Category: খেলাধুলা

  • ওবামার মেয়েদের মেসির জার্সি উপহার

    ওবামার মেয়েদের মেসির জার্সি উপহার

    এবিএনএ : সম্প্রতি আর্জেন্টিনা সফর করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন বলেছিলেন, তার দুই মেয়ে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সাথে দেখা করতে চায়। মেসি আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু বাস্তব কারণে তখন দেখা হওয়া সম্ভব ছিল না। তবে এবার মেসি ওবামার দুই মেয়েকে নিজের সই করা জার্সি উপহার দিলেন।
    মেসি ও ওবামার মেয়েদের সাক্ষাৎটা তখন অবশ্য সম্ভবও ছিল না। কারণ, মালিয়া অ্যান ওবামা ও শাশা ওবামা আর্জেন্টিনা সফরে বাবার সাথে ছিলেন না। আর তখন মেসি ছিলেন চিলিতে। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েছিলেন।

    বিষয়টাকে মেসি অবশ্য গুরুত্ব দিয়েছেন খুব। হয়তো এই গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসরে খেলতে যাবেন তখন দেখা হবে। তবে তার আগে হোয়াইট হাউসের দুই ভক্তের জন্য উপহার পাঠালেন। ১৮ বছরের মালিয়া ও ১৫ বছরের শাশার নাম লেখা আর্জেন্টিনার জার্সিতে সই করে তা পাঠিয়েছেন মেসি।

  • মাঠে ফিরছেন আশরাফুল

    মাঠে ফিরছেন আশরাফুল

    এবিএনএ : আগামী নভেম্বর মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চতুর্থ আসর। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর পর ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে, এবারের বিপিএল দিয়েই আবারো মাঠে নামবেন আশরাফুল। যদিও আশরাফুলের আর ৪ মাস পর অর্থাৎ আগস্টেই শেষ হচ্ছে আশরাফুলের নিষেধাজ্ঞার সময়সীমা।

    গতবারের ৬টি দল নিয়েই এবাবের আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল – এমনটাই জানিয়েছেন বিসিবির নির্বাহী কর্মকর্তা জালাল ইউনুস। গত ৩ আসরের প্রতিটি ম্যাচই মাত্র দুটি শহর ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে, কিন্ত এবার যেনো বিপিএলের ম্যাচ সারা দেশব্যাপী হয়- এমনটাই প্রত্যাশা দেশের অগনিত ক্রিকেটপ্রেমীদের!

    বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টারের ফেরার মঞ্চ হিসেবে ধরা হচ্ছে বিপিএল এর চতুর্থ আসরকে। সবকিছু ঠিক থাকলে হয়ত আসছে বিপিএল দিয়েই নিজের ক্যারিয়ারের শেষ পর্ব শুরু করবেন লিটল জিনিয়াস আশরাফুল। সে লক্ষেই নিজেকে প্রস্তুত রাখছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুল।

  • ইংল্যান্ডেক হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

    ইংল্যান্ডেক হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

    এবিএনএ : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো অস্ট্রেলিয়ার নারীরা।
    দিল্লির ফিরোজ শাহ কোটলায় স্টেডিয়ামে ইংলিশ নারীদের ৫ রানে হারিয়েছে ফাইনালের পথ সুগম করে অজিরা।

    আগে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে। জবাবে, ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস।

    অজিদের হয়ে ওপেনিং জুটি থেকে দুই ওপেনার অ্যালিসা ও এলিস ভিলানি ৪১ রান তুলে নেন। ১৫ বলে ৫টি চারের সাহায্যে ২৫ রান করে বিদায় নেন অ্যালিসা। আর ১৯ রান করে আউট হন ভিলানি।

    তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে দলপতি মেগ ল্যানিং করেন ইনিংস সর্বোচ্চ ৫৫ রান। ৫০ বল মোকাবেলা করে অজি এই ব্যাটার ৬টি বাউন্ডারিতে তার ইনিংস সাজান। এছাড়া, পেরি ১০ ও ব্লাকওয়েল ১১ রান করেন।

    ১৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাট করেন ওপেনার এডওয়ার্ডস ও বেয়ামন্ট। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন ৬৭ রান। ৩১ রান করে বিদায় নেন দলপতি এডওয়ার্ডস। আর ৩২ রানে বিদায় নেন বেয়ামন্ট।

    তিন নম্বরে নামা সারাহ টেইলর করেন ২১ রান। ইংলিশ মিডলঅর্ডার খেই হারিয়ে ফেললে আর কোনো ব্যাটার দলকে জয়ের জন্য মাঝারি মানের ব্যক্তিগত স্কোরও এনে দিতে পারেননি।

    ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে থেমে যেতে হয় ১২৭ রানে।

  • নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    নিউইয়র্কে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনকে স্মরণ

    ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী প্রয়াত মাহবুবুল হায়দার মোহনকে স্মরণ করা হয়েছে।

    রোববার (২৭ মার্চ) নিউইর্য়কের প্রবাসী বাংলাদেশি সংস্কৃতি কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গত ২৩ মার্চ মাহবুবুল হায়দার মোহনের চতুর্থ প্রয়ান দিবস উপলক্ষে স্থানীয় মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রতিবছর এখন থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের প্রয়াণ দিবসে ‘মোহন মেলা’ আয়োজনের ঘোষণা দেন যুক্তরাষ্ট্র থেকে বাংলায় প্রচারিত সবচেয়ে পুরাতন ও খ্যাতনামা বাংলা টিভি নিউইয়র্ক’র সিইও মীর শিবলী।

    .

    এ সময় উপস্থিত প্রবাসী বিশিষ্টজনেরা ‘মোহন মেলা’ আয়োজনের বিষয়টিকে তাৎক্ষণিক সমর্থন দিয়ে সার্বিক সহযোগিতার কথাও ব্যক্ত করেন।

    মেলার পাশাপাশি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মোহনের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা এবং গণসংগীত উৎসব আয়োজনের প্রস্তাব আনা হয়।

    শিল্পী মোহনের স্মৃতিতে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কথাও ঘোষণা করা হয়।

  • সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান হত্যা জাতির জন্য অভিশাপ

    সন্তান মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। পরম ভালোবাসার ধন। সন্তানের মুখের হাসি স্বপ্ন দেখায় নতুন জীবনের, তার গায়ের গন্ধ জীবনে আনে কর্মোদ্যমতা। অন্যদিকে সন্তান পৃথিবীর সব নিরাশার মাঝে আশ্রয় খোঁজে পিতা-মাতার বুকে। তাদের বুকে মাথাগুজে নির্ভার হয় সে। ভালোবাসা ও মমতার শক্ত এ ভিতের ওপর টিকে আছে মানবজাতি, দাঁড়িয়ে আছে মানবসভ্যতা। মমতার গভীর এ মেলবন্ধন না থাকলে অন্যান্য জীবগোষ্ঠির মতো হয়তো মনুষ্য জাতি এতোদিন পৃথিবী থেকে হারিয়ে যেতো।

    আল্লাহতায়ালা পবিত্র কোরআনে একজন মমতাময়ী মা ও তার কাছে সন্তানের আশ্রয় প্রদানের বর্ণনা দিয়ে বলেছেন- ‘এবং মুসার মায়ের অন্তর অস্থির হয়ে উঠলো। যদি তার অন্তর সুদৃঢ় না করতাম তবে সে অস্থিরতা প্রকাশের উপক্রম হয়েছিলো। আর আমি তা করেছিলাম যেনো সে মুমিনদের অর্ন্তভুক্ত থাকে। … অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না করে। এবং জানতে পারে আল্লাহর অঙ্গীকার সত্য। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।’ -সূরা কাসাস : ১০ ও ১৩

    কিন্তু দুর্ভাগ্য স্নেহ ও মমতার পবিত্র বন্ধনে যেনো ছেদ পড়তে শুরু করেছে। পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের কাছেও সন্তানরা হয়ে উঠছে অনিরাপদ। মায়ের আঁচলে আশ্রয় নেওয়া সন্তানের নির্মম মৃত্যু হচ্ছে মায়ের হাতেই। কখনও কখনও সন্তানের হাতেও খুন হচ্ছে প্রিয় মা-বাবা। নিকট অতীতকালে দেশবাসী এমন কিছু খবর দেখেছে। যার মাত্রা দিন দিন বাড়ছে। ভ্রুণ হত্যা ও অবৈধ গর্ভপাতের কথা না হয় বাদই দিলাম।

    ক্রমবর্ধমান এ অপরাধ প্রবণতা সমাজের বিবেকবান শ্রেণীকে ভাবিয়ে তুলেছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় পিতা-মাতার কাছে যদি সন্তানের জীবন অনিরাপদ হয়ে যায়, তবে শিশুরা যাবে কোথায়? আর কেনোইবা এই নৈতিক ও মানবিক বিপর্যয় সৃষ্টি হলো আমাদের সমাজে?

    সমাজতাত্ত্বিকদের অভিমত হলো, বস্তুবাদী জীবনব্যবস্থার ভোগবাদী মানসিকতা, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের ফলে সৃষ্ট নৈতিক স্খলন, একক পরিবার ব্যবস্থার চাপ ও বিষন্নতা, সুশাসনের অভাব ও ভবিষ্যৎ জীবনের অনিশ্চয়তা, পারিবারিক ও সামাজিক অনুশাসনের অনুপস্থিতি; সর্বোপরি খোদাভীতি ও ধর্মীয় জীবন থেকে বিমুখতাই এ বিপর্যয়ের প্রধান কারণ।

  • কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কানের উদ্বোধনী ছবি উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’

    কান চলচ্চিত্র উৎসবের ৬৯তম আসরের উদ্বোধনী ছবি নির্বাচিত হলো উডি অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’। আগামী ১১ মে ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে প্যালেস দ্যু ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগর বাইরে দেখানো হবে ছবিটি।

    ‘ক্যাফে সোসাইটি’র গল্প এক তরুণকে ঘিরে। ১৯৩০-এর দশকে চলচ্চিত্র শিল্পে কাজ করার আশায় হলিউডে পা রাখে সে। এরপর এক তরুণীর প্রেমে পড়ে। এই মেয়েটিও হলিউডের উঠতি তারকা।

    ছবিটিতে তরুণ-তরুণীর চরিত্রে অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ ও ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছাড়াও আছেন ব্লেক লিভলি, পার্কার পসি ও স্টিভ ক্যারেল। ফ্রান্সে কান উৎসবের উদ্বোধনী দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

    এর আগে আরও দু’বার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান উৎসবের উদ্বোধন হয়েছিলো উডি অ্যালেনের ছবির মাধ্যমে। ২০০২ সালে ‘হলিউড এন্ডিং’ আর ২০১১ সালে ‘মিডনাইট ইন প্যারিস’ দেখানো হয় কানের প্রথম দিন।

    সব মিলিয়ে ১৪বার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের বাইরে স্থান পেলো মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, লেখক ও কমেডিয়ান উডি অ্যালেনের ছবি। গতবার ছিলো ‘ইরেশনাল ম্যান’। তার এবারের ছবি ‘ক্যাফে সোসাইটি’র চিত্রগ্রহণ করেছেন ভিত্তোরিও স্তোরারো। ১৯৯১ সালের কান উৎসবে তিনি বিচারক প্যানেলে ছিলেন। তিনি অস্কার জিতেছেন মোট তিনবার। ছবিগুলো হলো ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘অ্যাপোক্যালিপস নাউ’ (১৯৮০), ওয়ারেন বেটির ‘রেডস’ (১৯৮২) ও বার্নার্ডো বার্তোলুচ্চির ‘দ্য লাস্ট এম্পারার’ (১৯৮৮)।

    ক্রিস্টেন স্টুয়ার্ট ২০১২ সালের কান উৎসবে লালগালিচায় পা মাড়িয়েছেন ‘অন দ্য রোড’ ছবির জন্য। এর দুই বছর পর ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ তাকে আবার নিয়ে আসে কানে। এ ছবির জন্য সিজার অ্যাওয়ার্ড জেতেন তিনি। অন্যদিকে জেসি আইজেনবার্গ অভিনীত ‘লাউডার দ্যান বোম্বস’ গত বছর কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পায়।

    এবারের কান উৎসব চলবে ২২ মে পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলীয় নির্মাতা জর্জ মিলার। আগামী ১৪ এপ্রিল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে। এরই মধ্যে জোডি ফস্টার পরিচালিত ‘মানি মনস্টারস’ (জর্জ ক্লুনি, জুলিয়া রবার্টস) ও স্টিভেন স্পিলবার্গের ‘দ্য বিএফজি’ চূড়ান্ত হয়েছে কানে।

  • তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    তনু হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

    কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলা এবার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

     

    মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন আইজিপি।

    কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন এ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ।

    তিনি জানান, তনু হত্যাকাণ্ডের পর ২৬ মার্চ হত্যা মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। কিন্তু গত ৪ দিনে মামলার তেমন অগ্রগতি হয়নি। এখন আইজিপির নির্দেশে তনুর হত্যার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

    ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে কুমিল্লার ‘বিশেষ এলাকা’ থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।

  • ত্রিশালে বাস চাপায় ইউএনও রাশেদুল নিহত

    ত্রিশালে বাস চাপায় ইউএনও রাশেদুল নিহত

    ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার নূরুর দোকান এলাকায় বাস চাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।

     

    এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক একই উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিন (২৮)।

     

    মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    রাশেদুলের নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে ইউএনও রাশেদুল ইসলাম ও নেছার উদ্দিন উপজেলার নূরুর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। পরে সংকটাপন্ন অবস্থায়  ইউএনও রাশেদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে, গুরুতর আহত অবস্থায় ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিনকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহত নেছার উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাউল আলম চাঁন মিয়ার ছেলে।

    ইউএনও রাশেদুল ইসলামের মৃত্যুর খবরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকীসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।

