স্মৃতিসৌধ বেদিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এবিএনএ : বাঙালীর জাতির গৌরব উজ্জ্বল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন।  এরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।
ফুল দেয়ার পর তাঁরা মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং সেনা, নৌ ও বিমান, তিন বাহিনীর প্রধানসহ অনেকে।
পরে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর থেকে স্মৃতিসৌধ বেদিতে ফুল  দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন দলীয় সংগঠন, পেশা-শ্রেণীর অসংখ্য মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *