‘৩ বছরের বেশি ঢাকায় থাকা শিক্ষকদের বদলি করে দিন’

এবিএনএ : কোচিং বাণিজ্য বন্ধে শিক্ষকদের ঢাকা থেকে বদলি করার পক্ষে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।  আজ রবিবার রাজধানীর কয়েকটি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত এক মামলার শুনানিতে তিনি এ মত প্রদান করেন। ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন এমন শিক্ষকদের অনেকেই কোচিং বাণিজ্য করছে – আদালত অ্যাটর্নি জেনারেল এতথ্য জানানোর পর প্রধান বিচারপতি বলেন, কেন? ৩ বছর পর পর তো বদলি করার কথা। প্রধান বিচারপতি আরও বলেন, এর জন্য তো মন্ত্রণালয়-অধিদফতর দায়ী। ঢাকার সরকারি বিদ্যালয়ে যে সকল শিক্ষকেরা ৩ বছরের বেশি সময় ধরে আছেন তাদের বদলি করে দিন। তবে শিক্ষককে বদলি সংক্রান্ত এক মামলায় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে বলেছেন, এটি মন্তব্য, আদেশ নয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *