এ বি এন এ : ওয়াশিংটনে তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন চলাকালে দফায় দফায় হট্টগোল, সংঘর্ষ এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ৯টায় ভার্জিনিয়ার আর্লিংটন শেরাটন পেন্টাগন সিটি হোটেলে তিন দিনব্যাপী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার আয়োজিত সম্মেলনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সরকারের ইতিবাচক বক্তব্য দেওয়া শুরু করলে পেছেনে দাঁড়িয়ে ওয়াশিংটনের বিএনপি নেতা তোফায়েল আহমেদ ‘ভুয়া, ভুয়া বলে চিৎকার করেন। তাঁর চিৎকার মন্ত্রীর কানে পৌঁছালে কিছুক্ষণ বক্তব্য প্রদান বন্ধ রাখেন তিনি। পরে তিনি দ্রুত বক্তব্য শেষ করে হল থেকে বাইরে বেরিয়ে এলে স্থানীয় আওয়ামী লীগ নেতা জিবক বড়ুয়ার নেতৃত্বে দলের কর্মীরা বিএনপি নেতা তোফায়েল আহমেদের ওপর চড়াও হয়ে তাঁকে আক্রমণ করতে গেলে সংঘর্ষ বাঁধে। তবে কিছুক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপি নেতা তোফায়েল আহমেদ বলেন, “প্রায় সব আলোচনা সভা ও সর্বশেষ ফোবানার সভায় এটাই সিদ্ধান্ত হয়েছিল যে, কোনো অতিথিই তাঁদের বক্তব্যে কোনো রাজনৈতিক আলোচনা করতে পারবেন না। তাই মন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক আলাপ চলে আসায় আমি পেছন থেকে তাঁকে ভুয়া বলে চিৎকার দেই।” এদিকে, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার গান শুনতে আসা দর্শকরা ভেতরে ঢুকতে না পেরে নিরাপত্তাকর্মীসহ ফোবানা সংশ্লিষ্টদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষুব্ধ দর্শকশ্রোতারা ফোবানার লোকজনদের ওপর মারমুখি হয়ে উঠেন। পরে পরিস্থিতি শান্ত করতে নিরাপত্তাকর্মীরা অগ্রিম ও অনলাইনে কেনা টিকেটের মূল্য ফেরতের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। এ সময় ফোবানা আয়োজক ও স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর অব্যবস্থাপনার দায় স্বীকার করে দর্শকশ্রোতাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি পূর্বে কেনা টিকিটের মূল্য ফেরত দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
Category: এক্সক্লুসিভ
-

মীর কাসেমের ফাঁসিতে যুক্তরাষ্ট্রে উল্লাস
এ বি এন এ : একাত্তররে যুদ্ধাপরাধী জামায়াত নতো মীর কাসমে আলীর মৃত্যুদণ্ড র্কাযকরে সন্তোষ জানয়িছেনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদশেরিা।
এই খবর পাওয়ার পর অনেকে ‘ভি’ চিহ্ন দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন।
ওয়াশিংটন ডিসিতে ফোবানার তিন দিনব্যাপী কনভেনশনে অংশগ্রহণকারী নেতাদের অনেকে অনলাইন নিউজ পোর্টাল এবং টিভিতে সংবাদটি দেখার পর উল্লাসে ফেটে পড়েন।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউ জার্সির কাউন্সিলম্যান ড. নূরুন্নবী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “বিশ্বের ক্ষমতাবানদের অনুরোধ আর প্রচ্ছন্ন হুমকির কাছে নতি স্বীকার না করে বাংলাদেশের মানুষের প্রত্যাশার পরিপূরকভাবে আইসিটি প্রদত্ত রায় যথাযথভাবে কার্যকর করার সৎ সাহস দেখিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজের অবস্থানকে আরও মহিমান্বিত করলেন।”
ফোবানার সাবেক চেয়ারম্যান নূরুন্নবী একাত্তরের সব ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব বাংলাদেশিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফোবানার আউটস্ট্যান্ডিং মেম্বার এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “টাকার বস্তা নিয়ে তদ্বির করেছিল মীর কাসেম আলী। নিউ ইয়র্কে বেশ কটি মিডিয়া পরিচালিত হচ্ছে আল বদর মীর কাসেমের অর্থে। এখন সময় এসেছে ওই সব মিডিয়াকেও চিহ্নিত করার।”
ফ্লোরিডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফোবানার নেতা এম জহির বলেন, “আরও অনেক ঘাতক রয়েছে। সবগুলোর বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা বলেন, “একাত্তরের ঘাতক মীর কাসেমের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার ব্যাপারটি অনেকের কাছে চ্যালেঞ্জিং ছিল। কিন্তু বঙ্গবন্ধুকন্যা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় কোন বাধা-বিপত্তি রায় বাস্তবায়িত করতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি।”
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরনবী বলেন, “মীর কাসেমের ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতির কলংক মোচনের ক্ষেত্রে বড় ধরনের একটি সাফল্য অর্জিত হল।”
চট্টগ্রামের সন্তান ও ডেমক্রেটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার এক বিবৃতিতে বলেন, “মীর কাসেমের নৃশংসতার শিকার হয়েছেন চট্টগ্রামের অনেকে। ডালিম হোটেলে এই ঘাতকের নেতৃত্বে কতশত বাঙালির রক্ত ঝরেছে। আজ সে সব শহীদী আত্মার শান্তি পাবে।”
যুক্তরাষ্ট্রের বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম বলেন, “চট্টগ্রামের ডালিম হোটেলে মীর কাসেমসহ বর্তমানে পলাতক জামায়াতের আরেক আইনজীবীর নামোল্লেখ করে আমি দেড় দশক আগে থেকে যে সব তথ্য মিডিয়ায় প্রকাশ করেছিলাম, তার সত্যতা প্রমাণিত হয়েছে আইসিটিতে। মীর কাসেমের মতো পলাতক ওই আলবদর সদস্যেরও শাস্তি হবে বলে আশা করছি।”
-

আটলান্টিক সিটিতে “বাংলাদেশ মেলা” যেন একখণ্ড বাংলাদেশ
এ বি এন এ : বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নতুন ভূখণ্ডের মতো বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলানটিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটির বুকে গত তেইশ অাগস্ট , মঙ্গলবার যেন জেগে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউনটির উদ্যোগে সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা ২০১৬” । বিকেল গড়াতেই নিউজারসির বিভিন্ন শহরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের সব পথ এসে যেন মিশেছিল সেন্ড ক্যাসল ষ্টেডিয়াম এর খোলা প্রান্তরে।

পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশীদের সরব উপস্থিতি ছিল। সময় গড়াতেই প্রবাসী বাংলাদেশীদের কাদা থিক থিক ভিড়ে এই মেলা পরিনত হয় জনারণ্যে। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল দেশীয় পন্যের বিকিকিনি, দেশীয় খাবারের স্টল,কৃতী ছাএ-ছাএী সম্বর্ধনা, রেফেল ড্র,সাংস্কৃতিক অনুষ্ঠান।

“বাংলাদেশ মেলা”য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলিম্যান ক্রিস ব্রাউন, আটলান্টিক কাউনটি শেরিফ ফ্রাঙ্ক বেলিস, ব্রিগেনটিন সিটির মেয়র ফিলিপ গুয়েনথার,ক্রিস ফিলিসিও, আটলান্টিক সিটির কাউন্সিলরবৃন্দ ।

আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক শহীদ খান তাঁদেরকে উপস্থিত প্রবাসীদের সাথে পরিচয় করিয়ে দেন।বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশীরা মেলায় সমবেত হতে থাকে।বিশেষ করে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রংয়ের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়।তাদের উৎসাহ, উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ নেচে-গেয়ে তারা মেলা প্রান্তরকে মুখরিত করে রাখে।
বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে বিকেল সােয়া সাতটায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর প্রধান অতিথি জনাব শামীম আহসান বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন।

এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া, আয়োজক সংগঠনের সভাপতি সেলিম সুলতান, সাধারন সম্পাদক শহীদ খান,সাংগঠনিক সম্পাদক আবদুর রব, বাংলাদেশ মেলা- ২০১৬ আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আহবায়ক সৈয়দ মোঃ কাউছার,সদস্য সচিব মিরাজ খান,প্রধান তত্তাবধায়ক গোলাম হাফিজ, প্রধান পৃষ্ঠপোষক সাঈদ আলম মুকুল, প্রধান সমন্বয়কারী বিপ্লব দাশ, সার্বিক সহযোগীতায় প্রধান মোঃ সেলিম সহ বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। মেলার শুভ উদ্বোধন শেষে প্রবাসে বেড়ে ওঠা শিশু,কিশোর-কিশোরীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত শিল্পী সান্ত্বনা রায় চৌধুরীর পরিচালনায় ও কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যের নির্দেশনায় ছোটদের নান্দনিক পরিবেশনা মেলায় উপস্থিত প্রবাসীদের বিমোহিত করে। এই অনুষ্ঠানে অংশগ্রহন করে সুদীপ্তা, অনামিকা , হৃদিকা, চন্দ্রিমা, শ্যাম, বর্ষণ, সারদা, অংকিতা ,পঞ্চতপা , বহ্নিশিখা, রিশা , পূর্ণতা, অর্চি,ঐন্দ্রিলা, অহনা, সপ্তর্ষি, ঐশিকা, কর্নেলিয়া, মনোশ্বেতা মনোলোভা, শ্রেষ্ঠাস্বরী প্রমুখ। তাদের মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশনা দেখে উপস্থিত প্রবাসীদের চোখ ছানাবড়া হয়ে যায়,তাদের ভ্রম হয় এই শিশু-কিশোররা কী প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম?এই র্পবটি সঞ্চালণা করেন জয়ন্ত সিনহা।

ছোটদের অনুষ্ঠানের পর স্থানীয় শিল্পী সান্ত্বনা রায় চৌধুরী সংগীত পরিবেশন করেন। বাংলাদেশ মেলার অন্যতম আকর্ষণ ছিল প্রবাসী বাংলাদেশী কৃতি ছাএ-ছাএীদেরকে সংবর্ধনা। এই মেলায় বিভিন্ন গ্রেডের কৃতী ছাএ-ছাএীদেরকে ক্রেস্ট ও সনদপএ প্রদান করে সংবর্ধিত করা হয়।কৃতী ছাএ-ছাএীদের মাঝে ক্রেস্ট বিতরন করেন মেলায় আগত অতিথিবৃন্দ। এই সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী ছাএ-ছাএীদের পক্ষে বক্তব্য রাখে কৃতী ছাএী পঞ্চতপা বল ও কৃতী ছাএ অদ্রি চৌধুরি। বিপ্লব দেবের সঞ্চালণায় আয়োজক সংগঠনের এই কৃতী ছাএ-ছাএী সংবর্ধনা অনুষ্ঠানটি মেলায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের বেশ প্রশংসা কুড়োয়। বাংলাদেশ মেলার বিভিন্ন ষ্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয় । বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালণা করেন সাদিয়া খন্দকার ,তাঁর সাবলীল উপস্থাপনা সবার প্রশংসা কুড়োয়।

বাংলাদেশ মেলায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরি, কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্যর নির্দেশনায় কবিতা আবৃত্তির সাথে নৃত্য পরিবেশন করে খুদে নৃত্য শিল্পী হৃদিকা ও অনামিকা। বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তী সংগীত শিল্পী নীনা হামিদকে বাংলাদেশ মেলায় বিশেষ সম্মাননা দেওয়া হয়।তাঁর হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেস্ট তুলে দেন আয়োজক সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাব্বির হোসেন ভূঁইয়া।প্রবাসীদের অনুরোধে তিনি একটি গান গেয়ে শোনান।

মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী লতিফ সরকার, কৃষ্ণা তিথি ,রাজীব ভট্টাচার্য । তারা বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন। সবশেষে মঞ্চ মাতাতে আসেন বাংলার কোকিল কণ্ঠি হিসাবে খ্যাত ব্ল্যাক ডায়মণ্ড বেবী নাজনীন। শিল্পী মঞ্চে এসে দাঁড়াতেই প্রবাসীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।দর্শকদের অভিবাদন গ্রহন শেষে শিল্পীর একের পর এর সুরের মূর্ছনায় প্রবাসীরা অনাবিল আনন্দে মেতে ওঠেন। তাঁর গানের সাথে নেচে-গেয়ে প্রবাসীরা বেশ আনন্দ উপভোগ করেন। যন্ত্র সংগীতে শিল্পীদেরকে সহযোগীতা করেন মাটি ব্যান্ড এর যন্ত্র শিল্পীরা।

বাংলাদেশ মেলার মূল স্পন্সর ছিল স্টার ক্যাবল ও ইভেন্ট সহযোগীতায় ছিল ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেণ্ট। রেফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি ঘটে।এতে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারের সমাহার ছিল। এমনিতেই বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সব কর্মকাণ্ডেই নান্দনিকতার ছোঁয়া মেলে, বাংলাদেশ মেলার বিশাল মহাযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পাদনের মাধ্যমে সংগঠকরা তাঁদের সাংগঠনিক দক্ষতার সর্বোচ্চ উৎকর্ষতার প্রমান দেন।যে কারনে তাঁরা উপস্থিত প্রবাসীদের বেশ বাহবা কুড়ান। বাংলাদেশ মেলার আহবায়ক সৈয়দ মোঃ কাউসার সমাপনী বক্তব্য রাখেন।
অনতিদূরে্ গির্জার গ্র্যান্ড ফাদার ক্লকটা ঢং ঢং করে জানিয়ে দেয় রাত নিশুতির কথা।আইনগত বাধ্যবাধকতার কারনে অনিচ্ছা সত্ত্বেও মধ্যরাতের অনেক পরে বাংলাদেশ মেলার পর্দা নামে। এক সময় নিভে আসে মেলার আনন্দ আলো।প্রবাসীরা নিজ নিজ ডেরায় ফিরে যায় মুঠো মুঠো সুখস্মৃতি নিয়ে,আর সফল মেলা আয়োজনের জন্য আয়োজকদের টুপিখোলা অভিনন্দন জানিয়ে।
-

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
এ বি এন এ : বাংগালির জীবনে অাগস্ট মাস শোকের মাস।১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বিপথগামী একদল সৈন্যের হাতে পরিবারের অন্যান্য সদস্য সহ শাহাদাৎ বরন করেন। যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকরা বিনম্র শ্রদ্ধা, গভীর শোক ও ভলোবাসায় পনেরই অাগস্ট নিহত জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করেছে। সেই শোকাবহ দিনটি স্মরণে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ ১৬ই অাগস্ট, মঙ্গলবার ” আলোচনা সভা ও দোয়া ” এর আয়োজন করে। ঐদিন সন্ধ্যা সাড়ে নয়টায় স্থানীয় মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আজাদ।এছাড়া মঞ্চে অতিথি হিসাবে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেএী শাহানা রহমান,আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব,সাঈদ কিবরিয়া , রুবেল ,আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির হোসেন ভূঁইয়া, শাহজাহান ও আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’র চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকাত আলী শিমুল ।
অনুষ্ঠানের শুরুতে পবিএ কোরান থেকে তেলাওয়াত এবং পনেরই অাগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রব এবং পবিএ গীতা থেকে পাঠ করেন শ্যামল চক্রবর্তী। এরপর পনেরই আগস্ট ও একুশে আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
পনেরই আগস্ট উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম শাহাজাহানের পৌরহিত্যে ও আবুল আযাদ মিঠুর সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ শওকত শিমুল,বিপ্লব দেব, ফরহাদ সিদ্দিক, রওশন উদদীন,অভিজিত চৌধুরি লিটন,মোঃ শাহীন, শেখ মনজু ,রেজাউল ইসলাম খালিদ,শহীদ খান,কাঞ্চণ বল।
সভায় বক্তারা তাদের বক্তব্যে সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের রায় অবিলম্বে কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহবান জানান।।তাছাড়া বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি উদাও আহবান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে সম্যকভাবে অবহিত করার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, পনেরই অাগস্ট এর শোককে শক্তিতে পরিনত করে জঙ্গীবাদ সহ সব ধরনের ফ্যাসিষ্ট কর্মকাণ্ডের মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রায় মধ্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতা- কর্মী ও সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন। -

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৬ই অাগস্ট, মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন
এ বি এন এ : বাংগালির জীবনে অাগস্ট মাস শোকের মাস।১৯৭৫ সালের ১৫ই অাগস্ট জাতির জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমান নিজ বাসভবনে বিপথগামী একদল সৈন্যের হাতে পরিবারের অন্যান্য সদস্য সহ শাহাদাৎ বরন করেন। সেই শোকাবহ দিনটি স্মরণে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ আগামী ১৬ই অাগস্ট, মঙ্গলবার “দোয়া ও আলোচনা সভা”র আয়োজন করেছে। ঐদিন সন্ধ্যা ৮.১৫মিনিটে স্থানীয় মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জনাব আবদুস সামাদ আজাদ।
পনেরই অাগস্ট উদযাপন উপলক্ষে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম শাহাজাহানকে আহবায়ক ও অভিজিত চৌধুরি লিটনকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠন করা হয়েছে।উদযাপন কমিটির যুগ্ম আহবায়করা হলেন আবুল আজাদ মিঠু, শওকত শিমুল, বিপ্লব দেব এবং যুগ্ম সদস্য সচিবরা হলেন ফরহাদ সিদ্দিক, শেখ সেলিম ও রওশন উদদীন। সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব এবং সাধারন সম্পাদক জসীমউদদীন উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে সপরিবারে যোগদানের মাধ্যমে অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন।
-

আটলান্টিক সিটিতে ২৩ আগস্ট,২০১৬,মঙ্গলবার বাংলাদেশ মেলা
এ বি এন এ : আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি-যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক বাংলাদেশীর বসবাস।এই বাংলাদেশীদের সাংবাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশীরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।এই বছর আটলান্টিক সিটিতে দুইটি বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে।সর্বশেষ বাংলাদেশ মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ আগস্ট,২০১৬, মঙ্গলবার।ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে দুপুর বারোটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।
বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন,লতিফ সরকার, কৃষ্ণা তিথি, রাজীব ভট্টাচার্য ও প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীবৃন্দ। তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য।এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যের সমাহার।মেলায় আরো থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র।বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা দেওয়া হবে।বাংলাদেশ মেলার মূল স্পন্সর স্টার কেবল।বাংলাদেশ মেলার ইভেন্ট
সহযোগীতায় ইভেন্ট ইউএসএ এন্টারটেইনমেনট ।বাংলাদেশ মেলার শুভ উদ্বোধন করবেন স্টার ক্যাবলের সিইও এসআইডি সোহেল এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কনসাল জেনারেল জনাব শামীম আহসান।প্রবাসী বাংলাদেশীদের প্রাণের মেলা ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি সেলিম সুলতান ও সাধারন সম্পাদক শহীদ খান এবং বাংলাদেশ মেলা-২০১৬ আয়োজক কমিটির আহবায়ক সৈয়দ মোঃ কাউছার ও সদস্য সচিব মিরাজ খান প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।বাংলাদেশ মেলার আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে, আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।

-

আটলান্টিক সিটি মেয়রের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি নেতৃবৃন্দের মতবিনিময় সভা
এ বি এন এ : গত শুক্রবার দুপুরে আসন্ন ‘বাংলাদেশ মেলা’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র ডন গার্ডিয়ান এর সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন।সভায় বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ আগামী ২৩শে অাগস্ট ,২০১৬, মঙ্গলবার অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ মেলা’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং ‘বাংলাদেশ মেলা’ সফল করার লক্ষ্যে সিটি মেয়রের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। মিঃ ডন গার্ডিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে ‘বাংলাদেশ মেলা’র সম্মানিত অতিথির আসন অলংকৃত করার প্রস্তাব করলে তিনি সানন্দে সম্মতি জানান।এই মতবিনিময় সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম সুলতান, সাঈদ আলম মুকুল, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ শওকত আলী শিমুল, আবদুল জামিল, শহীদ খান, সৈয়দ মোঃ কাউছার, আহসান, হাবীব, আবদুর রব, বিপ্লব দাশ, বিপ্লব দেব, বোরহান উদদীন, সুব্রত চৌধুরিসহ প্রমুখ। -

ট্রাম্পের বহিষ্কার প্রক্রিয়ায় নিউইয়র্কের ক্ষতি সবচে’ বেশি
এ বি এন এ : রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী অবৈধ ইমিগ্র্যান্টদের যুক্তরাষ্ট্র থেকে ঢালাওভাবে বহিষ্কার করা হলে নিউইয়র্ক সিটি বার্ষিক ৭৯৩ মিলিয়ন ডলারের ট্যাক্স থেকে বঞ্চিত হবে। সিটি কাউন্সিলের স্পিকার মার্ক ভিবেরিটো পরিচালিত এক বিশেষ পর্যালোচনা-জরিপে এ তথ্য উদঘাটিত হয়েছে। স্পিকার নিজেই তা প্রকাশ করেছেন। স্পিকার ভিবেরিটোর এই জরিপে আরো জানা যায়, সিটির ৫ বরোতে বসবাসরত অবৈধ ইমিগ্র্যান্টদের তাড়িয়ে দেয়ার ফলে সিটিতে উৎপাদন হ্রাস পাবে ২৫ বিলিয়ন ডলারের। আর এটি হচ্ছে সিটির মোর্ট অর্থনৈতিক কর্মকান্ডের ৩%। শুধু তাই নয়, কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাবে ৩ লাখ ৪০ হাজার। অবৈধ ইমিগ্র্যান্টদের দ্বারা এই বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে। স্পিকার আরো উল্লেখ করেন, এক কোটি ১০ লক্ষাধিক অবৈধ ইমিগ্র্যান্ট রয়েছে যুক্তরাষ্ট্রে। সকলকেই যদি গ্রেফতার করে বহিষ্কার করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ৪০০ থেকে ৬০০ বিলিয়ন ডলার। নিউইয়র্ক রাজ্যকে বহন করতে হবে ৪৯.২ বিলিয়ন ডলার। নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ার’র সামনে ‘এসোসিয়েশন ফর এ বেটার নিউইয়র্ক’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংবাদ সম্মেলনে গত বুধবার স্পিকার আরো উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থি কথাবার্তা বলে ডোনাল্ড ট্রাম্প নিজেকে প্রেসিডেন্টের অযোগ্য করে তোলছেন। কারণ, ঢালাওভাবে অবৈধ ইমিগ্র্যান্ট বহিস্কারের পরিপ্রেক্ষিতে পারিবারিক বিচ্ছিন্নতা বাড়বে। কম্যুনিটিতে অস্থিরতা শুরু হবে। সামাজিক নিরাপত্তা অটুট রাখা দুষ্কর হয়ে পড়বে। ট্রাম্পের মুসলিম বিদ্বেষমূলক বক্তব্য প্রসঙ্গে স্পিকার বলেন, এই সিটিতে বসবাসরত ২ লাখ ৬৩ হাজার লোক রয়েছে, যারা এসেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র থেকে। এর মধ্যে এক লাখ ৫৭ হাজার জন কাজ করে সিটির অর্থনৈতিক কর্মকান্ডে বছরে ১৪.২ বিলিয়ন ডলারের অবদান রাখছেন। এর পরও রয়েছে ৩ লাখ ২০ হাজার ট্যুরিস্ট, যারা প্রতি বছর আসছেন মধ্যপ্রাচ্য থেকে। এই ট্যুরিস্টরা ব্যয় করেন ১.২ বিলিয়ন ডলার। স্পিকার বলেন, মধ্যপ্রাচ্যের ট্যুরিস্টরা সবচেয়ে বেশী অর্থ ব্যয় করে থাকেন এই সিটিতে।
-

দেশের জন্য কাজ করতে চান ট্রাম্প : মেলানিয়া
দেশের জন্য কাজ করতে চান ট্রাম্প। এমনটাই জানালেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেছেন, ট্রাম্প তার দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চান।
চার দিনের ওই সম্মেলনে ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে। প্রথম দিনের বক্তৃতাতেই রিপাবলিকানদের সামনে আসেন মেলানিয়া।
তবে তার বক্তব্যের সঙ্গে মিশেল ওবামার আগের বক্তব্যের বেশ মিল খুঁজে পাওয়া গেছে। ট্রাম্প সম্পর্কে মেলানিয়া বলেন, তিনি প্রয়োজনে যেমন কঠোর হতে পারেন তেমনি খুব সদয়, ন্যায়পরায়ন এবং যত্নশীলও হতে পারেন।
তার বিভিন্ন গুণাবলীর জন্যই আমি তার প্রেমে পড়েছিলাম এবং এখনও তার সঙ্গে আছি। যদি আপনারা চান কেউ আপনাদের এবং দেশের সেবা করবে তাহলে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি ট্রাম্পই সেই মানুষ যাকে আপনারা খুঁজছেন।
-

ট্রাম্পের বিরুদ্ধে নগ্ন হয়ে প্রতিবাদ!
এ বি এন এ : যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন আজ সোমবার ওহাইয়ো রাজ্যের ক্লিভল্যান্ডে শুরু হয়েছে। এই সম্মেলনের চতুর্থ দিনে ডোনাল্ড ট্রাম্পকে দলের সর্বসম্মত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করার কথা।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে যেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত না করা হয়, এর প্রতিবাদে শতাধিক নারী নগ্ন হয়ে ছবি তুলেছেন। ক্লিভল্যান্ডে আয়োজিত এক ফটোসেশনে সম্পূর্ণ নগ্ন হয়ে নানা শৈল্পিক ভঙ্গিমায় আজ ছবি তোলেন নারীরা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন লাভের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা এ কাজ করেছেন। স্পেনসার টিউনিক নামের এক চিত্রগ্রাহক এই ফটোসেশনের আয়োজন করেন। প্রতিবাদী নারীরা নগ্ন হয়ে ছবি তুলেছেন। পোশাকহীন ওই নারীদের হাতে ছিল কেবল একটিমাত্র আয়না।ফটোশুটের আয়োজক স্পেনসার টিউনিক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন পরাজিত ব্যক্তি।’ তিনি আরও বলেন, ‘নভেম্বরে শুধু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যালট বাক্সে ভোট দেওয়াটাই যথেষ্ট নয়।’ ট্রাম্পের নারী ও সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের তীব্র নিন্দা জানিয়ে স্পেনসার টিউনিক বলেন, ‘আমার স্ত্রী ও দুই মেয়ে আছে। নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ট্রাম্পের ব্যবহৃত ভাষা ও ঘৃণা রিপাবলিকান পার্টির নয় বলেই বিশ্বাস করেন টিউনিক।
স্পেনসার টিউনিকের ডাকে সাড়া দিয়ে হাতে আয়না নিয়ে এই প্রতিবাদে শামিল হলেন ১৩০ জন নারী। এই নারীরা নগ্ন হয়ে ফটোসেশনে অংশ নেন। তাঁদের মধ্যে বাছাই করা ১০০ জনের ছবি আগামী ৮ নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এর আগে নানা সময়ে নির্বাচনী প্রচারণায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে প্রাচীর নির্মাণ ও মুসলিমদের বিরুদ্ধে একাধিকবার বিষোদ্গার করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে মুসলিমদের নিষিদ্ধ করার কথাও বলেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নানা সমালোচনা হলেও এবারই এমন প্রতিবাদ হলো।
