১৯ জানুয়ারি ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত

এবিএনএ: আগামী ১৯ জানুয়ারি শনিবার বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। তিনি মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও সফর করবেন। জেনেভায় জাতিসংঘ মিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্যা জানানো হয়েছে। জেনেভা থেকে পাওয়া বার্তা অনুসারে, মিয়ানমারের প্রতিবেশী দুই দেশে লি’র ১১ দিনব্যাপী সফর শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। সফর শেষ হবে ২৪ জানুয়ারি।
প্রথমে থাইল্যান্ড দিয়ে যাত্রা শুরু করা ইয়াং লি’র ১৯ জানুয়ারি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশে আসার পর এখানকার শরণার্থী শিবিরগুলোতেও যাবেন তিনি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ এ দূতের সফর পরিকল্পনায় নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার।
এদিকে মানবাধিকার বিশেষজ্ঞ লি’কে অসহযোগিতার ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত বহাল রেখেছে মিয়ানমার। অর্থাৎ মিয়ানমারে প্রবেশ করতে পারবেন না জাতিসংঘের এ দূত। তবে তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন লি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *