স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন দিশা

এবিএনএ : বলিউডে ফিট অভিনেত্রী বলেই পরিচিত দিশা পাটানির। ছয় মাসের জন্য স্মৃতি হারিয়ে গিয়েছিল! কীভাবে ঘটেছিল এই ঘটনা? এবার নিজেই খোলসা করলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, একবার ট্রেনিং করার সময় কংক্রিটের মেঝেতে মাথায় আঘাত লাগে তার। তারপরই ছয় মাসের জন্য তার স্মৃতি নষ্ট হয়ে যায়। আমার জীবন থেকে ছয় মাস যেন হারিয়ে গিয়েছিল। কিছুই মনে ছিল না আমার।’

তিনি বলেন, আঘাত অনুশীলনেরই একটা অংশ। শুটিংয়ের কাজে ব্যস্ত না থাকলে জিমন্যাস্টিক্স ও মার্শাল আর্টস নিয়েই থাকেন দিশা। তিন বছর আগে জিমন্যাস্টিক্স শুরু করি আমি। জিমন্যাস্টিক্সের থেকে মার্শাল আর্টস অনেক সহজ। জিমন্যাস্টিক্সের জন্য সাহসীও হতে হয়। অনেক সময় ব্যয় করে আমি এই জায়গায় পৌঁছেছি। প্রতিদিন এগুলো অনুশীলন করতে হয়। আঘাত লাগলে তবেই কোথাও পৌঁছনো যায়।’

স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন দিশা

আঘাতের সঙ্গে দিশার সখ্যতা নতুন নয়। সম্প্রতি সালমানের ‘ভারত’ ছবিতে শুটিংয়ের সময়ই হাঁটুতে চোট পান তিনি। তবে বিটাউনে তার ফিটনেস রীতিমত আলোচনার বিষয়। ছবিতে স্টান্টও নিজেই করতে পছন্দ করেন দিশা।

শেষবার ‘ভারত’ ছবিতে দেখা গিয়েছিল দিশা পাটানিকে। ছবিতে তার চরিত্রটি ছোট হওয়া সত্ত্বেও নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের। মোহিত সূরির পরিচালনায় পরবর্তী ছবি ‘মলং’ এ অভিনয় করতে চলেছেন তিনি। দিশা ছাড়াও এই ছবিতে দেখা যাবে আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমুকে। আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *