগুন লেগেছে। বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা বনের ভেতর ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে প্রতিবেন লেখা পর্যন্ত এখনো ফায়ার সার্ভিসের কোনো দল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলেও জানান তিনি।

    বুধবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় আগুন লেগেছে। তবে কখন থেকে আগুনের সূত্রপাত তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

    সুন্দরবন সংলগ্ন স্মরণখোলা উপজেলার রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির হোসেন ঘটনাস্থল থেকে মুঠোফোনে জানিয়েছেন, আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়েছে।

    এর আগে গত ২৮ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

  • সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

    সচিবালয়ে পাটকল শ্রমিক নেতাদের হাতাহাতি

    এবিএনএ : মন্ত্রীর সঙ্গে বৈঠকে গিয়ে সচিবালয়ে হাতাহাতিতে জড়িয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক নেতারা।

    মঙ্গলবার বিকালে এই ঘটনার পর আন্দোলনে থাকা পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের সভাপতি মো. সোহরাব হোসেন খুলনা অঞ্চলের অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

    চলমান আন্দোলনের বাইরে থাকা ১৮টি পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বিকাল সাড়ে ৩টা থেকে দুই ঘণ্টা বৈঠক করেন পাটমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। এসব নেতাদের বেশিরভাগই সরকার দলীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকও ছিলেন। আন্দোলনে থাকা খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তারা ‘নন-সিবিএ’ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ না নিয়ে সম্মেলন কক্ষের বাইরে অবস্থান নেন।

    বৈঠক শেষে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের বলেন, আমরা শ্রমিকদের দাবি মেনে নিয়েছি। সবাইকে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। কর্মসূচি প্রত্যাহার না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

    একাংশের সঙ্গে বৈঠকের পর খুলনা অঞ্চলের পাটকল শ্রমিক নেতারা মন্ত্রীর সঙ্গে বসতে চাইলে মির্জা আজম তাদের বুধবার বেলা আড়াইটায় সময় দেন। এরপর সোহরাব হোসেনের নেতৃত্বে অন্য পাটকল নেতারা সাংবাদিকদের বলেন, নন-সিবিএদের নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈঠক করেছেন, তাই আমরা বৈঠকে যাইনি।

    সোহরাবের এই কথায় উত্তেজিত হয়ে অন্য অংশের নেতারা তাদের উপর চড়াও হন। প্রায় আধা ঘণ্টা ধরে মন্ত্রণালয়ের করিডোরে দুই পক্ষের নেতাদের হাতাহাতি চলতে থাকে। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে করিডোর ছাড়েন পাটকল শ্রমিক নেতারা।

  • ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাত

    ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দুই মন্ত্রীর সাক্ষাত

    এবিএনএ : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবশে ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে তারা সাক্ষাত করেন।

    এসময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ভারতের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি ও দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন।

    ভারতে শুরু হয়েছে বাঘ সংরক্ষণ বিষয়ক সম্মেলন। সেই সম্মেলনেই অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন ‍দুই মন্ত্রী।

  • ‘পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা’

    ‘পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা’

    এবিএনএ : সরকার মানুষের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। অথচ প্রশাসন ঘোষণা করল পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পরে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন এবং সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

    আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে পয়লা বৈশাখ ১৪২৩ উদ্‌যাপন নিয়ে নারী নিরাপত্তা জোটের সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সুলতানা কামাল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিকেল পাঁচটার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না—এই সিদ্ধান্ত বাতিল, উন্মুক্ত স্থানে নারী-পুরুষের চলাচলের উপযোগী করা, নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং নারী নির্যাতনের ঘটনায় অপরাধীকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। এতে বলা হয়, দেশে লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিরোধী কর্মকাণ্ড বৃদ্ধিতে সংগঠনের পক্ষ থেকে উদ্বেগ ও সরকারের নিষ্ক্রিয় অবস্থানের নিন্দা জানানো হয়।

    সুলতানা কামাল বলেন, সরকার নিজেদের পিঠ বাঁচানোর জন্য এ পদক্ষেপ নিয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক পদক্ষেপ। কারণ তারা ধর্মান্ধ, মৌলবাদী, সাম্প্রদায়িক শক্তিকে সামনে রেখে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে না। পক্ষান্তরে যারা মুক্তবুদ্ধির মানুষ, তাদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে দুর্বৃত্তদের প্রশ্রয় দিচ্ছে।

    নারীদের নিরাপত্তার জন্য সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না মন্তব্য করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, নারীদের অনবরত বলা হচ্ছে যে তোমার নিজের নিরাপত্তার দায়িত্ব তোমারই। নিরাপদ থাকতে হলে তোমাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। তোমার পোশাকে নারীর সত্তা যেন কোনোভাবেই প্রকাশিত না হয়, কোনোভাবেই যেন নারীত্ব বিকশিত না হতে পারে। তিনি বলেন, সময় বেঁধে রাষ্ট্র পরোক্ষভাবে বুঝিয়ে দিল, কোনো কারণে উৎসবের আমেজ, অনুষ্ঠান যদি পাঁচটার মধ্যে শেষ না হয় তাহলে রাষ্ট্র তোমার সুরক্ষার দায়িত্ব নেবে না। কিছু দুর্বৃত্তের ভয় দেখানোর কারণে সবার অধিকার ক্ষুণ্ন করা হলো। ভয়ের সংস্কৃতিকে সমর্থন দেওয়া হলো।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী ফারাহ কবির, সেলিনা আহমেদ, জাহানারা প্রমুখ।

  • বায়োমেট্রিকে সিম নিবন্ধন বৈধ

    বায়োমেট্রিকে সিম নিবন্ধন বৈধ

    এবিএনএ : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমকে বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত এক রিটের নিষ্পত্তি করে এ রায় দেন। এর ফলে তুমুল আলোচনার জন্ম দেয়া বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম চালিয়ে যেতে সরকারের আর কোনো বাধা রইল না। আদালত রায়ে সিম নিবন্ধন প্রক্রিয়ায় আঙুলের ছাপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতসহ বেশ কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণ দিয়েছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

    অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাজ রেজা সাংবাদিকদের বলেন, রায়ে আদালত মোবাইল অপারেটরগুলোকে বিটিআরসি সিম নিবন্ধনে যেসব নির্দেশনা দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালনের http://abnanews.com/wp-admin/post-new.phpকথা বলেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ব্যবহৃত আঙুলের ছাপের (ফিঙ্গার প্রিন্ট) সর্বোচ্চ নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছেন।

    প্রয়োজনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের কথা বলেছেন আদালত। এর আগে গত রোববার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কার্যক্রম নিয়ে করা রিটের ওপর চূড়ান্ত শুনানি করেন হাইকোর্ট। এই রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অনিক আর হক। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। মোবাইল অপারেটর রবির পক্ষে ছিলেন ফাতেমা আনোয়ার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও জেসমিন সুলতানা। এর আগে গত ১৪ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    রুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি), মোবাইল ফোন অপারেটরগুলোসহ ১৩ জনকে জবাব দিতে বলা হয়। সে অনুযায়ী, গত ৩ ও ৬ এপ্রিল শুনানি হয়। এর আগে গত ৯ মার্চ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে এস এম এনামুল হক নামের এক আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে সরকার। এরপর থেকে আঙুলের ছাপ না দিয়ে নতুন সংযোগ কেনা যাচ্ছে না। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা এপ্রিলের মধ্যে শেষ করার পরিকল্পনার কথা বলে আসছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ ছাড়া আঙুলের ছাপ নিয়ে জনমনে নানা শংকার পরিপ্রেক্ষিতে গত ৪ এপ্রিল সিম নিবন্ধনের জন্য সংগৃহীত আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইল ফোন অপারেটরদের ৩০০ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

  • গুণগত মান নিশ্চিত করে বিদেশে মাছ রফতানি করতে হবে : আশরাফুল

    গুণগত মান নিশ্চিত করে বিদেশে মাছ রফতানি করতে হবে : আশরাফুল

    এবিএনএ : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গুণগত মান নিশ্চিত করে বিদেশে মাছ রফতানি করতে হবে। মৎস শিল্প এদেশে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। তাই এ শিল্পের গুণগতমান নিশ্চিত করে মাছ উৎপাদন ও প্রসেসিং করতে হবে।

    মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিংয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাকেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ইসলামী ব্যাংকের এভিপি মোহন মিয়া খান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিত্তরঞ্জন বিশ্বাস, ভার্গো ফিস অ্যান্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর (অব.) শাফায়াত হোসেন প্রমুখ।

    এর আগে মন্ত্রী ভার্গো ফিডের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

  • ‘দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে হবে’

    ‘দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে হবে’

    এবিএনএ : স্পিকার ও সিপিএ চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে হবে। তিনি বলেন, তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত শিক্ষায় তাদের সম্পৃক্ত করতে হবে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বৃটিশ কাউন্সিলকে বেশি বেশি সুযোগ প্রদানের আহাবান জানান।

    স্পিকার আজ বৃটিশ কাউন্সিল অডিটোরিয়ামে প্রথমবারের মতো বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত আইইএলটিএস বৃত্তি ২০১৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন। স্পিকার বলেন, শিক্ষিত জাতি বিনির্মাণে শিক্ষার কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা অনেক অভিভাবকের পক্ষে বহন করা সম্ভব নয়। বৃটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে। স্পিকার বলেন, বৃটিশ কাউন্সিল শিক্ষা জগতে একটি অতি পরিচিত নাম এবং এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা গ্রহণের পথ সুগম হচ্ছে। তিনি আইইএলটিএস বৃত্তি ২০১৫ এ বৃত্তিপ্রাপ্ত চারজনই নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এটি বাংলাদেশের নারী অগ্রগতির উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেন। বৃটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেস ডেভলপমেন্টের প্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। অনুষ্ঠানে বৃটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তৃতা করেন। মোট ৪ জন আইইএলটিএস বৃত্তি ২০১৫ প্রাপ্তরা হলেন আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার। তারা প্রধান অতিথির নিকট থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। তারা উচ্চশিক্ষার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গমন করবেন।

  • খুনি রাজাকারদের নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না : ইনু

    খুনি রাজাকারদের নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না : ইনু

    এবিএনএ : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খুনি রাজাকারদের কাধে নিয়ে গণতন্ত্র পাওয়া যাবে না, তাদের কাঁধে রেখে কখনো গণতন্ত্র পাবেন না। যারা ৭১ এর খুনিদের নিজ ঘরে ঢুকিয়েছেন, তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। যারা এ সব খুনিদের ঘরে ঢুকিয়ে রেখেছেন, তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে। মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপিও খারাপ। রাজাকার যদি খারাপ হয়, তাহলে রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।

    মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রাশেদুল ইসলাম ছোটর পরিচালনায় ও কালির বাজার উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জাসদ নেতা রতন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা এডিসি শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি শারমিন জাহান, নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, এএসপি (গফরগাঁও সার্কেল) বিল্লাল হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহিল কাইয়ুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, জেলা জাসদের সাধারণ সম্পাদক.সাদিক হোসেন, মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কালীরবাজার উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আ.হ.ম শহিদউল্লাহ প্রমুখ।

  • রিজার্ভ চুরি ‘অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না?’

    রিজার্ভ চুরি ‘অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না?’

    এবিএনএ : চুরি হয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।

    রুলে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আটশো কোটি টাকা চুরি যায়। পরে এই ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

    আবেদনে রিটকারী অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের প্রতি নির্দেশনা চান।

    আজ আবেদন পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজিলুর হোসেন কিউতি।

  • একনেকে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

    একনেকে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

    এবিএনএ : তিন হাজার ৫৮৪ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার পাঁচ শ ৭১ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯৮ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৯ শ ১৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হবে।

    আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এতে ৩ হাজার ৫৮৪ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার পাঁচ শ ৭১ কোটি ৪৬ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল ৯৮ কোটি ৭২ লাখ এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৯ শ ১৩ কোটি ৮১ লাখ টাকা।