বাসায় লাইভ সাক্ষাৎকারে শিশু বিড়ম্বনা, ভাইরাল ভিডিও

এবিএনএ : বাসায় বসে টেলিভিশনে লাইভ সাক্ষাৎকার দিতে গিয়ে বিড়ম্বনায় পড়লেন এক অধ্যাপক। সেই বিড়ম্বনার ভিডিও অংশটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটা বেশ হাস্যরসেরও জন্ম দেয়।

বিবিসি নিউজের একটি লাইভ সম্প্রচারের সময় ওই বিড়ম্বনার ঘটনা ঘটে। ওই ভিডিওটিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে পার্ক গিউন-হেইকে অভিশংসনের পক্ষে উচ্চ আদালতের রায়ের পর এ নিয়ে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন দেশটির বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট কেলি। এক পর্যায়ে হলুদ জামা পরিহিত তার এক শিশু সেখানে ঢুকে পড়ে। অধ্যাপক পেছনে হাত দিয়ে শিশুটিকে বের হয়ে যেতে বলে। কিন্তু শিশুরা কি আর এতকিছু মানে! এরই মধ্যে কক্ষে আরও এক শিশুর আগমন। মুহূর্তেই বিষয়টা বুঝতে পেরে হুড়মুড়িয়ে ঘরে ঢোকেন এক নারী। দ্রুত তিনি শিশু দু’টিকে নিয়ে রুম থেকে বেরিয়ে যান। ফের ঝাপিয়ে পড়ে দরজা বন্ধ করে যান। ওই নারী অধ্যাপকের স্ত্রী, নাকি কাজের লোক বা অন্য কেউ সেই পরিচয় অবশ্য জানা যায়নি।

অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটানোর জন্য দুঃখপ্রকাশ করেন ওই অধ্যাপক। পরে সফলভাবে সাক্ষাৎকার শেষ করেন।

৪৩ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ইউটিউবে ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। এছাড়া ফেসবুকে দেখা হয়েছে ১০ মিলিয়নেরও বেশি বার। শেয়ার হয়েছে এক লাখের বেশি বার।

সেই ভিডিও:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *