Category: আন্তর্জাতিক
-

কাবুল হামলার দায় স্বীকার আইএসের, নিহত ৬১
এ বি এন এ : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ জন হয়েছে। আরো দুই শতাধিক আহত হওয়া এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট।মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক জানিয়েছে, আইএসের দুই যোদ্ধা বিস্ফোরক বেল্ট পড়ে শিয়াদের সমাবেশে আত্মঘাতী হামলা করেছে। কাবুলের দেহ মাজাং স্কয়ারে পরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের দাবিতে সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছিল। হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল। উল্লেখ্য, হাজারারা মূলত শিয়া মুসলিম।তালেবান এই হামলার নিন্দা করেছে। বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ইমেইলে বলেছে, তারা এই হামলা করেনি। -

কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৯
এ বি এন এ : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। এই হামলায় কমপক্ষে আহত হয়েছে শতাধিক ব্যক্তি।কাবুলের দেহ মাজাং স্কয়ারে পরিকল্পিত বিদ্যুৎ সরবরাহ লাইনের দাবিতে সংখ্যালঘু হাজারা জাতিগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছিল। হাজারা অধ্যুষিত এলাকা এড়িয়ে বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যাওয়ায় মানুষ ক্ষোভ প্রকাশ করছিল। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি তবে স্থানীয় একটি টেলিভিশন বলেছে, একজন আত্মঘাতী হামলাকারী এটি করেছে। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। -

চীনে আকস্মিক বন্যায় প্রাণহানি ২৪
এ বি এন এ : চীনে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ২৪ জন প্রাণ হারিয়েছে। বন্যার জলে ঘরবাড়ি ভেসে যাওয়ায় উপদ্রুত এলাকাগুলো থেকে লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ।
হেনানের প্রাদেশিক সরকার সিনহুয়াকে জানিয়েছে, অবিরত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যার জলে ডুবে ওই প্রদেশের ১৫ জন বাসিন্দা প্রাণ হারিয়েছে। এখনো নিখোঁজ রয়েছে আরো আটজন। এছাড়া বৃষ্টি ও ঝড়োহাওয়ার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ওই অঞ্চলের ৭২ লাখ মানুষ। নষ্ট হয়েছে ১৮ হাজারের মত ঘরবাড়ি।
বন্যায় হেবেই প্রদেশে মারা গেছে আরো ৯ জন। এছাড়া নিখোঁজ হয়েছে ওই এলাকার ১১ বাসিন্দা। হেবেই প্রদেশের বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৯০ লাখ মানুষকে।
মাত্র দুদিন আগে মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় চীনের বিভিন্ন এলাকায় ২ শতাধিক মানুষের মৃত্যুর খবর জানিয়েছিল সিনহুয়া।
-

আমেরিকা-রাশিয়ার সাঁড়াশি অাক্রমণে দিশাহারা আইএস
এ বি এন এ : সিরিয়ার একপ্রান্তে হিজবুল্লাহ ও আসাদ বাহিনীকে সঙ্গে নিয়ে ইসলামিক স্টেট তথা আইএস জঙ্গিদের কোণঠাসা করে ফেলেছে রাশিয়া। অন্যপ্রান্তে আরব ও কুর্দি জোটের সেনাদের নিয়ে আইএসকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমেরিকা। মার্কিনিদের সহায়তায় জোট সেনারা ঘিরে ফেলেছে আইএস ঘাঁটি ‘ম্যানবিজ’ শহর। আগামী কয়েকদিনের মধ্যে ‘ম্যানবিজ’ দখল করে ফেলতে পারে তারা। ফলে আরও সঙ্কটের মুখে পড়বে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী এই সংগঠনটি। আকাশ পথে মার্কিন যুদ্ধবিমানের হামলা গুঁড়িয়ে দিচ্ছে আইএসের ঘাঁটি, অস্ত্রাগার, সেনা ও পরিবহণ ব্যবস্থা। গ্রাউন্ড লেভেলে ধীরে ধীরে চারপাশ থেকে এগিয়ে শহর ঘিরে ফেলছে সশস্ত্র যোদ্ধারা। আর এভাবেই সাঁড়াশি আক্রমণ চালিয়ে আইএস জঙ্গিদের হাত থেকে সিরিয়ার ‘মানবিজ’ শহর ছিনিয়ে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে আরব ও কুর্দি সেনাদের জোট। লডাই চলছে প্রতিটি রাস্তা, প্রতিটি বাড়ির জন্য। এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে জোট। ২০১৪ সাল থেকে ম্যানবিজ শহর আইএসের দখলে। তবে জুন মাস থেকে অভিযান চালিয়ে ম্যানবিজ শহর ঘিরে ফেলেছে জোটের সেনারা। কিন্তু জমি ছাড়তে রাজি নয় আইএসও। মরণপন প্রতিরোধে নেমেছে তারা। অন্যদিকে, আইএসকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শহরটি খালি করে দেওয়ার আলটিমেটাম দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত অর্ধ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হলেও বিমান হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মরণপণ যুদ্ধের মাঝে পড়ে বিপন্ন ম্যানবিজের নাগরিকেরা। আইসিসের অত্যাচারের ভয়ে শহর ছেড়েছেন তারা। তাঁদের অবস্থা কার্যত উদ্বাস্তুদের মতো। গত কয়েকদিন ধরে মেলেনি এক টুকরা খাবার। কার্যত অনাহারে দিন কাটছে তাদের। কাউকে সামনে পেলেই ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। আবার খাবার পাওয়া যাবে শুনলেই ছুটছেন এদিন-ওদিন জ্ঞানশূন্য হয়ে। শহরে ঢুকলে খুন করবে আইএস। শহর ছাড়লে মরতে হবে অনাহারে। উভয় সঙ্কটে পড়ে তাদের অবস্থা রীতিমতো শোচনীয়। এরই মাঝে সিরিয়ার সরকারি কর্তৃপক্ষ চেষ্টা করছে প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার। এই পরিস্থিতিতে ম্যানবিজের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে জোট সেনারা। কয়েকদিনের মধ্যেই শুরু হবে চূড়ান্ত অভিযান। নিঃশব্দে চলছে তার প্রস্তুতি। ম্যানবিজের পতন হলে আইএসকে একেবারে তুরস্ক সীমান্তের কাছে ঠেলে নিয়ে যাবে জোট বাহিনী। সীমান্তের ওপারে আইএস ঠেকাতে প্রস্তুত সেন্যাভুক্ত তুর্কি সেনারা। সিরিয়া সীমান্তে এভাবে মরণফাঁদে পড়েই ইউরোপের বিভিন্ন শহরে মরিয়া সন্ত্রাস চালাচ্ছে আইএস।
-

ভারতে নিখোঁজ বিমানের খোঁজে ১২ যুদ্ধজাহাজ
এ বি এন এ : তামিলনাড়ু থেকে আন্দামান যাওয়ার পথে নিখোঁজ হওয়া ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানের খোঁজে নেমেছে দেশটির ১৩টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। প্রায় ৮ ঘণ্টার বেশি সময় ধরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিমানটিতে ২৯ জন ছিলেন বলে বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে।ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী এবং উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরের বিরাট এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে। এত বড় তল্লাশি অভিযান ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। নৌসেনা এবং উপকূল রক্ষী বাহিনীর মোট ১২টি যুদ্ধজাহাজকে এই কাজে লাগানো হয়েছে। পাঠানো হয়েছে একটি সাবমেরিনও। বিমানবাহিনীর বিমান নিখোঁজ হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা পেয়েই বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে ১২টি যুদ্ধজাহাজকে সর্বোচ্চ গতিতে বঙ্গোপসাগরের ওই নির্দিষ্ট এলাকার দিকে রওনা দেয়ার নির্দেশ দেয়া হয়। -

জার্মানির বিপণিবিতানে গুলির ঘটনায় নিহত বেড়ে ৯
এ বি এন এ : জার্মানির মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের পাশে একটি বিপণিবিতানে একজন অস্ত্রধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে অলিম্পিয়া শপিং সেন্টারে হওয়া এই হামলায় ৯ জনকে হত্যার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করেন।মিউনিখ পুলিশের এক মুখপাত্র বলেন, একাধিক বন্দুকধারী হামলায় অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত মনে হচ্ছে একজন হামলাকারী কাজটি করেছে। বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে।
জার্মান টেলিভিশন এনটিভির খবরে বলা হয়, জার্মান স্পেশাল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সেখানে গোলাগুলি চলার কথা জানিয়ে ওই বিপণিবিতানের এক কর্মী টেলিফোনে রয়টার্সকে বলেন, ওই এলাকায় তিনিসহ তার অনেক সহকর্মী এখনও লুকিয়ে আছেন। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি আরো বলেন, ‘অনেক গুলি হয়েছে। কতোগুলো গুলি হয়েছে তা আমি বলতে পারছি না, তবে এ সংখ্যা বহু।’তিনি বলেন, ‘বাইরে থেকে সবাই দৌঁড়ে স্টোরের ভিতরে আসে এবং আমি শুধু একজনকে নিচে পড়ে থাকতে দেখেছি, যিনি এত মারাত্মক আহত যে, তিনি বেঁচে নেই বলে আমার বিশ্বাস। আমাদের কাছে আর কোনো তথ্য নেই।’
এ ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেয়া হয়েছিল যা পুনরায় চালু করা হয়েছে বলে জানায় জার্মানের পরিবহন কর্তৃপক্ষ। হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।গত সোমবার জার্মানির এই প্রদেশের ভুর্সবুর্গে ট্রেনের ভেতরে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে শরণার্থী এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হন। -

চীনা সীমান্ত বরাবর ভারতের ট্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি
এ বি এন এ : চীনা সীমান্ত বরাবর ভারত অতিরিক্ত ট্যাঙ্ক মোতায়েন করায় এবার চটেছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সীমান্ত এভাবে ট্যাঙ্কের মহড়া কোনভাবেই দুইদেশের সম্পর্ক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে না। তারা আরো বলেছে, এর ফলে ভারতে তাদের বিনিয়োগ আটকে যাবে।অনেকটা কড়া সুরেই চীনের পক্ষ থেকে বলা হয়, ভারত যদি এভাবে তাদের যুদ্ধাংদেহী মনোভাব প্রকাশ করতে থাকে তাহলে চীনা বিনিয়োগ আসবে কী করে। খুব স্বাভাবিকভাবেই বিনিয়োগ থমকে যাবে।কোনও সম্ভাব্য হামলার আশঙ্কায় চীন সীমান্তে ভারতের ট্যাঙ্কের সংখ্যা বাড়ানোর যে খবরটি প্রকাশিত হয়েছে, তা চীনের সর্বস্তরের মানুষের নজর কেড়েছে। সকলেই এতে হতবাক হয়েছেন। বিশেষ করে ভারতে যে চীনের বিনিয়োগ হবে তা হুমকিতে পড়বে। যে কারণে চীনা অনেক সংস্থা ভারতে তাদের পুঁজি বিনিয়োগে আশঙ্কায় আছে। চীন বলেছে, দিন দু’য়েক আগে ভারতের সংবাদ মাধ্যমের খবর, নিরাপত্তার খাতিরে চীনা সীমান্তে অন্তত ১০০টি ট্যাংক মোতায়েন করেছে তারা। এ সংখ্যা আরো বাড়বে বলে খবরে বলা হয়েছে। নিবন্ধে আরো বলা হয়েছে, একদিকে ভারত চীনা সীমান্তের কাছে ট্যাঙ্কের সংখ্যা বাড়াচ্ছে, আবার অন্যদিকে তারা চীনকে বিনিয়োগের জন্যও আহবান জানাচ্ছে। এটা কী তাদের দ্বিমূখী নীতি নয়। আর এধরনের নীতি নিশ্চয়ই কোন সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে না। কাজেই বিষয়টি নিয়ে আমাদের ব্যাবসায়ী মহলে যথেষ্ট হতাশা তৈরি করেছে। -

২৯ আরোহী নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিমান নিখোঁজ
এ বি এন এ : ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি বিমান ২৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়ে গেছে। বিমানে থাকা ২৯ আরোহীর মধ্যে ৬ জন ক্রু।
শুক্রবার সকালে এএন-৩২ বিমানটি চেন্নাইয়ের ঘাঁটি থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যায়।
বিমানটি চেন্নাইয়ের তামবারাম থেকে সকাল ৮টার দিকে রওনা দেয়। বেলা ১১টা ২০ মিনিটে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বন্দরে অবতরণের কথা ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রা শুরুর পর রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টা করেও বিমানটির সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
অবতরণের ঠিক ১৫ মিনিট আগে পর্যন্ত বিমানটির সঙ্গে যোগাযোগ ছিল বলে জানানো হয়েছে।
বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে একটি জরুরি নির্দেশনা (beacon locator) পাঠায়। সাধারণত বিধ্বস্ত হওয়ার আগে বিমান এ ধরনের জরুরি নির্দেশনা পাঠিয়ে থাকে।
এদিকে বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ড নিখোঁজ বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
বঙ্গোপসাগরে গোয়েন্দা বিমান দিয়ে নৌবাহিনী অনুসন্ধান চালাচ্ছে। ডরনিয়ার বিমান পাঠানো হয়েছে। এছাড়া কারমুখ, ঘাড়িয়াল, জ্যোতি ও কুঠার নামে চারটি জাহাজ ওই এলাকায় অনুসন্ধান চালাবে।
ভারতের বিমানবাহিনীতে এএন-৩২ বিমান আছে একশ’টির মতো। এই বিমানগুলো পুনরায় কোনো ধরনের জ্বালানি ছাড়াই চার ঘণ্টা আকাশে উড়তে সক্ষম।
-

মুসলিম যাত্রীকে নামিয়ে দিলো আমেরিকান এয়ার লাইন্সের বিমান
এ বি এন এ : আমেরিকান এয়ার লাইন্সের একটি ফ্লাইট থেকে এক মুসলিমকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার চার্লোট বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহাম্মদ আহমেদ রেদওয়ান নামের অভিযোগকারী ওই মুসলিম বলছেন, বিমানবালা বিমানে ওঠার পর অন্য কোনো যাত্রীর নাম ও আসন নম্বর না বললেও তার নাম ও আসন নম্বর উচ্চৈঃস্বরে বলছিলেন। এ সময় বিমানবালা বলেন, তিনি ওই মুসলিমকে পর্যবেক্ষণ করবেন।
পরে বিমানের কর্মকর্তার কাছে ওই মুসলিম যাত্রী জানতে চান, কেন তার বিষয়ে এ ঘোষণা দেওয়া হলো। তিনি বলেন, তাকে খুবই সংবেদনশীল হিসেবে বিমানে উপস্থাপন করা হয়েছিল। পরে তিনি আমেরিকান এয়ারলাইন্সের আরো দুই কর্মকর্তার কাছে এ ঘটনা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, তাকে বিমান থেকে বাধ্যতামূলক নেমে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
বিমানবালার এ ধরনের আচরণে তিনি অস্বস্তিতে পড়ে বিমান ত্যাগ করেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ গত বছরের ডিসেম্বরের এ ঘটনার সমাধান দিতে ব্যর্থ হওয়ায় আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল দেশটির পরিবহন দফতরের কাছে একটি অভিযোগ দায়ের করেছে।
এর আগে গত এপ্রিলে নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ওয়াশিংটনগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান থেকে তিন সন্তানসহ পাঁচ মুসলিম যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। দেখতে কেমন এবং মুসলিম হওয়ায় ওই বিমানের পাইলট তাদের বিমান থেকে নামিয়ে দিয়েছেন বলে সেসময় অভিযোগ ওঠে।
-

তুরস্কে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের শঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা
এ বি এন এ : দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা রয়েছে তুরস্ক জুরে। আর সে কারণেই দেশটিতে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান।জরুরি অবস্থা ঘোষণার সময় এরদোগান আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবন থেকে বলেন, তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের নাক না গলানো উচিত হবে না। এ সময় তিনি আবারো বলেন, সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা সকল ভাইরাস দূর করা হবে।এরই মধ্যে তুরস্ক সেনাবাহিনী থেকে ১০ হাজার সৈন্যকে বরখাস্ত ও এর অধিকাংশদের গ্রেফতার করা হয়েছে। বিচারক ও সরকারি কর্মকর্তা মিলিয়ে আরো প্রায় ৩৫ হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশেষত শিক্ষা খাত থেকে ১৫ হাজার জনকে বরখাস্ত করার পর বর্তমানে বন্ধ রয়েছে ৬০০ টির বেশি স্কুল।এরদোগান নিজেও বর্তমানে ইস্তাম্বুলের বাহিরে যাচ্ছেন না। ধারণা করা হচ্ছে আরো একটি সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার কথা জানতে পেরেই এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।