  • তৃতীয় ধাপের ইউপি: ৪৬টিতে বিএনপি নেই, প্রতিদ্বন্দ্বীহীন ৫ জন

    তৃতীয় ধাপের ইউপি: ৪৬টিতে বিএনপি নেই, প্রতিদ্বন্দ্বীহীন ৫ জন

    ঢাকা: আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬২১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয় করা তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই সব ইউপির মধ্যে ৪৬টিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। এই ৪৬টি ইউপির মধ্যে আবার পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

     
    তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে মোট ২ হাজার ৯৯২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের মধ্যে মোট ১৪টি রাজনৈতিক দল ১ হাজার ৫৪৩ জন প্রার্থী দিয়েছে। অবশিষ্ট ১ হাজার ৪৪৯ জন প্রার্থী স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন।

    দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ৬২১ জন, বিএনপি ৫৭৫ জন, জাতীয় পার্টি ১৮৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২৮ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯৩ জন, জাতীয় পার্টি-জেপি ২ জন, ন্যাশনাল পিপলস পার্টি ১ জন, খেলাফত মজলিস ৪ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ৩ জন, ইসলামী ঐক্যজোট ৩ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১৩জন ও অন্যান্য ১জন প্রার্থী দিয়েছে।

    যে ৪৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই সেগুলো হচ্ছে- কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা, কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ও গোপগ্রাম, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বারমাছড়ি, মহালছড়ির ক্যায়াংঘাট ও মুবাছড়ি, দীঘিনালার কাবাখালী, খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া, গোলাবাড়ী, কমলছড়ি, পেরাছড়া, পানছড়ির লোগাং, গাইবান্ধা সদরের কামারজানি ও মোল্লারচর, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা, হাতিয়াড়া, কাশিয়ানী, মামুদপুর, নিজামকান্দি, ওড়াকান্দি, পারুলিয়া, পুইশুর, রাজপাট, শাজাইল ও সিংগা, চট্টগ্রামের ফটিকছড়ির জাফতনগর, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া, মহারাজপুর ও নারায়নপুর ইউনিয়ন।

    এছাড়া ঝিনাইদহের কালিগঞ্জের জামাল, নারায়ণগঞ্জ সদরের আলারটেক ও কুতুবপুর, নীলফামারীর ডিমলার পশ্চিমছাতনাই ও পূর্বছাতনাই, নোয়াখালী চাটখিলের খিলপাড়া, নড়াইল সদরের মুলীয়া, বান্দরবনের রুমা উপজেলার রুমা, মুন্সীগঞ্জ লৌহজঙ্গের বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ, রাজবাড়ী গোয়ালন্দের উজানচর, বালিয়াকান্দির ইসলামপুর ও জংগল, রংপুর মিঠাপুকুরের দূর্গাপুর, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার গোড়ল ও মাদাতি এবং সিলেটের কানাইঘাটের সাতবাকও বিএনপির প্রার্থী নেই।

    এই ৪৬টি ইউপির মধ্যে ৫টি ইউপিতে শুধু আওয়ামী লীগেরই প্রার্থী রয়েছে। এগুলো হলো- কুষ্টিয়া খোকসার বেতবাড়ীয়া, ঝিনাইদহের কালিগঞ্জের জামাল এবং মুন্সীগঞ্জের লৌহজঙ্গ উপজেলার বৈলতলী, গাওনদিয়া ও কুমারভোগ ইউনিয়ন। যারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

    প্রথম ধাপের ইউপি নির্বাচনে ৫৪ জন এবং দ্বিতীয় ধাপে ৩১ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এদিকে প্রথম ধাপের ৭২৫টি ইউপির মধ্যে বিএনপির প্রার্থী ছিল না ১২১টি ইউপিতে। ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের ৬৪৩টি ইউপির মধ্যে ৭৯টি ইউপিতে বিএনপির প্রার্থী নেই। আর এবারের ৪৬ মিলিয়ে এ পর্যন্ত মোট ২৪৬ ইউপিতে বিএনপির প্রার্থী নেই।

  • ইউপি নির্বাচন: অনিয়মের দায়ে দুই ওসি প্রত্যাহার

    ইউপি নির্বাচন: অনিয়মের দায়ে দুই ওসি প্রত্যাহার

    ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহের মহেষপুর ও গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    মঙ্গলবার (২৯মার্চ) রাতে মহা পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

    তিনি বাংলানিউজকে বলেন, ওই দুই ওসির বিরুদ্ধে আইন বহির্ভূত কার্যকলাপের অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিশন তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছে। রাতেই নির্দেশনাটি পাঠানো হয়েছে।

    ইসি কর্মকর্তারা জানান, মহেষপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও কালীগঞ্জের ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কয়েকজন প্রার্থী পক্ষপাতের অভিযোগ আনেন। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হলে এর সত্যতা পাওয়া গেছে।