সিলেটে আ.লীগ প্রার্থী কামরানকে জাপার সমর্থন

এবিএনএ: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের একদিন বাকি থাকতে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। আজ শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমর্থন জানানো হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির এ টি ইউ তাজ রহমান এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এহিয়া এমপি। সংবাদ সম্মেলনে সিলেট মহানগর জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেটে দলীয় কোনো প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। তফসিল ঘোষণার পর থেকে সিসিক নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কোনো কার্যক্রম নেই।২০০১ সালে সিলেট সিটি করপোরেশন গঠনের পর দুই মেয়াদে মেয়র প্রার্থী দিলেও এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো মেয়র প্রার্থী দেয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *