সালমান খান ও তার ভাই আরবাজ ধর্ষণ করেছেন, অভিযোগ পূজার

এবিএনএ: বলিউড অঙ্গনে যৌন কেলেঙ্কারির বিষয়টি এখন তুঙ্গে। একে একে উঠে আসছে নামিদামি অনেক তারকার নাম। এবার এই তালিকায় নাম এলো বলিউড ভাইজান নামে খ্যাত সালমান খানের। এবার মুখ খুলেছেন পূজা মিশ্রা নামের এক মডেল-অভিনেত্রী। তার অভিযোগ সালমান খান তাকে অচেতন অবস্থায় ধর্ষণ করেন। একাধিকবার তিনি এমন ঘটনার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। শুধু সালমান খান নন, সালমানের ভাই আরবাজ খানও পৃথক স্থানে তাকে ধর্ষণ করেছেন। এছাড়া শত্রুঘ্ন সিনহা তার লেপটপ চুরি করে গোপন তথ্য সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন। ভারতীয় এই মডেল বলেন, ‘দিল্লিতে “সুলতান” ছবির শুটিং চলাকালে সালমান তাকে ধর্ষণ করেন। পরে পৃথকভাবে তার ভাই আরবাজ খানও অন্য একদিন তাকে ধর্ষণ করেন। এই বিষয়টি সালমান-আরবাজের বাবা সেলিম খানকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি।’ এই ঘটনার জন্য পূজা সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতা শেয়ার করে একটি ভিডিও শেয়ার করেছেন পূজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়েছে। কেউ কেউ পূজাকে ভারসাম্যহীন বলেও মন্তব্য করেছেন। তবে সালমান খান বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। প্রসঙ্গত, সম্প্রতি তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন নানা পাটেকার ২০০৯ সালে সিনেমার শুটিং সেটে তাকে যৌন হয়রানি করেন। তনুশ্রীর এমন মন্তব্যের পর বলিউডে আলোচনার ঝড় উঠেছে। এরপর বলিউড একাধিক অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবার পূজা নামের এই মডেলও বিষয়টি নিয়ে মুখ ‍খুলেছেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *