মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ১৫

এবিএনএ: মেক্সিকোতে একটি নাইটক্লাবে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন সাতজন। শনিবার ভোরে গুয়ানাজুয়েটা রাজ্যে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার সালামানকা শহরে লা প্লেয়া মেনস ক্লাবে একদল দুর্বৃত্ত তিনটি ভ্যানে এসে গোলাগুলি শুরু করেন। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন মানুষজন। দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *