সাইনোসাইটিসের সমস্যায় করণীয়

এবিএনএ : সাইনোসাইটিস সাধারণত ব্যাকটেরিয়া বা নানা ধরনের জীবাণুর আক্রমণে হয়ে থাকে। তবে নাকে আঘাত পাওয়া, অ্যালার্জি, ঠান্ডা লাগা, ধুলোবালি, নাকের বাঁকা হাড়, নাকে টিউমার ইত্যাদি সমস্যা এ রোগের প্রকোপ বা ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়।সাইনোসাইটিসের লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়া বা হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া, সেই সঙ্গে তীব্র-দীর্ঘ ও মাথাব্যথা।

সাইনাসগুলোর ঠিক ওপরেও চাপ চাপ ব্যথা থাকতে পারে। মাথা ভারী ভারী লাগে ও খাবারের স্বাদ বা রুচি নষ্ট হয়ে যায়। অনেক সময় এর সঙ্গে জ্বর, গা ম্যাজ ম্যাজ করা এবং মানসিক অবসাদ যোগ হয়। অনেকের এই সমস্যা বারবার, যেমন বছরে কয়েকবারই হতে দেখা যায়, বিশেষ করে যারা বিভিন্ন অ্যালার্জিতে ভোগেন।

সাইনোসাইটিসের সমস্যা এড়াতে শুষ্ক, খোলামেলা এবং যথেষ্ট আলো-বাতাস আছে এমন ঘরে বা পরিবেশে বসবাস করুন। ধুলোবালি থেকে দূরে থাকুন। ঘন ঘন ঠান্ডা লাগাবেন না। পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন এবং প্রচুর ভিটামিনযুক্ত খাবার খান।

সাইনোসাইটিসের সমস্যা দেখা দিলে প্রাথমিক অবস্থায়ই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে রোগটিকে নিয়ন্ত্রণে রাখুন। রোগটিকে দীর্ঘমেয়াদি হতে দেওয়া যাবে না। এই সমস্যা থেকে আরাম পেতে সেই সঙ্গে নাকে বাষ্পের ভাপ নিতে পারেন, পরিমিত বিশ্রাম নিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *