Category: আন্তর্জাতিক

  • থাইল্যান্ডে সামরিক সংবিধানের পক্ষেই জনরায়

    থাইল্যান্ডে সামরিক সংবিধানের পক্ষেই জনরায়

    এ বি এন এ : থাইল্যান্ডে রোববার সকাল থেকে সামরিক সরকার মনোনীত কমিটির তৈরি নতুন একটি সংবিধানের ওপর অনুষ্ঠিত গণভোটের ফলাফলে নতুন সামরিক সংবিধানের পক্ষে রায় দিয়েছে সাধারণ মানুষ।

    নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। তাতে ৬১.৪ শতাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে এবং ৩৮ দশমিক ৬ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছে।

    রোববার সেনা সরকারের তৈরি নতুন সংবিধানে জনগণের অনুমোদনের প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হয়। প্রায় সমাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশন ঘোষণা করেছে- নতুন সংবিধানের পক্ষেই জনগণ রায় দিয়েছে। সামরিক সরকার প্রণীত এই সর্বশেষ সংবিধানটি পাস হলে এটি হবে থাইল্যান্ডের ২০তম সংবিধান।

    ২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটির জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।গণভোটের ফল নতুন সংবিধানের পক্ষে যাওয়ায় ২০১৭ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে।

  • পাকিস্তানে বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    পাকিস্তানে বোমা হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫৩

    এ বি এন এ : পাকিস্তানের কোয়েটা এলাকায় বেসামরিক হাসপাতালে শক্তিশালী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। এছাড়াও আরো অনেকে আহত হয়েছেন। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

    ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি বিভাগের কাছে হাসপাতাল ভবনের গেটে বিস্ফোরণে ঘটনা ঘটে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
    বেলুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আকবার হারিফাল বলেছেন, বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি সকালে গুলিতে নিহত হন। তার মরদেহ হাসপাতালে আনা হলে সেখানে আইনজীবী ও সাংবাদিকরা জড়ো হন। সেসময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।
    হামলার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি বলেছেন, কোয়েটার হামলা পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-্এর হাত রয়েছে।
    বিস্ফোরণের প্রাথমিক তদন্তের আগেই মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন। জেহরি বলেছেন, মনে হচ্ছে এটি আত্মঘাতী হামলা। কিন্তু পুলিশ এখনো তদন্ত করছে।
    পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জহুর আহমেদ আফ্রিদির ভাষ্যে, নিহতদের বেশিরভাগই আইনজীবী। আহতদের মধ্যে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বাজ মোহাম্মদ কাকার রয়েছেন।
    কোয়াটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
    হামলার ঘটনার পর পুলিশের আইজি এ.ডি খাওয়াজা সিন্ধু প্রদেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে।
    প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
  • মেক্সিকোতে ভূমিধসে নিহত ৩৮

    মেক্সিকোতে ভূমিধসে নিহত ৩৮

    এ বি এন এ : মেক্সিকোর পূর্বাঞ্চলে ভূমিধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে।
    সোমবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
    ভারাক্রুজ রাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আর্ল’র প্রভাবে ভারীবর্ষণে শনিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
  • আসামে ‘জঙ্গি’ হামলায় নিহত ১৪

    আসামে ‘জঙ্গি’ হামলায় নিহত ১৪

    এ বি এন এ : ভারতের আসামে সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার দুপুরে আসামের কোকরাঝার শহরে এই হামলার ঘটনা ঘটে।

     প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের সাপ্তাহিক হাটে একজন সন্ত্রাসী এলাপাতাড়ি গুলি চালায়। আর একজন সন্ত্রাসী গ্রেনেড হামলার করে বলেও জানা যায়। আসামের পুলিশ প্রধান, মুকেশ সাহায় বলেন, অন্তত ৩-৪ জন জঙ্গি হামলা চালায়, গ্রেনেডও ছোঁড়া হয়। একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
    এই ঘটনা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রাজানাথ সিংকে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনোয়াল।
  • সিরিয়ার শরণার্থী নারী হলেন ‘ওয়াইন সম্রাজ্ঞী’

    সিরিয়ার শরণার্থী নারী হলেন ‘ওয়াইন সম্রাজ্ঞী’

    এ বি এন এ : সিরিয়ার একজন শরণার্থী নারী জার্মানির ওয়াইন তৈরির প্রধান একটি এলাকার রানীর মুকুট জয় করেছেন। তিনি প্রথম কোনও আশ্রয়প্রার্থী ব্যক্তি যিনি এই সম্মান জয় করলেন। ছাব্বিশ বছর বয়সী শিক্ষার্থী নিনোর্তা বাহনো সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর জার্মানিতে পালিয়ে আসেন। মুকুট জয়ের পর তিনি জানান, তার প্রত্যাশা, এই পুরস্কার একতাবদ্ধ হতে আরও উৎসাহিত করবে। মিস বাহনো আগামি বছরটিতে বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ট্রিভযের ওয়াইন উৎপাদনকারীদের তুলে ধরবেন। ১৯৩০ সাল থেকে জার্মানিতে ওয়াইন কুইন বা ওয়াইন সম্রাজ্ঞী নির্বাচনের রীতি প্রচলিত। দেশটির ১৩টি ওয়াইন উৎপাদনকারী রাজ্য থেকে যারা কুইন নির্বাচিত হন তারা প্রতিবছর সেপ্টেম্বর মাসে জার্মানির ওয়াইন কুইন প্রতিযোগীতায় অংশ নেন।

  • স্ত্রীকেই রানিং মেট ঘোষণা করলেন ওরতেগা

    স্ত্রীকেই রানিং মেট ঘোষণা করলেন ওরতেগা

    এ বি এন এ : নিজের স্ত্রীকেই রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল অর্তেগা। চলতি বছরের নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন।
    ফার্স্ট লেডী রোসারিও মুরিল্লিও বর্তমানে সরকারের প্রধান মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি রাষ্ট্রপতির সমান ক্ষমতা ভোগ করেন বলেও মনে করা হয়ে থাকে। দেশের টেলিভিশনগুলোর সামনে খুবই কম আসেন প্রেসিডেন্ট অর্তেগা। তবে ফার্স্ট লেডি প্রতিদিন কোন না কোন চ্যানেলে হাজির থাকেন। সাত সন্তানের জননী মুরিল্লিও ইংরেজি এবং ফরাসি ভাষায় কথা বলতে পারেন। তিনি একজন কবি হিসাবেও পরিচিত।
    সাবেক বামপন্থী গেরিলা নেতা অর্তেগা ১৯৭৯ সালে প্রথম দেশের ক্ষমতায় আসেন। ৯০ সালের নির্বাচনে তার দল ক্ষমতা হারালেও, ২০০৭ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। ২০১৬ সালে আবারো তিনি নির্বাচন করতে যাচ্ছেন। এই নির্বাচনেই ফার্স্ট লেডি রোসারিও মুরিল্লিওকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দিলেন তিনি।
  • যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ভারতীয় নৌসেনা প্রধানের

    যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ভারতীয় নৌসেনা প্রধানের

    এ বি এন এ : ভারতীয় নৌসেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা। কয়েক দিন আগেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সে দেশের সশস্ত্র বাহিনী পিপল’স লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তা নিয়ে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছ়ড়িয়েছে। সেই পরিস্থিতিতেই সোমবার ভারতীয় নৌসেনা প্রধানও নিজের বাহিনীর উদ্দেশে একই বার্তা দিলেন। অ্যাডমিরাল লানবার এই বার্তায় বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। নৌসেনার ওয়েস্টার্ন কমান্ডের কাজকর্ম পর্যবেক্ষণে সোমবার মুম্বাই গিয়েছেন অ্যাডমিরাল সুনীল লানবা। সেখানেই বাহিনীর উদ্দেশে এই বার্তা দিয়েছেন তিনি। নৌসেনা প্রধান বলেন, ভারতের জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌসেনাকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং নৌসেনার যুদ্ধবিমানগুলি যাতে সর্বক্ষণ যুদ্ধের জন্য তৈরি থাকে, ওয়েস্টার্ন কমান্ডকে সে রকম নির্দেশই দিয়েছেন অ্যাডমিরাল লানবা। ৩১ মে তিনি নৌসেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই প্রথম বার তিনি ওয়েস্টার্ন কমান্ড সফর করছেন। সেখানে গিয়ে ভারতের জলসীমান্তের প্রহরীদের জন্য তিনি যে বার্তা দিয়েছেন, তা নিয়ে কূটনীতিকদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। চিনা প্রেসিডেন্ট কয়েক দিন আগেই নিজের দেশের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছিলেন। তার পর ভারতীয় নৌসেনা প্রধানের তরফ থেকেও নিজের বাহিনীর জন্য একই বার্তাকে কাকতালীয় হিসেবে দেখতে রাজি নন কূটনীতিক এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। অ্যাডমিরাল লানবা অবশ্য চিনের নাম উচ্চারণ করেননি। তিনি বলেছেন, দেশের জলসীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে এবং ভারত মহাসাগরে দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। চোরাকারবার, মাদক পাচার, সন্ত্রাসবাদী হামলা এবং জলদস্যুদের রুখতেও নৌসেনাকে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। কিন্তু ওয়াকিবহাল মহল বলছে, আসলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ অন্য কারণে। কোনও দেশের নাম করে তার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়াটা কূটনৈতিকভাবে সিদ্ধ নয়। চিনা প্রেসিডেন্ট নিজের বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ঠিকই, কিন্তু তিনিও কোনও দেশের নাম করে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেননি। ভারতের নৌসেনা প্রধানও তেমন কিছু বললেন না। কিন্তু যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে ধরে নিয়েই যে ভারত প্রস্তুত হচ্ছে, নৌসেনা প্রধানের বার্তায় তা স্পষ্ট।

  • নিজের চরকায় তেল দিন: পশ্চিমাদের প্রতি এরদোয়ান

    নিজের চরকায় তেল দিন: পশ্চিমাদের প্রতি এরদোয়ান

    এ বি এন এ : তুরস্কে অভ্যুত্থান পরবর্তী সময়ে আঙ্কারার সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা বিশ্বের নেতাদের তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যারা গণতন্ত্রের চেয়ে চক্রান্তকারীদের ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন তারা তুরস্কের বন্ধু হতে পারে না।

    শুক্রবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট ভবনে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সরকারের বিভিন্ন পদক্ষেপের যারা সমালোচনা করেছে তাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘নিজের চরকায় তেল দিন।’

    তিনি আরো বলেন, ‘সন্ত্রাসী হামলায় যখন পাঁচ-১০ জন লোক মারা যায় তখন আপনারা সারা বিশ্বে আগুন লাগিয়ে দেন। অথচ সব সময় গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার রক্ষক এবং সাধারণ জনগণের ৫২ শতাংশের ভোটে নির্বাচিত তুর্কি রিপাবলিকের প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন অভ্যুত্থান চেষ্টা হয়, আপনারা সরকারের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে চক্রান্তকারীদের পক্ষে দাঁড়ান।’

    তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর থেকে এ পর্যন্ত সামরিক বাহিনী, বিচারক, আইনজীবী এবং বেসামরিক প্রশাসনের সদস্যসহ মোট ১৮ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ হাজারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া বেশকিছু গণমাধ্যমও বন্ধ করার নির্দেশ দিয়েছে তুরস্ক সরকার।

  • ব্যর্থ অভ্যুত্থানের পর বহাল ৩ বাহিনীর প্রধান

    ব্যর্থ অভ্যুত্থানের পর বহাল ৩ বাহিনীর প্রধান

    এ বি এন এ : তুরস্কে আকস্মিক অভ্যুত্থানের সময় শীর্ষ সেনা কমান্ডারকে জিম্মি করা হয়েছিল। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থানকারীদের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। ব্যর্থ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর প্রধানকে তার দায়িত্বে বহাল রাখার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

    শুধু সেনাবাহিনীর প্রধানই নয় বরং নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানরাও তাদের নিজ নিজ পদে বহাল থাকবেন বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে ঘোষণা দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর পুনর্গঠনের বিষয়ে তুরস্কের সুপ্রীম মিলিটারি কাউন্সিলের (উয়াইএএস) পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠকের পর প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন, হুলুসি আকার সেনাবাহিনীর প্রধান হিসেবেই দায়িত্বে বহাল থাকছেন।

    দেশটিতে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ১৫ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে বহু সেনা কর্মকর্তাও ছিলেন। এদের মধ্যে কমপক্ষে ৮ হাজার জনকে বিচারের মুখোমুখি করা হচ্ছে।

    এদিকে, বুধবার নতুন করে আরো ৪৭ জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কর্তৃপক্ষ। এই সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে নির্বাসিত দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের মালিকানাধীন সংবাদপত্র দৈনিক জামানে কর্মরত। তুরস্ক সরকার বলছে, গত ১৫ জুলাইর ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেন জড়িত।

  • আবারো নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচন্ড

    আবারো নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল প্রচন্ড

    এ বি এন এ : বিগত সাত বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পুষ্প কমল দহল প্রচন্ড। কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওয়িস্ট-সেন্টার)-এর নেতা প্রচন্ড আগামী সপ্তাহে দেশটির দায়িত্ব নেবেন। তিনি বলেছেন, দেশটিতে সংবিধান বাস্তবায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ।
    নেপালের জন্য যেটা ভালো হয়, সেই সিদ্ধান্তই তিনি নেবেন। সম্প্রতি কমিউনিস্ট পার্টি অব নেপালের সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব করে নেপালি কংগ্রেস। আস্থা ভোটে হেরে যাওয়া নিশ্চিত দেখে ওলি পদত্যাগ করেন।
    নেপালি কংগ্রেস প্রচন্ডের দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় তার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সামনে আসে। নেপালের রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রচন্য বলেন, ‘নেপাল এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও আমরা একটি সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছি।’