১৫০ রানেই শেষ বাংলাদেশ

এবিএনএ: ইন্দোরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ভারতের মোহাম্মদ শামি ৩টি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা ও উমেশ যাদব প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
টি ব্রেকে যাওয়ার সময় বাংলাদেশের মোট সংগ্রহ দাঁড়ায় ১৪০/৭। এরপর মাত্র ১০ রান যোগ করতে পারে টাইগাররা। লিটন ২১ রান করে আউট হন ইশান্তের বলে। এরপর রানআউটের শিকার হন তাইজুল ইসলাম (১)। দলীয় ১৫০ রানে মিরাজকে এলবির ফাঁদে ফেলে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন শামি।
লাঞ্চ থেকে ৬৩/৩ সংগ্রহ নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল ও মুশফিকের ব্যাটে দারুণ কিছুর আভাস মিলে। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটসম্যান ৬৮ রানের জুটি গড়েন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *