‘১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হই’

এবিএনএ : মাত্র ১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাশলে জাজ। সম্প্রতি নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে মেয়েদের যৌন হেনস্থার বিরুদ্ধে কথা বলেন অ্যাশলে। সেখানেই এমন কথা বলেন ৪৮ বছর বয়সী এ অভিনেত্রী।
অ্যাশলে জানান, মাত্র ৭ বছর বয়সে প্রথম শ্লীলতাহানির শিকার হন তিনি। ধর্ষিতাও হয়েছেন অ্যাশলে। ১৪ বছর বয়সে ধর্ষণ করা হয় তাকে। এ অভিনেত্রী বলেন, যখন আমাকে শ্লীলতাহানি কর হয় তখন এর মানেই আমি বুঝতাম না। ইন্ডাস্ট্রির এক বিখ্যাত ব্যক্তিও আমাকে যৌন হেনস্থা করেছিলেন। তিনিই এক সময় আমাকে গ্রুম করেন। যদিও গ্রুমিং শব্দটা খুব টেকনিক্যাল। হোটেলের ঘরে ডেকে যৌন হেনস্থা করেছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *