২৪ ঘণ্টা সেবা দিয়ে ঋণ শোধের প্রতিশ্রুতি তাপসের

এবিএনএ : নির্বাচিত হলে ২৪ ঘণ্টা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, এবার বৃহৎ পরিসরে সেবা করার জন্য মেয়র পদে দাঁড়িয়েছি। মেয়র নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করে ঋণ শোধ করব। সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কামাল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালিউল্লাহ জুম্মন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *