Category: আন্তর্জাতিক

  • দুবাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)

    দুবাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড (ভিডিও)

    এ বি এন এ : সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের ৭৫ তলাবিশিষ্ট সুলাফা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুবাইর ম্যারিনায় অবস্থিত ওই টাওয়ারের ৩৫ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সুলাফা টাওয়ারে আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে ভবনটির বিভিন্ন তলা পুড়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুলাফা টাওয়ারের আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছেন।

    dubai

    ভবনটির পাশে বসবাসকারী ব্রিটিশ নাগরিক জ্যাক মেউডম্যান্ট এক্সপ্রেসকে বলেন, আমি মাত্র বাসায় এসে শব্দ শুনতে পাই এবং ফায়ার ইঞ্জিন দেখেছি। ব্যালকোনির বাইরে এসে ওই ভবনের উপরের দিকে ধোঁয়া দেখতে পাই।

    তবে তাৎক্ষণিকভাবে দুবাই বেসামরিক প্রতিরক্ষা দফতরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    স্কাইস্ক্র্যাপার পেজের তথ্য অনুযায়ী, ২০১০ সালে দুবাইয়ের ৭৫ তলাবিশিষ্ট (২৮৫ মিটার) ভবনের নির্মাণ কাজ শেষ হয়। দুবাইয়ের ২৫টি সুউচ্চ ভবনের একটি এই সুলাফা টাওয়ার।

    https://youtu.be/PpQjo4DkieM

  • তুরস্কে সাড়ে ১৫ হাজার শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

    তুরস্কে সাড়ে ১৫ হাজার শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

    এ বি এন এ : তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনিপন্থী ১৫ হাজার ২০০ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্তকৃত কর্মকর্তাদের বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
    দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনির সমর্থকদের তুরস্ক থেকে মূল উৎপাটনের ঘোষণা দেয়ার পরপরই শিক্ষা কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দেওয়া হলো।

    শুক্রবার তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দেশটির বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ৬ হাজার জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দেশটির একটি আদালত অন্তত ৮৫ জন সেনাবাহিনীর জেনারেল ও অ্যাডমিরালের কারাদণ্ড দিয়েছেন।

    সোমবার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দেশটির তিন লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দেয়ার পর ইস্তাম্বুলের মেয়রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    তুরস্ক সরকার বলছে, সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত। বর্তমানে গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

  • জার্মানিতে ট্রেনে হামলাকারীর কাছে আইএসের পতাকা

    জার্মানিতে ট্রেনে হামলাকারীর কাছে আইএসের পতাকা

    এ বি এন এ : জার্মানির বাভারিয়া প্রদেশের উরজবার্গ শহরের কাছে একটি ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক আফগান শরণার্থী। ওই হামলায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। হামলার পরপরই পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।

    ওই হামলাকারী শরণার্থীর বাড়িতে তল্লাশি চালিয়ে আইএসের একটি পতাকা উদ্ধার করেছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ওই পতাকাটি হাতে আঁকা।

    জার্মানির দক্ষিণাঞ্চলের একটি ট্রেনে সোমবার ওই হামলা চালানো হয়। হামলার পরপরই ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

    ফ্রান্সের নিস শহরের হামলার একদিন পরেই এই হামলা চালানো হলো। নিস শহরে হামলার দায় স্বীকার করেছে আইএস।

  • ‘অভ্যুত্থানে জড়িত প্রমাণ করতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব’

    ‘অভ্যুত্থানে জড়িত প্রমাণ করতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব’

    এ বি এন এ : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি আলেম ফেতুল্লা গুলানকে দায়ী করা প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি পঞ্চাশবার বলেছি ৭৭ বছর বয়সে এসে আমি আমার গতিপথ পরিবর্তন করতে পারি না। তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে সম্পৃক্ততার প্রমাণ দিতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব।
    গুলেন সোমাবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টায় তাকে অভিযুক্ত করায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনা করেন গুলান।
    গুলান বলেন, সামরিক অভ্যুত্থান সম্পর্কে আমার পরিস্কার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছি। আমি ৫০বার এ কথা বলেছি যে, ৭৭ বছর বয়সে এসে আমি আমার কর্মধারা পরিবর্তন করতে পারি না। আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। একজন অত্যাচারীর কাছে মাথানত করি না।
    তিনি বলেন, ‘যদি একটি আন্তর্জাতিক কমিটি প্রমাণাদি দেখাতে পারে যে অভ্যুত্থান চেষ্টায় আমার হাত আছে, তবে আমি তা গ্রহণ করব। কোন দিকে না তাকিয়ে আমি সানন্দে মৃত্যুর মঞ্চে যাব।’
    এরদোগান বিশ্বাস করেন, তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে গুলান অভ্যুত্থান করার চেষ্টা করেছেন। তাকে গ্রেফতার করে তুরস্কের কাছে হস্তান্তর করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুরোধও করেছেন তিনি।
  • তুরস্কে প্রায় ৯০০০ সরকারি কর্মী বরখাস্ত!

    তুরস্কে প্রায় ৯০০০ সরকারি কর্মী বরখাস্ত!

    এ বি এন এ : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানকে ‘আল্লাহর দেয়া উপহার’ হিসেবে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান। আর এর পর বিচারক অপসারণ শেষে এবার প্রায় ৯০০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেছেন তিনি। শুক্রবার রাতের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে এ সব কর্মীকে বরখাস্ত করা হয় বলে রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়।
    তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছে, মোট ৮৭৭৭ সরকারি চাকরিজীবীকে তাদের পদ থেকে তিন দিন আগে বরখাস্ত করা হয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থাকে এক কর্মকর্তা বলেছেন, বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক গভর্নর এবং ২৯ জন নগর প্রশাসক রয়েছেন। বরখাস্ত কর্মীদের বিচার করা হবে কিনা খবরে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয় নি।
    এর আগে, ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, অন্তত ১০০ জেনারেল এবং অ্যাডমিরালসহ প্রায় ৬,০০০ সেনা কর্মকর্তা ও বিচারককে আটক করা হয়েছে।
    তুর্কি সরকার এ অভ্যুত্থান প্রচেষ্টার জন্য মার্কিন প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলানকে দায়ী করেছে। তবে গুলেন এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা কঠোরভাবে অস্বীকার করেছেন। উল্টো তিনি বলেন, এরদোগান তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য এই অভ্যুত্থান নাটক সাজাতে পারেন।
  • তুরস্কে আট হাজার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    তুরস্কে আট হাজার পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

    এ বি এন এ : শুক্রবারের সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তুরস্কে প্রায় আট হাজার পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিচার বিভাগ ও সেনাবাহিনীর ৬ হাজার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। সেনা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন জেনারেলও রয়েছেন। সোমবারও দেশব্যাপী অভিযান চালিয়ে ১০০ জেনারেল ও অ্যাডমিরালকে আটক করে কারাবন্দী করা হয়। প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান যে “ভাইরাসের” কারণে ওই সেনা বিদ্রোহ ঘটে তা থেকে পুরো রাষ্ট্রযন্ত্রকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফের গণতান্ত্রিকভাবে নির্বাচিত এরদোয়ান সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগদানের জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে রয়েছেন জন কেরি। ব্রাসেলসের বৈঠকে তুরস্ক ইস্যু প্রধান আলোচ্য সুচিতে রয়েছে। তবে তুরস্কের অভিযোগ, যুক্তরাষ্ট্রে নির্বাসনে থাকা সংস্কারবাদি ধর্মতাত্ত্বিক-রাজনৈতিক নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরাই অভ্যুত্থানের চেষ্টা চালায়। এরদোয়ান সরকারের অভিযোগ, অভ্যুত্থানের অনেক আগে থেকেই তুরস্কের পুরো রাষ্ট্রযন্ত্রে একটি “গুপ্ত সংগঠন” রাষ্ট্র কাঠামোর পাশাপাশি আলাদা ও স্বাধীন একটি কাঠামো গড়ে তুলেছে। অভ্যুত্থান চেষ্টাকারীদের বিচারের জন্য তুরস্কে পুনরায় মৃত্যদণ্ড চালু করা হতে পারে। ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য দেশটিতে মৃত্যুদণ্ড বিলুপ্ত করা হয়। অবশ্য, ১৯৮৪ সাল থেকেই দেশটিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।

  • এখনও হুমকিতে এরদোগান সরকার!

    এখনও হুমকিতে এরদোগান সরকার!

    এ বি এন এ : তুরস্কে সেনা অভ্যুত্থান থামানো গেলেও এখনও সরকার হুমকিতে রয়েছে বলে মনে করেন তুরস্কের একজন সিনিয়র মন্ত্রী।

    সোমবার সকালে ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বাড়ির সামনে জড়ো হন সেনা অভ্যুত্থান থামাতে অংশ নেয়া হাজার হাজার মানুষ।

    সেখানে উপস্থিত জনতার সামনে এ কথা বলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিকরি আইসিক।

    মন্ত্রী বলেন, আজ আমরা সেনা অভ্যুত্থান থামাতে পেরেছি। কিন্তু সরকারের উপর থেকে হুমকি কেটে গেছে বলে আমরা এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

    তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা প্রেসিডেন্টের প্রতিটি বিবৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করুন। তিনি যখন আপনাদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলবেন তখনই ফিরে যাবেন। তার আগ পর্যন্ত আপনারা রাস্তায় অবস্থান করুন।

    প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কের ক্ষমতা দখলের চেষ্টা করে দেশটির সেনাবাহিনীর ক্ষুদ্র অংশ। তারা অভ্যুত্থান ঘটিয়ে দেশের ক্ষমতা দখলের দাবিও করেছিল। সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়।

    কিন্তু জনগণ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়ে সেনা সদস্যদের অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়। এরদোগান সরকারের পক্ষে অবস্থান নেয় দেশটির জনগণ। তারা সেনা সদস্যদের পিটিয়ে পুলিশে তুলে দেয়। সেনাদের ট্যাঙ্ক দখলে নিয়ে তার মাথায় দেশের পতাকা লাগিয়ে উল্লাস করে জনতা।

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের দেয়া তথ্য মতে, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় নিহত হয়েছেন ২৬৫ জন। এর মধ্যে অভ্যুত্থানপন্থী বিদ্রোহী রয়েছেন ১০৪ জন। আর অভ্যুত্থান প্রতিরোধ করতে গিয়ে সামরিক-বেসামরিক লোক নিহত হয়েছেন ১৬১ জন।

    ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অন্তত ২৭২ প্রসিকিউটর ও বিচারককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হিজমেত আন্দোলনের নেতা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বসবাসরত ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সরকার উৎখাত পরিকল্পনায় জড়িত। ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় সূত্রে জানা গেছে, আটক এসব বিচারকের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

    ব্যর্থ এ অভ্যুত্থানের নেপথ্যের ভিলেন হিসেবে গুলেনকে দায়ী করেছে তুর্কি সরকার। এর আগে ফেতুল্লাহর সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে শনিবার ২ হাজার ৭৪৫ জন বিচারককে বরখাস্ত করা হয়।

  • তুরস্কে অভ্যুত্থান ব্যর্থ যে কারণে

    তুরস্কে অভ্যুত্থান ব্যর্থ যে কারণে

    এ বি এন এ : ‘তুরস্কের নিয়ন্ত্রণ বিদ্রোহী সেনাদের হাতে বলেই প্রথমে মনে হচ্ছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও খোঁজ মিলছিল না। ঘণ্টা কয়েকের ব্যবধানে পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে থাকে। অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়।

    গত শুক্রবার রাতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অবকাশযাপন কেন্দ্রে ছিলেন এরদোয়ান। এই সময় একদল বিদ্রোহী সেনা প্রধান শহর আঙ্কারা ও ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দখলে নেয় গণমাধ্যমও।

    অভ্যুত্থানের এই পর্যায়ে অভ্যুত্থানকারীদের দরকার ছিল জনসমর্থন। বিশেষ করে সেনাবাহিনীর সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন ও সহযোগিতা। কিন্তু তারা তা পায়নি।

    শুরুতে অভ্যুত্থান প্রতিরোধের চেষ্টা চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। কিন্তু তুরস্কের অধিকাংশ মানুষ জানে, দেশটির আসল ক্ষমতা এরদোয়ানের হাতে। তাই অভ্যুত্থান নস্যাৎ করতে তাঁকেই সামনে আসতে হবে।

    শেষ পর্যন্ত নাটকীয়ভাবে দৃশ্যপটে হাজির হন এরদোয়ান। এতে অচল হয়ে যায় অভ্যুত্থানকারীদের ট্যাংকের চাকা।

    অভ্যুত্থানকারীরা টেলিভিশনকেন্দ্র ও ইন্টারনেট নিয়ন্ত্রণ করছিল। এরই মধ্যে স্মার্টফোন ব্যবহার করে সিএনএন টুর্কের মাধ্যমে অভ্যুত্থান প্রতিরোধের আহ্বান জানান এরদোয়ান। সবাইকে রাস্তায় নেমে আসতে বলেন তিনি। তাঁর এই আহ্বানে দারুণ সাড়া পড়ে।

    একপর্যায়ে এরদোয়ান ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে হাজির হন। সেখানে সংবাদ সম্মেলন করেন। দৃঢ়কণ্ঠে ঘোষণা দেন, তুরস্কের নিয়ন্ত্রণ তাঁর হাতেই। এই অভ্যুত্থান জনগণের সঙ্গে প্রতারণা। অভ্যুত্থানকারীদের চড়া মূল্য দিতে হবে।

    এরদোয়ান ইস্তাম্বুলে আসার পর অভ্যুত্থানের মোড় দ্রুত ঘুরে যেতে থাকে। অভ্যুত্থানকারীদের মনোবলে চিড় ধরে। তারা মার খেতে থাকে।

    প্রেসিডেন্টের এক জ্যেষ্ঠ উপদেষ্টার ভাষ্য, তুরস্কের জনগণই এই অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছে। তারা এরদোয়ানের ডাকে সাড়া দিয়েছে। তাতেই অভ্যুত্থান ভেসে গেছে।

    অভ্যুত্থানকারীরা জনসমর্থন পায়নি। সমর্থন পায়নি সেনাবাহিনীর বড় অংশের।

    জনতার দখলে অভ্যুত্থানকারীদের ট্যাংক। ছবি: রয়টার্সদেশটির বেশির ভাগ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সরকারের পক্ষে ছিলেন। সেনাপ্রধান জেনারেল হুলুসি আকারও অভ্যুত্থানের অংশ ছিলেন না। সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের সেনা কর্মকর্তা ও সেনাসদস্যরা এই অভ্যুত্থান সমর্থন করেননি।

    নৌবাহিনীর প্রধান এবং বিশেষ বাহিনীর প্রধানও অভ্যুত্থানের বিরোধিতা করেছেন। যুদ্ধবিমান থেকে অভ্যুত্থানকারীদের ওপর বিমান হামলা পর্যন্ত চালানো হয়েছে।

    যুক্তরাজ্যভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের ফাদি হাকুরার ভাষ্য, অভ্যুত্থান শুরু হওয়ার আগেই তা ভেঙে পড়েছে। এই অভ্যুত্থান ছিল আনাড়ি। অভ্যুত্থানকারীরা বৃহৎ সামরিক সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া তারা সেনাবাহিনীর বড় অংশেরও প্রতিনিধিত্ব করে না।

    ফাদি হাকুরা বলেন, এই অভ্যুত্থানে রাজনৈতিক সমর্থন ছিল না। ছিল না জনগণেরও সমর্থন।

  • মুসলিমদের সঙ্গে ইফতার করলেন জাস্টিন ট্রুডো

    মুসলিমদের সঙ্গে ইফতার করলেন জাস্টিন ট্রুডো

    এ বি এন এ : ‘বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছেন সেই সময় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে ইফতারে অংশ নেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ট্রুডো বলেন, ‘ককাসে দলের মুসলিম সদস্যদের সঙ্গে ইফতার উদযাপন ছিল আনন্দদায়ক’।

    রোববার রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দেন সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সচেতন কানাডার এই প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, আমার পরিবার, সোফি ও আমি প্রত্যাশা করছি, যেন পবিত্র এই মাস শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

    একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

     

    https://youtu.be/e5Lm58iUs1Y?t=2

  • সিংহাসনে থাই রাজার ৭০ বছর

    সিংহাসনে থাই রাজার ৭০ বছর

    এ বি এন এ : থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি আজ বৃহস্পতিবার। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রাজা। রাজনৈতিক বিভেদ ও তিক্ত পরিস্থিতিতে তাঁকে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তি হিসেবে দেখা হয়ে থাকে।

    আজকের দিনের সকালটা ৭৭০ জন ভিক্ষুকে দক্ষিণা প্রদানের মাধ্যমে শুরু হয়। এ ছাড়া শত শত শুভাকাঙ্ক্ষী রাজকীয় হলুদ রঙের পোশাক পরে রাজপ্রাসাদের বাইরে জড়ো হন। হাতে তাঁদের রাজার ছবি সংবলিত প্ল্যাকার্ড।দান অনুষ্ঠানে অংশ নেন ৭৭০ জন ভিক্ষু। ছবি: এএফপি

    যদিও বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত ৮৮ বছর বয়সী এই রাজা এখন হাসপাতালে। গত মঙ্গলবার তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হয়েছে।

    বড় ভাইয়ের মৃত্যুর পর ১৯৪৬ সালের ৯ জুন সিংহাসনে আসীন হন ভূমিবল। রাজমুকুট পরেন ১৯৫০ সালের ৫ মে৷

    থাইল্যান্ডের জনগণের কাছে রাজা ভূমিবল অত্যন্ত শ্রদ্ধার পাত্র ৷ রাজা হিসেবে ৭০ বছর পূর্তি উপলক্ষে রাজার ছবি আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আঁকা হয়েছে। পথের ধারে লাগানো হয়েছে তাঁর বিশাল প্রতিকৃতি।
    জনগণের কাছে জনপ্রিয় এই রাজা। এক নারী রাজার ছবির সঙ্গে ছবি তুলছেন। ছবি: এএফপি
    রাজপ্রাসাদের বাইরে শুভাকাঙ্ক্ষীরা। ছবি: এএফপি