জেলার খবরবাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ২ নম্বর শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি আম বাগান থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

​এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি চৌকস আভিযানিক দল নামোচাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত আম বাগানের ভেতর একটি সাদা রঙের শপিং ব্যাগে কালো স্কচটেপে পেঁচানো অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এ সময় ঘটনাস্থল বা আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই অসাধু চক্র অস্ত্র ও গোলাবারুদগুলো সেখানে লুকিয়ে রেখেছিল।

​উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button