ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নতুন ২ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান

এবিএনএ : ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর কর্মসংস্থান বাড়ছে যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারি মাসে দেশিটিতে ২ লাখ ৩৫ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। শুক্রবার দেশটির শ্রম দপ্তর একথা জানিয়েছে।

এর আগে জানুয়ারি মাসেও নতুন ২ লাখ ৩৮ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হচ্ছে। যদিও তার নির্বাচনী অঙ্গীকারের অনেকগুলোই এখনো পূরণ হয়নি। নির্বাচনী প্রচারণাকালে তার অন্যতম অঙ্গীকার ছিল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানো। সেই দিকটা অবশ্য তিনি ঠিক রেখেছেন বলে খবরে প্রকাশ। জানা গেছে, কারখানা, স্বাস্থ্যসেবা খাত, খনি ও নির্মাণ খাতে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে। বিশ্লেষকরা ফেব্রুয়ারি মাসে যে পরিমান কর্মসংস্থান সৃষ্টি হবে বলে অনুমান করেছিলেন এই সংখ্যা তার চেয়েও বেশি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *